নতুন দিল্লিতে ‘রিপাবলিক সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 22nd, 10:24 pm
স্বর সাধনা, মনকামনা, আরাধনা – এমন এক শুভ সূচনার পর আপনাদের এই কার্যক্রম যদি অব্যাহত থাকত, তবে তা সত্যিই চমৎকার হত। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা।রিপাবলিক সামিট ২০২৬-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 22nd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রিপাবলিক সামিটে ভাষণ দিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি। বিশ্ব যখন দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে 'মহাশক্তি ভারত: দেশ প্রথম' শীর্ষক আলোচনাসভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের অভিনন্দন জানান।দিল্লি-এনসিআর এলাকায় পুরনো ট্রাক এবং বাসের পরিবর্তনে এনসিআরপিবি-কে সহায়তা প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
June 03rd, 03:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ দিল্লি-এনসিআর এলাকায় পুরনো ট্রাক এবং বাসের পরিবর্তনে এনসিআরপিবি-কে সহায়তা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। দু’বছরের এই প্রকল্প দিল্লি-এনসিআর এলাকার বায়ুদূষণ কমাতে এবং পরিবেশ-বান্ধব যান চলাচল প্রসারে সহায়তা করবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড (এনসিআরপিবি) মারফৎ এই প্রকল্পে তহবিল যোগানো হবে। প্রকল্প রূপায়ণের দায়িত্ব সড়ক ও মহাসড়ক মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও হরিয়ানার যৌথ সহযোগিতার ভিত্তিতে এই প্রকল্প রূপায়িত হবে।