Prime Minister shares Sanskrit Subhashitam emphasising on the triumph of truth
March 12th, 10:34 am
PM Modi paid homage to all the great personalities who participated in the Dandi March, which began on this very day in 1930. He also shared a Sanskrit verse conveying that the truth always prevails and falsehood is ultimately destroyed, emphasising that one should follow the path on which the sages attained bliss and realised the supreme truth.প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
April 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।মহাকুম্ভ প্রসঙ্গে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 18th, 01:05 pm
প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ নিয়ে বিবৃতি দেওয়ার জন্য আমি আজ এখানে উপস্থিত হয়েছি। এই সভার মাধ্যমে আমি কুর্ণিশ জানাই লক্ষ লক্ষ দেশবাসীকে, যাঁদের অবদানে মহাকুম্ভ সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। এক্ষেত্রে অবদান রয়েছে বহু মানুষের। আমি অভিনন্দন জানাই প্রশাসন, সমাজ এবং একনিষ্ঠ কর্মীদের। সারা দেশ, উত্তর প্রদেশ এবং বিশেষত প্রয়াগরাজের নাগরিক ও পুণ্যার্থীদের প্রতিও আমি কৃতজ্ঞ।কুম্ভমেলার সার্থক পরিসমাপ্তিতে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 18th, 12:10 pm
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের সার্থক পরিসমাপ্তিতে আজ লোকসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অসংখ্য দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের প্রয়াসেই কুম্ভ মেলা অসাধারণ সাফল্য অর্জন করেছে। মহাকুম্ভের সাফল্যতে নানা গোষ্ঠী ও ব্যক্তির সম্মিলিত প্রয়াসের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার, সমাজ এবং সমস্ত নিষ্ঠাবান কর্মীদের ঐকান্তিক প্রয়াস এই সাফল্যের ক্ষেত্র রচনা করেছে। দেশ জোড়া ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। এক্ষেত্রে উত্তরপ্রদেশের জনসাধারণ বিশেষত প্রয়াগরাজবাসীর অমূল্য সমর্থন ও অংশগ্রহণের কথা বিশেষভাবে উল্লেখ করেন।মহাত্মা গান্ধী এবং ঐতিহাসিক ডান্ডি যাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
March 12th, 09:01 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক ডান্ডি যাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।