রাজস্থানের বনসওয়াড়ায় উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

September 25th, 02:32 pm

মা ত্রিপুরা সুন্দরী কি জয়, বেণেশ্বর ধাম কি জয়, মানগড় ধাম কি জয়, জয়গুরু! রাম রাম! মাননীয় রাজ্যপাল শ্রী হরিবাউ বাগাড়ে জী, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জী, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী বসুন্ধরা রাজে জী, আমার মন্ত্রিসভার সহকর্মী প্রহ্লাদ যোশী জী, শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জি এবং অশ্বিনী বৈষ্ণব জী, রাজস্থান সরকারের মন্ত্রিগণ, বিশিষ্টজনেরা, ভাই ও বোনেরা!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বাঁশওয়ারায় ১,২২,১০০ কোটির বেশি মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

September 25th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বাঁশওয়ারায় ১,২২,১০০ কোটির বেশি মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। নবরাত্রির চতুর্থ দিনে বাঁশওয়ারায় মা ত্রিপুরা সুন্দরীর পবিত্র ভূমিতে সফর করার সুযোগ পেয়েছেন বলে প্রধানমন্ত্রী জানান। তিনি জানান, তাঁর সুযোগ হয়েছে কান্ঠাল এবং ভগদের গঙ্গা হিসেবে মহিমান্বিত মা মহিকে দেখবার। প্রধানমন্ত্রী বলেন, মহিরজল ভারতের জনজাতি সম্প্রদায়ের দৃঢ়তা এবং লড়াইয়ের প্রতীক। তিনি মহাযোগী গোবিন্দ গুরুজির প্রেরণাদায়ী নেতৃত্বের কথা তুলে ধরেন, যার উত্তরাধিকার অনুরণিত হচ্ছে মহির পবিত্র জলের সঙ্গে, সেই মহান কাহিনীকে ধারণ করে। শ্রী মোদী শ্রদ্ধার্ঘ্য জানান মা ত্রিপুরা সুন্দরী এবং মা মহিকে, এই ভক্তি এবং শৌর্যের ভূমি থেকে। তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মহারানা প্রতাপ এবং রাজা বাঁনসিয়া ভীলের প্রতি।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

February 11th, 01:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, দূরদর্শী, চিন্তাবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রান্তিকতম ব্যক্তিটিরও বিকাশের লক্ষ্যে তাঁর অনন্য দর্শন সমৃদ্ধ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দেশ গঠনের কাজে আমাদের কাছে প্রেরণা স্বরূপ।

"২৬৪২ কোটি টাকার বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার, গঙ্গার ওপর তৈরি হবে নতুন রেল-সড়ক সেতু "

October 16th, 03:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৬৪২ কোটি টাকার বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। প্রকল্পটি রূপায়িত হবে উত্তরপ্রদেশের বারাণসী এবং চান্দৌলি জেলায়। এর ফলে ব্যস্ত ওই রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে। ওই অঞ্চলে রেলের পণ্য পরিবহনের ক্ষমতা প্রতি বছর ২৭.৮৩ মেট্রিকটন বাড়বে। গঙ্গার ওপর গড়ে উঠবে একটি নতুন রেল-সড়ক সেতু।