দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 07:20 pm

দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,

দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 05th, 07:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।

২০৩০ -৩১ নাগাদ বিশ্বের তুলো বাজারে প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠতে ৫,৬৫৯.২২ কোটি টাকার “তুলো উৎপাদনশীলতা অভিযান” এর ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

May 05th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তুলো উৎপাদনে গতি আনতে তুলো উৎপাদনশীলতা অভিযানে ছাড়পত্র দিয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ সময়কালে এজন্য বরাদ্দ হয়েছে ৫,৬৫৯.২২ কোটি টাকা।

তুলা মরসুম ২০২৩-২৪-এ তুলা চাষীদের সরাসরি সহায়তার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাবদ কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া – সিসিআইকে ১৭১৮.৫৬ কোটি টাকা প্রদানে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

March 18th, 04:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি তুলা মরসুম ২০২৩-২৪-এ তুলা চাষীদের সরাসরি সহায়তার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাবদ কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া – সিসিআইকে ১৭১৮.৫৬ কোটি টাকা প্রদানের অনুমোদন দিয়েছে। এরফলে দেশজুড়ে তুলা চাষীরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন।

ভারত টেক্স ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 16th, 04:15 pm

ক্যাবিনেটে আমার সহকর্মী শ্রী গিরিরাজ সিং এবং পবিত্র মার্গারিটা জি, বিভিন্ন দেশের মাননীয় রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় কূটনীতিক, কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধি, ফ্যাশন ও বস্ত্রবয়ন দুনিয়ার কুশীলব, উদ্যোগপতি, শিক্ষার্থী, আমার তন্তুবায় ভাইবোন এবং সমবেত অতিথিবৃন্দ !

ভারত টেক্স ২০২৫ সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

February 16th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম - এ ভারত টেক্স ২০২৫ সমারোহে ভাষণ দিলেন। প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত মণ্ডপম – এ এই নিয়ে দ্বিতীয়বার ভারত টেক্স সমারোহের আয়োজন করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে আমাদের ঐতিহ্য এবং বিকশিত ভারতের ছবি। ভারত টেক্স বস্ত্র ও বয়ন ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী হয়ে উঠেছে। এই শিল্পের মূল্য-শৃঙ্খলের সঙ্গে যুক্ত ১২টি গোষ্ঠী এবারের আয়োজনে যোগ দিয়েছে। বস্ত্র, যন্ত্রপাতি, রাসায়নিক – সবই স্থান পেয়েছে প্রদর্শনীতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের নীতি প্রণেতা, একাধিক গোষ্ঠীর কর্ণধার এবং সংশ্লিষ্ট নানা পক্ষ এখানে মতবনিনিময়ের সুযোগ পাচ্ছেন।

মহারাষ্ট্রের ওয়ার্ধায় জাতীয় ‘পিএম বিশ্বকর্মা’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ

September 20th, 11:45 am

মাত্র দুদিন আগে আমরা বিশ্বকর্মা পুজো উৎসব পালন করেছি। আর আজ আমরা ওয়ার্ধার পবিত্র ভূমিতে পিএম বিশ্বকর্মা যোজনার সাফল্য উদযাপন করছি। আজকের দিনটি বিশেষ দিন কারণ ১৯৩২-এ আজকের দিনেই মহাত্মা গান্ধী অস্পৃশ্যতার বিরুদ্ধে তাঁর আন্দোলন শুরু করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে বিনোবা ভাবের পবিত্র ভূমি, মহাত্মা গান্ধীর ‘কর্মভূমি’-তে বিশ্বকর্মা যোজনার প্রথম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। ওয়ার্ধার ভূমি সাফল্য এবং অনুপ্রেরণার সঙ্গম যা ‘বিকশিত ভারত’-এর জন্য আমাদের সংকল্পকে নতুন প্রাণশক্তি দেবে। বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আমরা নিজেদের দায়বদ্ধ করেছি। শ্রমের মাধ্যমে সমৃদ্ধি এবং দক্ষতার মাধ্যমে আরও ভালো ভবিষ্যতের জন্য এবং ওয়ার্ধায় বাপুর অনুপ্রেরণা আমাদের এই দায়বদ্ধতা পূরণে সাহায্য করবে। এই উদ্যোগের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং সারা দেশের সুবিধাপ্রাপকদের আমি আমার অভিনন্দন জানাই।

মহারাষ্ট্রের ওয়ার্ধায় জাতীয় পিএম বিশ্বকর্মা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

September 20th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়ার্ধায় আজ জাতীয় পিএম বিশ্বকর্মা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং পুণ্যশ্লোক অহল্যা দেবী হোলকার মহিলা স্টার্টআপ প্রকল্পের সূচনা করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী পিএম বিশ্বকর্মা সুবিধাভোগীদের শংসাপত্র এবং ঋণ প্রদান করেন। তিনি পিএম বিশ্বকর্মার অধীন এক বছর কাজের অগ্রগতিকে স্মরণ করতে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। তিনি পিএম মেগা ইন্টিগ্রেটেট টেক্সস্টাইল অঞ্চল এবং মহারাষ্ট্রের অমরাবতিতে বস্ত্র(পিএম মিত্র) পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে কৃষি-শিক্ষা ও গবেষণার যে ভালরকম ব্যবস্থা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী

August 03rd, 09:35 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’।

নয়াদিল্লিতে ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 03rd, 09:30 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও ক্ষয়ক্ষতি, উৎপাদন মূল্য বৃদ্ধি এবং নানা ধরনের সংঘাত ও সংঘর্ষজনিত পরিস্থিতির মুখে কৃষি ব্যবস্থাকে কিভাবে নিরন্তর একটি উৎপাদন প্রচেষ্টায় রূপান্তরিত করা যায়, সেই লক্ষ্যেই আয়োজিত এবারের সম্মেলন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭৫টি দেশের এক হাজার জনের মতো প্রতিনিধি এবারের সম্মেলন যোগ দিয়েছেন।

