প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ (ক্রাউন প্রিন্স) ও প্রধানমন্ত্রী, মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বললেন

March 28th, 09:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী, মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন। শ্রী মোদী আঞ্চলিক জ্বালানি পরিকাঠামোতে হামলার বিষয়ে ভারতের নিন্দা পুনর্ব্যক্ত করেন এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা ও সমুদ্রপথগুলোকে উন্মুক্ত ও নিরাপদ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, “সৌদি আরবে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে তাঁর অব্যাহত সমর্থনের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।”

প্রধানমন্ত্রী কথা বলেছেন কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে

March 18th, 06:20 pm

প্রধানমন্ত্রী কথা বলেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স মাননীয় শেখ সাবা আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবা-র সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করতে এবং আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি পর্যালোচনা করতে।

কুয়েতের যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন

March 03rd, 07:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।

সৌদি আরব সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

April 22nd, 08:30 am

সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মহামান্য মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে আমি আজ দু’দিনের সৌদি আরব সফরে যাচ্ছি। ভারত, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ঐতিহাসিক বন্ধনকে বিশেষ গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি এবং দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, সুরক্ষা ও স্থায়িত্বকে এগিয়ে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।

দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমির শাহীর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে সাদর অভ্যর্থনা প্রধানমন্ত্রীর

April 08th, 05:21 pm

ভারত সফরে আসা দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমির শাহীর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-কে আজ সাদর অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

কুয়েতের যুবরাজের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

December 22nd, 05:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের যুবরাজ মাননীয় শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইউএনজিএ-র অধিবেশনে তাঁদের সাক্ষাতের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

"কুয়েতের যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ "

September 23rd, 06:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৯-তম অধিবেশনের ফাঁকে তাঁদের এই সাক্ষাৎ হয়। তাঁদের উভয়ের মধ্যে এটাই প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী জানান, কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভারত সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।