ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের ভারত সফর
February 18th, 07:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ ভারত সফর করছেন। ক্রোয়েশিয়ার কোন প্রধানমন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। শ্রী প্লেঙ্কোভিচ ১৮ থেকে ২১ ফেব্রুয়ারী কৃত্রিম মেধা সম্পর্কিত যে শীর্ষ সম্মেলন ‘এআই ইমপ্যাক্ট সামিট’ ভারতে অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলনে যোগ দিয়েছেন। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান এবং দুই দেশের জনগণের মধ্যে সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঐতিহাসিক ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শেষ হয়েছে। উভয় নেতা দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের প্রসারে চুক্তিটির দ্রুত বাস্তবায়নের পক্ষে মতপ্রকাশ করেছেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় স্থান পেয়েছে।ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী দেখা করলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে
February 18th, 05:41 pm
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রে প্লেনকোভিচ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।বিহারের সিওয়ানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 20th, 01:00 pm
উপস্থিত সবাইকে প্রণাম জানাই। বাবা মহেন্দ্র নাথ, বাবা হংসনাথ, সহগরা ধাম, মা থাওয়ে ভবানী, মা অম্বিকা ভবানী, দেশের প্রথম রাষ্ট্রপতি, দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই!বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 20th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন বাবা মহেন্দ্রনাথ, বাবা হংসনাথ, মাতা ভবানী এবং মা অম্বিকা ভবানীর উদ্দেশে। দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের স্মৃতিচারণা করেন তিনি।ভারত-ক্রোয়েশিয়া নেতৃবৃন্দের বিবৃতি
June 19th, 06:06 pm
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জুন ক্রোয়েশিয়ায় সরকারি সফরে যান। দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের ক্রমবর্ধমান সম্পর্ক বিনিময়ের গতিশীলতাকে আরও ত্বরান্বিত করতে ভারতের কোনও প্রধানমন্ত্রীর এই প্রথম ক্রোয়েশিয়া সফর।প্রধানমন্ত্রী দেখা করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে
June 18th, 11:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাগ্রেবে দেখা করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচের সঙ্গে।প্রধানমন্ত্রীর ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
June 18th, 11:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাগ্রেভে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের কোনও প্রধানমন্ত্রীর এই প্রথম ক্রোয়েশিয়া সফর। সঙ্গত কারণেই দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে যা এক ঐতিহাসিক মাইলফলক। বিখ্যাত বান্সকি ডোভরি প্যালেসে পৌঁছনোর পর শ্রী প্লেনকোভিচ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর, চিরাচরিত পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শ্রী মোদী যখন জাগ্রেভ বিমানবন্দরে পৌঁছন, তখনও তাঁকে স্বাগত জানাতে শ্রী প্লেনকোভিচ উপস্থিত ছিলেন।ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বার্তার বঙ্গানুবাদ
June 18th, 09:56 pm
ঐতিহাসিক ও ছবির মতো সুন্দর জাগ্রেব শহরে আমাকে যে উষ্ণ ও সাদর অভ্যর্থনা জানানো হয়েছে, সেজন্য প্রধানমন্ত্রী এবং ক্রোয়েশিয়া সরকারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।প্রধানমন্ত্রী মোদী ক্রোয়েশিয়ার জাগরেবে এসে পৌঁছেছেন
June 18th, 05:38 pm
প্রধানমন্ত্রী মোদী ক্রোয়েশিয়ার জাগরেবে এসে পৌঁছেছেন। এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ক্রোয়েশিয়া সফর। বিশেষ এক পদক্ষেপ হিসেবে, বিমানবন্দরে প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি
June 15th, 07:00 am
১৫-১৬ জুন সাইপ্রাসের প্রেসিডেন্ট মাননীয় নিকোস ক্রিস্টোডাউলিসের আমন্ত্রণে আমি সাইপ্রাস সফর করব। সাইপ্রাস ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং ভূমধ্যমহাসাগরীয় অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন গড়ে তোলা এবং বাণিজ্য, বিনিয়োগ, সুরক্ষা, প্রযুক্তি ও মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরের গুরুত্ব রয়েছে।প্রধানমন্ত্রী মোদী ১৫ থেকে ১৯ জুন সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফর করবেন
June 14th, 11:58 am
প্রধানমন্ত্রী মোদী ১৫-১৬ জুন সাইপ্রাস, ১৬-১৭ জুন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা এবং ১৮ জুন ক্রোয়েশিয়া সফর করবেন। প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং লিমাসোলে বাণিজ্যিক নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখবেন। এরপর কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী মোদী জি-৭ দেশগুলির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ক্রোয়েশিয়ায়, প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী প্লেনকোভিক-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি জোরান মিলানোভিচের সঙ্গে দেখা করবেন।PM greets the people of Croatia, on their Statehood Day
June 25th, 10:15 am