আজ আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব: প্রধানমন্ত্রী মোদী

March 05th, 12:00 pm

তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে একটি বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি আপনাদের বলেছিলাম যে একসঙ্গে আমরা ভারতকে বিশ্বব্যাপী নতুন উচ্চতায় নিয়ে যাব। আজ আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারত নতুন উচ্চতা স্পর্শ করছে, বিশ্বব্যাপী আশার আলো হয়ে উঠছে। আমি আপনাদের বলেছিলাম যে, ভারত অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন অধ্যায় লিখবে। এই প্রতিশ্রুতিও পূরণ হয়েছে-এটাই মোদী কি গ্যারান্টি।

প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে একটি জনসভায় ভাষণ দিয়েছেন

March 05th, 11:45 am

তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে একটি বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি আপনাদের বলেছিলাম যে একসঙ্গে আমরা ভারতকে বিশ্বব্যাপী নতুন উচ্চতায় নিয়ে যাব। আজ আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারত নতুন উচ্চতা স্পর্শ করছে, বিশ্বব্যাপী আশার আলো হয়ে উঠছে। আমি আপনাদের বলেছিলাম যে, ভারত অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন অধ্যায় লিখবে। এই প্রতিশ্রুতিও পূরণ হয়েছে-এটাই মোদী কি গ্যারান্টি।

সরকার বস্ত্র ক্ষেত্রের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা (পিএলআই) কর্মসূচি মঞ্জুর করেছে; এর ফলে ভারত বিশ্ব বস্ত্র বাণিজ্যে পুনরায় নিজের জায়গা পুনরুদ্ধার করতে পারবে

September 08th, 02:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে সরকার আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক কদম অগ্রসর হয়ে বস্ত্র ও পোশাক ক্ষেত্রের জন্য ১০ হাজার ৬৮৩ কোটি টাকার বাজেট সংস্থান করে উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা (পিএলআই) কর্মসূচিটি অনুমোদন করেছে। কর্মসূচির মাধ্যমে তুলনামূলক মূল্যে বস্ত্র ক্ষেত্রের জন্য কাঁচামাল, দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হবে। এর ফলে, বস্ত্র উৎপাদনে এক নতুন যুগের সূচনা হবে।

কংগ্রেস ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী মোদী

July 11th, 02:21 pm

পাঞ্জাবের মালৌত-এ এক কৃষি কল্যাণ র‍্যালিতে ভাষণদানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে হামলা করে বলেন যে, ৭০ বছর ধরে কৃষকরা যে দলের ওপর সবথেকে ভরসা করেছিল সেই দলই আজ কৃষকদের সম্মান করে না। এতদিন ধরে কৃষকদের শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছে এবং শুধুমাত্র একটি পরিবারের ভালোর জন্য কাজ করেছে। কৃষকদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাঁদের সাথে প্রতারণা করেছে দলটি।

পাঞ্জাবে কিষান কল্যাণ জনসমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

July 11th, 02:20 pm

পাঞ্জাবের মালৌত-এ এক কৃষি কল্যাণ র‍্যালিতে ভাষণদানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে হামলা করে বলেন যে, ৭০ বছর ধরে কৃষকরা যে দলের ওপর সবথেকে ভরসা করেছিল সেই দলই আজ কৃষকদের সম্মান করে না। এতদিন ধরে কৃষকদের শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছে এবং শুধুমাত্র একটি পরিবারের ভালোর জন্য কাজ করেছে। কৃষকদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাঁদের সাথে প্রতারণা করেছে দলটি।

২০১৮-১৯ মরশুমে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

July 04th, 02:40 pm

২০১৮-১৯ মরশুমের সমস্ত ধরণের খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে।

আধুনিক, প্রগতিশীল এবং বিকাশশীল কর্ণাটক হলো বিজেপির লক্ষ্য: প্রধানমন্ত্রী মোদী

May 05th, 12:15 pm

কর্নাটক নির্বাচনে প্রচারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তুমাকুরু, গাদাগ ও শিভামোগ্গায় প্রকাশ্য জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে, তুমাকুরু ছিল বিভিন্ন মহান সাধু সন্ন্যাসীদের ভূমি এবং আমাদের জাতির উন্নয়নে তাঁরা দৃঢ় ভূমিকা পালন করেছিলেন।

সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ কর্ণাটকের কংগ্রেস সরকারের কাজে অসন্তুষ্ট: প্রধানমন্ত্রী মোদী

February 27th, 05:01 pm

কর্ণাটকের দাবাঙ্গিরিতে এক বিশাল জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কর্ণাটকে কংগ্রেস সরকারের হার নিশ্চিত। তিনি আরো বলেন, সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ কর্ণাটকের কংগ্রেস সরকারের কাজে অসন্তুষ্ট।

সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ কর্ণাটকের কংগ্রেস সরকারের কাজে অসন্তুষ্ট: প্রধানমন্ত্রী মোদী

February 27th, 05:00 pm

কর্ণাটকের দাবাঙ্গিরিতে এক বিশাল জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কর্ণাটকে কংগ্রেস সরকারের হার নিশ্চিত। তিনি আরো বলেন, সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ কর্ণাটকের কংগ্রেস সরকারের কাজে অসন্তুষ্ট।

125 crore Indians are our high command, says PM Narendra Modi

December 04th, 08:05 pm

Prime Minister Narendra Modi today attacked the Congress party for defaming Gujarat. He said that Congress cannot tolerate or accept leaders from Gujarat and hence always displayed displeasure towards them and the people of the state.