বিপর্যয় প্রতিরোধী সহনশীল পরিকাঠামো সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

April 04th, 09:46 am

প্রত্যেককেই জানাই আমার অভিনন্দন। ভারতে আপনারা সকলকেই স্বাগত। প্রথমে আমি অভিনন্দিত করব বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো গঠনের মিলিত প্রচেষ্টাকে। বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের পঞ্চম পর্ব আইসিডিআরআই – ২০২৩ হল প্রকৃত অর্থেই এক উপলক্ষবিশেষ।

প্রধানমন্ত্রী বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সংক্রান্ত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন

April 04th, 09:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সংক্রান্ত ২০২৩ – এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরআই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন।

প্রধানমন্ত্রী ‘ইয়াস’ ঘূর্ণিঝড় মোকাবিলার প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনার জন্য এক বৈঠকে পৌরোহিত্য করেছেন

May 23rd, 01:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রক ও দপ্তর যোগ দেয়।