তামিলনাড়ুর মাদুরাইয়ে নানাবিধ পরিকাঠামো প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 01st, 03:30 pm
শ্রী আর এন রবি, এল মুরুগান, এডাপাড্ডি, কে. পালানিস্বামী, নাইনার নগেন্দ্রন, ই ভি ভেলু, তামিলনাড়ুর আমার প্রিয় ভাই-বোনেরা, নমস্কার!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাদুরাইতে ৪,৪০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন
March 01st, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর মাদুরাইতে ৪,৪০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন। পবিত্র শহর মাদুরাইতে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আজ তামিলনাড়ুর উন্নয়নের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। এইসব প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর ঘটানো, অর্থনীতির বৃদ্ধি ঘটানো, যুব সমাজের জন্য উল্লেখযোগ্যহারে কর্মসংস্থানের সৃষ্টি এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে রূপান্তর ঘটানো। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্ষমতায়নের মৌলিক শর্ত উচ্চমানের পরিকাঠামো। শ্রী মোদী বলেন, “এই উন্নয়নের লক্ষ্য কৃষকরা যাতে সহজে বাজারে পৌঁছতে পারে তার জন্য ভালো রাস্তা, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য সহজে ভ্রমণ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের জন্য দ্রুত পরিবহণ ব্যবস্থা।”১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে প্রধানমন্ত্রী
February 27th, 04:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে যাবেন। রাজস্থান ও গুজরাট সফরের পর আগামীকাল রাত ৯টা নাগাদ তিনি চেন্নাই পৌঁছোবেন।ধনুষ্কোড়ির কোঠন্ডারামস্বামী মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর
January 21st, 03:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ধনুষ্কোড়ির কোঠন্ডারামস্বামী মন্দিরে পূজার্চনা করেন।ভারতের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উৎস হলেন ডঃ কালাম: প্রধানমন্ত্রী মোদী
July 27th, 12:34 pm
ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়ের উদ্বোধনের সময় এক জনসমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামেশ্বরমের সারল্য, গভীরতা এবং শান্ত সমাহিতভাবের প্রতিফলন ঘটেছিল ডঃ কালামের মধ্যে। শ্রী মোদী বলেন, ভারতের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উৎস হলেন ডঃকালাম। বর্তমান প্রজন্ম উন্নয়নের এক নতুন শীর্ষে আরোহণ করতে আগ্রহী। কর্মসংস্থানেরনতুন নতুন সুযোগ সৃষ্টিতেও তাঁরা সর্বদাই এগিয়ে থাকার পক্ষপাতী।তামিলনাড়ুর রামেশ্বরমে প্রধানমন্ত্রী ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়ের উদ্বোধন করলেন
July 27th, 12:29 pm
প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের স্মৃতিতে রামেশ্বরমের পেই কারম্বুতে নির্মিত এক স্মারকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি ‘কালাম সন্দেশ বাহিনী’ নামে একটি ভ্রাম্যমান প্রদর্শনীরও আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী মোদী লং লাইনার ট্রলারের মঞ্জুরিপত্র সংশ্লিষ্ট গ্রহীতাদের হাতে তুলে দিলেন, অযোধ্যা থেকে রামেশ্বরম যাতায়াতকারী একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করলেন এবং ‘সবুজ রামেশ্বরম’ প্রকল্পের তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করেন।