সেমিকন্ডাক্টর উৎপাদনের লক্ষ্যে এএসএমএল ও টাটা ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

May 16th, 10:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, নেদারল্যান্ডসের মহামান্য প্রধানমন্ত্রী রব জেটেন-এর উপস্থিতিতে, আজ গুজরাটের ধলেরায় একটি সেমিকন্ডাক্টর 'ফ্যাব' স্থাপনে সহায়তার লক্ষ্যে টাটা ইলেকট্রনিক্স এবং এএসএমএল-এর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রীর ডাচ সিইও-দের সঙ্গে সাক্ষাৎ

May 16th, 10:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের মহামান্য প্রধানমন্ত্রী রব জেটেন আজ জ্বালানি, বন্দর, স্বাস্থ্য, কৃষি বাণিজ্য এবং প্রযুক্তি—সহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ডাচ কোম্পানিগুলোর বিশিষ্ট প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের (সিইও) সঙ্গে আলোচনা করেন। এই ব্যবসায়িক নেতৃবৃন্দ তিনটি গুচ্ছ বা ক্লাস্টারের ওপর তাঁদের উপস্থাপনা পেশ করেন : সেমিকন্ডাক্টর, প্রযুক্তি ও উদ্ভাবন; পরিকাঠামো, লজিস্টিকস ও সামুদ্রিক খাত; এবং স্থায়িত্ব, জ্বালানি ও কৃষি। এই উপস্থাপনাগুলোতে তাঁরা ভারতের জন্য তাঁদের কৌশলগুলোর রূপরেখা তুলে ধরেন।

Cabinet approves one new project covering Ahmedabad District in the state of Gujarat, increasing the existing network of Indian Railways by about 134 Kms

May 13th, 03:34 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the Ahmedabad–Dholera Semi High-Speed Double Line railway project in Gujarat at an estimated cost of ₹20,667 crore. India’s first semi high-speed rail project, developed with indigenous technology, aims to improve connectivity between Ahmedabad, Dholera SIR, the upcoming Dholera Airport and the Lothal National Maritime Heritage Complex while enhancing mobility, logistics efficiency and regional development across the state.

গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 11th, 06:15 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জি, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুখ ভাই মান্ডভিয়া, সর্দার ধামের সভাপতি গগজি ভাই সুতারিয়া জি, দুষ্মন্ত ভাই প্যাটেল, পঙ্কজ ভাই প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, মঞ্চে উপস্থিত গুজরাট সরকারের মন্ত্রীরা, সকল দাতা, ট্রাস্টি, বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 11th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”

গুজরাটের ভাব-থারাডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 31st, 05:00 pm

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্কর ভাই, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীগণ, বিধায়কবৃন্দ এবং বানাসকাঁথা, ভাব, থারাড ও উত্তর গুজরাটের আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন

March 31st, 04:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বনসকাঁঠা জেলার ভাও-থরাদে এক জনসমাবেশে তিনি বলেন, পবিত্র নবরাত্রি উৎসব সদ্য সমাপ্ত হয়েছে এবং আজকের দিনটি ভগবান মহাবীর জয়ন্তী হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মা অম্বাজি এবং ভগবান শ্রী ধরণীধরজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গুজরাটে মাইক্রোন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পরিষেবা উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 28th, 02:45 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রে আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব, মাইক্রোন টেকনোলজির সিইও সঞ্জয় মেহরোত্রা জি, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি জি, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে মাইক্রোন টেকনোলজির সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট অ্যান্ড প্যাকেজিং (এটিএমপি) পরিষেবা উদ্বোধন করেছেন

February 28th, 02:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে মাইক্রোন এটিএমপি (অ্যাসেম্বলি, টেস্ট, মার্কিং এবং প্যাকেজিং) পরিষেবা উদ্বোধন করেছেন। বাণিজ্যিক উৎপাদন শুরুর এই যুগান্তকারী ঘটনাটি বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃত্বের দিকে ভারতের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে।

যৌথ বিবৃতি: সংযুক্ত আরব আমিশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফর

January 19th, 08:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসেন। গত ১০ বছরের মধ্যে এটি তাঁর পঞ্চম ভারত সফর, রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়।

কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 11th, 02:45 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন

January 11th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।

ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর

December 17th, 12:25 pm

আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।

ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

December 17th, 12:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

October 26th, 11:30 am

এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (আইএসএম)-এর অধীনে আরও একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে

September 02nd, 03:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেমিকন্ডাক্টর বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের লক্ষ্যে কাইনসিস সেমিকন প্রাইভেট লিমিটেডের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

১৭ জানুয়ারি, ২০১৮ তারিখে আহমেদাবাদের দেও ধোলেরা গ্রামে‘আইক্রিয়েট সেন্টার’-এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

January 17th, 03:15 pm

মহামান্যইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহু, শ্রীমতী সারানেতানিয়াহু, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রুপানি, উপ-মুখ্যমন্ত্রী শ্রী নীতিনপ্যাটেল, আইক্রিয়েটের সঙ্গে যুক্ত সকল বুদ্ধিজীবী, উদ্ভাবক, রিসার্চ স্কলার,আধিকারিকবৃন্দ এবং এখানে উপস্থিত নবীন প্রজন্মের বন্ধুগণ, ভাই ও বোনেরা,

গুজরাটে আইক্রিয়েট সেন্টারটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেনপ্রধানমন্ত্রীদ্বয়

January 17th, 03:14 pm

আমেদাবাদের উপকন্ঠে আইক্রিয়েটের সুযোগ-সুবিধা সমন্বিত একটি কেন্দ্র আজজাতির উদ্দেশে উৎসর্গ করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ইজরায়েলেরপ্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Creating dynamic, people oriented cities of the future: The Gujarat Experience

August 21st, 12:05 pm

Creating dynamic, people oriented cities of the future: The Gujarat Experience

CM chairs meeting of Gujarat Infrastructure Development Board

July 23rd, 06:50 pm

CM chairs meeting of Gujarat Infrastructure Development Board