প্রধানমন্ত্রী সুইডেনে রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস পেলেন
May 17th, 11:13 pm
গোথেনবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যুবরানী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের প্রাচীনতম এবং সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করলেন। এই পুরস্কার চালু হয় অষ্টাদশ শতাব্দীতে। সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয় বিদেশী রাষ্ট্রপ্রধানকে ব্যতিক্রমী জনসেবা এবং সুইডেনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে।