দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি – ফরিদাবাদ – বল্লভগড় – সোহনা স্পুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণে পুনর্মাজিত ব্যয় বরাদ্দে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
March 10th, 04:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত কমিটি আজ দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি – ফরিদাবাদ – বল্লভগড় – সোহনা স্পুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণে পুনর্মাজিত ব্যয় বরাদ্দে অনুমোদন দিয়েছে। নতুন হিসেব অনুযায়ী মূলধনী ব্যয় ধরা হয়েছে ৩৬৩০.৭৭ কোটি টাকা। উত্তরপ্রদেশ এবং হরিয়াণায় এই কাজ হবে হাইব্রিড অ্যানুইটি মোডে।প্রধানমন্ত্রী ৩ মার্চ "সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ" শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন
March 02nd, 07:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ মার্চ, ২০২৬ সকাল ১১:১৫ মিনিটে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন।ইন্ডিয়া চিপ লিমিটেডের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:30 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, জিতিন প্রসাদ জি, উত্তরপ্রদেশের মন্ত্রীগণ, ফক্সকন সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন, এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনী নাদার জি, শিল্প জগতের নেতৃবৃন্দ, ভদ্রমহোদয় ও মহোদয়াগণ!উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার ভারতের যাত্রাপথে এই অনুষ্ঠান এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে ভারত দ্রুতগতিতে কাজ করে চলেছে। তিনি বলেন, “লালকেল্লার প্রাকার থেকে আমি বলেছি ভারতের থামার কোনও সময় নেই। ২০২৬-এর শুরু থেকেই ভারত তার গতি আরও বাড়িয়ে দিয়েছে।”কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
February 01st, 01:38 pm
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
February 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 25th, 10:22 am
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মহোদয়, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীগণ, উত্তর প্রদেশ বিজেপি’র অধ্যক্ষ, ভুপেন্দ্র চৌধুরী মহোদয়, উদ্যোগ জগতের সকল বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ।গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন
September 25th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়া সমস্ত ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোগপতি এবং তরুণদের শুভেচ্ছা জানান। ২,২০০-রও বেশি প্রদর্শক তাঁদের পণ্য ও পরিষেবা প্রদর্শনীতে তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাশিয়ার এই বাণিজ্য প্রদর্শনীতে সহযোগী দেশ হওয়ার বিষয়টির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুগভীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সরকারি সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজকদের তিনি অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময়ে এই অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ তিনি দেশকে অন্ত্যোদয়ের পথ দেখিয়েছিলেন। অন্ত্যোদয়ের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, সমস্ত রকম বৈষম্যকে দূর করে দরিদ্রতম মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া এর লক্ষ্য ; ভারত বিশ্বের কাছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে তুলে ধরছে।গুজরাটের ভাবনগরে ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 20th, 11:00 am
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের আমার সহকর্মীরা, সর্বানন্দ সোনোয়াল জি, সি আর পাতিল জি, মনসুখ ভাই মান্ডাভিয়া জি , শান্তনু ঠাকুর জি, নিমুবেন বাবনিয়া জি, দেশের ৪০টিরও বেশি স্থান থেকে, সমস্ত প্রধান বন্দর থেকে, বিভিন্ন রাজ্যের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অভিনন্দন।‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ, গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
September 20th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। গত ২-৩ দিন ধরে গুজরাটে নানা ধরনের সেবা-কেন্দ্রিক কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে এ পর্যন্ত এক লক্ষের বেশি মানুষ রক্তদান করেছেন। রাজ্যে ৩০ হাজারের বেশি স্বাস্থ্যশিবিরও বসানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।রাজস্থানের বিকানিরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 22nd, 12:00 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগড়েজি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভজনলালজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বোন বসুন্ধরা রাজেজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণবজি, অর্জুন রাম মেঘওয়ালজি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দীয়া কুমারীজি, প্রেমচাঁদজি, রাজস্থান সরকারের অন্য মন্ত্রীরা, সংসদে আমার সহকর্মী মদন রাঠোরজি, অন্য সাংসদ ও বিধায়করা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
