PM chairs 11th Governing Council Meeting of NITI Aayog

June 11th, 08:09 pm

While addressing the 11th Governing Council Meeting of NITI Aayog, PM Modi called for collective efforts by States and the Centre to achieve Viksit Bharat@2047. He also highlighted the importance of youth empowerment, women-led development, AI-driven growth, MSMEs, defence manufacturing and inclusive human development across the country.

The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave

June 10th, 06:33 pm

PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.

PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat

June 10th, 06:30 pm

PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.

গুজরাটের হাজিরায় আয়োজিত প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

June 05th, 10:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হাজিরায় আয়োজিত একটি প্রদর্শনীতে যোগ দেন। সেখানে তিনি 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের আওতায় প্রতিরক্ষা খাতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী গুজরাটের হাজিরায় এলঅ্যান্ডটি কমপ্লেক্স পরিদর্শন করেছেন

June 05th, 08:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হাজিরায় অবস্থিত লারসেন অ্যান্ড টুব্রো-র (এল অ্যান্ড টি) কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে বিভিন্ন ক্ষেত্রে কোম্পানিটির উদ্ভাবনী সব কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন।

গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 04:30 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

June 05th, 04:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।

Minister for Foreign Affairs of Australia Senator Penny Wong meets Prime Minister

May 26th, 08:19 pm

The Prime Minister, Shri Narendra Modi expressed happiness on meeting Senator Penny Wong, Minister for Foreign Affairs of Australia.

মার্কিন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

May 23rd, 04:20 pm

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:15 am

আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন

May 23rd, 11:00 am

সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”

সাইপ্রাসের রাষ্ট্রপতির সফর উপলক্ষে যৌথ বিবৃতি

May 22nd, 09:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোড্যুলাইডেস, ২০-২৩ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের সভাপতিত্বকালে এই সফর অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভারত-ইতালি যৌথ ঘোষণা

May 20th, 10:28 pm

ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।

তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক

May 19th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশ নেবার পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মাননীয়া মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

May 19th, 04:25 pm

গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।

নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 18th, 11:49 pm

আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।

ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

May 18th, 08:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।

শিল্প সম্পর্কিত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ

May 18th, 05:00 am

সবচেয়ে প্রথমে আমি এই রাউন্ড টেবিল বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী ক্রিস্টারসনকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই বৈঠকটি গথেনবার্গ-এ আয়োজন করা হচ্ছে। এটি এমন এক শহর যা উদ্ভাবনের পাশাপাশি ইউরোপের উৎপাদক (ম্যানুফ্যাকচারিং) চেতনার এক জীবন্ত প্রতীক।

শিল্পের জন্য ইউরোপীয় গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

May 17th, 11:43 pm

আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই উরসুলাজি-কে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যা আমার সুইডেন এবং ইউরোপের শিল্পকেন্দ্র গোথেনবার্গ সফরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

সুইডেনের নির্বাচিত ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

May 17th, 11:16 pm

সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া এবং প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনের নির্বাচিত সিইও-দের সঙ্গে মতবিনিময় করেন।