May 22nd, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বহু মানুষ অনলাইনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপ-রাজ্যপাল ছাড়াও জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের এবং নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।তামিলনাড়ুর রামেশ্বরমে একাধিক কাজের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 06th, 02:00 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী, শ্রী অশ্বিনী বৈষ্ণব জি, ডঃ এল মুরুগন জি, তামিলনাড়ু সরকারের মন্ত্রিগণ, সাংসদগণ, অন্যান্য বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই এবং বোনরা !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
April 06th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এর আগে তিনি ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ-পামবন রেল সেতুর উদ্বোধন করেন এবং সড়ক সেতু থেকে একটি ট্রেন এবং জাহাজের যাত্রার সূচনা করেন ও সাক্ষী থাকেন সেতুটির কাজের। তিনি রামেশ্বরমে রামনাথস্বামী মন্দিরে দর্শন এবং পুজো করেন। অনুষ্ঠানে সমাবেশে শ্রী মোদী বলেন, আজ শ্রী রাম নবমীর পবিত্র দিন। তিনি বলেন, আজ কিছু আগে অযোধ্যায় চোখ ধাঁধানো রাম মন্দিরে সূর্যের স্বর্গীয় আভা, রামলালাকে মহান তিলক পরিয়েছে। তিনি বলেন, “ভগবান শ্রী রামের জীবন এবং তাঁর আমলের সুশাসনের অনুপ্রেরণা দেশ গঠনের উল্লেখযোগ্য ভিত্তি।” তিনি এও বলেন, তামিলনাড়ুর সঙ্গম-যুগের সাহিত্যেও ভগবান শ্রীরামের উল্লেখ আছে। তিনি রামেশ্বরমের পবিত্র ভূমি থেকে শ্রীরাম নবমী উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।মহারাষ্ট্রের ভাধাভানে বড় জাহাজ চলাচলের উপযোগী বন্দর নির্মাণে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
June 19th, 09:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ মহারাষ্ট্রের ধানাউয়ের কাছে ভাধাভানে একটি বড় বন্দর গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষের আওতাধীন ভাধাভান বন্দর প্রকল্প লিমিটেড এবং মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড – এর যৌথ উদ্যোগে এই বন্দরটি নির্মিত হবে। সবধরনের আবহাওয়ায় কাজ করতে সক্ষম, বড় জাহাজ চলাচলের উপযোগী এই বন্দরটি নির্মাণ করতে খরচ ধরা হয়েছে ৭৬ হাজার ২২০ কোটি টাকা। পরিকাঠামোগত নির্মাণে সরকারি – বেসরকারি অংশীদারিত্বে কাজ চলবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বন্দর এবং জাতীয় মহাসড়কের মধ্যে সংযোগ গড়ে তোলার পাশাপাশি রেল সংযোগের ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে।Today, Ramlala sits in a grand temple, and there is no unrest: PM Modi in Karakat, Bihar
May 25th, 11:45 am
Prime Minister Narendra Modi graced the historic lands of Karakat, Bihar, vowing to tirelessly drive the nation’s growth and prevent the opposition from piding the country on the grounds of inequality.প্রধানমন্ত্রী মোদী বিহারের পাটলিপুত্র, কারাকাট এবং বক্সারে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন
May 25th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের পাটলিপুত্র, কারাকাট এবং বক্সারে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং বৈষম্যের ভিত্তিতে বিরোধীদের দেশকে বিভক্ত করা থেকে বিরত থাকতে বলেছেনIএকমাত্র বিজেপিই দেশের উন্নয়নে গতি সঞ্চার করতে পারে: আজমিরে প্রধানমন্ত্রী মোদী
April 06th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমিরে একটি জনসভায় আজমির-নাগৌর অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। বিজেপির প্রতিষ্ঠা দিবসের শুভ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বীর তেজাজি মহারাজ, মীরা বাই এবং পৃথ্বীরাজ চৌহানের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলের আধ্যাত্মিক তাৎপর্য এবং বীরত্বপূর্ণ ইতিহাসের উপর জোর দেন।রাজস্থানের আজমিরে একটি জনসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 06th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমিরে একটি জনসভায় আজমির-নাগৌর অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। বিজেপির প্রতিষ্ঠা দিবসের শুভ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বীর তেজাজি মহারাজ, মীরা বাই এবং পৃথ্বীরাজ চৌহানের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলের আধ্যাত্মিক তাৎপর্য এবং বীরত্বপূর্ণ ইতিহাসের উপর জোর দেন।প্রধানমন্ত্রী ১২ মার্চ, গুজরাট এবং রাজস্থান সফরে যাবেন
March 10th, 05:24 pm
প্রধানমন্ত্রী ১২ মার্চ, ২০২৪ গুজরাট এবং রাজস্থান সফরে যাবেন। সকাল ৯টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রী আমেদাবাদে ৮৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন। তার পরে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী সবরমতি আশ্রমে যাবেন, সেখানে কোছরাব আশ্রমের উদ্বোধন করবেন এবং গান্ধী আশ্রম মেমোরিয়ালের মাস্টার প্ল্যানের সূচনা করবেন। এর পরে ১টা ৪৫ নাগাদ প্রধানমন্ত্রী রাজস্থানের পোখরানে তিন বাহিনীর অগ্নি এবং সমর মহড়ায় দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের ‘ভারত শক্তি’ নামের প্রদর্শনীর সাক্ষী থাকবেন।