ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

June 20th, 01:10 pm

আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।

ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 20th, 01:00 pm

রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Cabinet approves Ahmedabad Metro Rail project Phase 2A (Koteshwar Road to Airport corridor)

June 10th, 01:59 pm

The Union Cabinet has approved Phase 2A of the Ahmedabad Metro Rail Project, a 6.032 Km with 05 stations connecting key urban areas to Ahmedabad Airport. The ₹2,169 crore project will expand the Ahmedabad-Gandhinagar metro network to 77.63 km, improve connectivity, reduce traffic congestion and emissions, boost economic activity, and generate employment during both construction and operations.

গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 04:30 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

June 05th, 04:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।

বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

June 03rd, 03:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি আজ বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ১৪৩.৫২৯ কিলোমিটার রাস্তাকে চারলেনের করার জন্য খরচ হবে ৩,৯৩৬.০৫ কোটি টাকা। কাজ হবে বিওটি প্রণালীতে।

নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি

May 17th, 03:45 am

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।

সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীর সফর

May 15th, 03:59 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফর করেছেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন

May 09th, 11:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 29th, 11:35 am

সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন

April 29th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।

২৮-২৯ এপ্রিল উত্তর প্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

April 26th, 03:46 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ ও ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ সফর করবেন। ২৮ এপ্রিল বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী একটি 'মহিমা সম্মেলনে' অংশগ্রহণ করবেন; সেখানে তিনি বারাণসীতে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

নিরবচ্ছিন্ন সামুদ্রিক বিমা সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে ১২,৯৮০ কোটি টাকার সার্বভৌম গ্যারান্টিসহ ‘ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল’ (বিএমআই পুল) গঠনের প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

April 18th, 03:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ একটি অভ্যন্তরীণ বিমা পুল বা তহবিল গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই পুলটির নাম দেওয়া হয়েছে ‘ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল’ (বিএমআই পুল)। নিরবচ্ছিন্ন সামুদ্রিক বিমা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই পুলটিকে ১২,৯৮০ কোটি টাকার একটি সার্বভৌম গ্যারান্টি প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক উৎস থেকে ভারতীয় বন্দরে পণ্য বহনকারী জাহাজগুলির ক্ষেত্রে এবং এর বিপরীতমুখী যাত্রার ক্ষেত্রেও ভারতীয় বাণিজ্য ক্ষেত্র এই বিমার সুবিধা পেতে থাকবে; এমনকি যখন জাহাজগুলি সংঘাতপূর্ণ বা অস্থিতিশীল সামুদ্রিক করিডোর দিয়ে যাতায়াত করে, তখনও এই সুবিধা অব্যাহত থাকবে।

টিএমসি উত্তরবঙ্গ-বিরোধী, আদিবাসী-বিরোধী, চা-বাগান-বিরোধী, নারী-বিরোধী ও যুব-বিরোধী: শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদী

April 12th, 01:15 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।

প্রধানমন্ত্রী মোদীর উদ্দীপনাপূর্ণ ভাষণ শিলিগুড়ির জনতাকে উজ্জীবিত করেছে

April 12th, 01:00 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।

জয়পুর মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

April 08th, 04:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জয়পুর মেট্রো দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। এটি প্রহ্লাদপুরা থেকে টোডি মোড় পর্যন্ত বিস্তৃত ৪১ কিলোমিটার দীর্ঘ একটি রূপান্তরমূলক উত্তর-দক্ষিণ করিডর এই প্রকল্পে ৩৬টি স্টেশন থাকবে। এর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩,০৩৭.৬৬ কোটি টাকা। এই প্রকল্পটির রূপায়ণের দায়িত্ব রাজস্থান মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (আরএমআরসিএল)-এর। এটি ভারত সরকার ও রাজস্থান সরকার প্রকল্প ব্যয় সমানভাবে ভাগ করে নেবে।

গুজরাটের সানন্দ-এ কেনেস সংস্থার সেমিকন প্ল্যান্টের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 31st, 01:05 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী হর্ষ ভাই সাংভি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, রাজ্যের মন্ত্রী অর্জুন মোধোওয়াদিয়া জি, কেনেস এবং আলফা ওমেগা সেমিকন্ডাক্টরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অভ্যাগতবৃন্দ।

গুজরাটের সানন্দ-এ কেনেস সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

March 31st, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দ-এ কেনেস টেকনোলজি সংস্থার সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করেন। তারই সঙ্গে ওই কেন্দ্রে উৎপাদনের কাজ শুরু হল। প্রধানমন্ত্রী বলেন, ২৮ ফেব্রুয়ারি এই সানন্দেই মাইক্রন প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে তিনি এসেছিলেন। মাস খানেক পরেই আর একটি সেমিকন্ডাক্টর কেন্দ্রের উদ্বোধন দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন পরিমণ্ডল জোরদার হয়ে ওঠারই সাক্ষ্য দেয়।

“অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং শক্তিশালী করা” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণের মূল পাঠ

March 03rd, 11:30 am

গত সপ্তাহে বাজেট ওয়েবিনার সিরিজের প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এবং আমি জানতে পেরেছি যে সেটি অত্যন্ত সফল হয়েছে। বাজেট বাস্তবায়নের বিষয়ে প্রত্যেকেই খুব চমৎকার পরামর্শ দিয়েছেন। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণকে আমি স্বাগত জানাই। আজ এই সিরিজের দ্বিতীয় ওয়েবিনার অনুষ্ঠিত হচ্ছে। আমাকে জানানো হয়েছে যে, আজ হাজার হাজার মানুষ বিভিন্ন বিষয়ে অসংখ্য পরামর্শ দিতে চলেছেন। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাজেট নিয়ে এত বড় পরিসরে আলোচনা একটি অত্যন্ত সফল আয়োজন। আপনারা সবাই সময় বের করে এই ওয়েবনারে যোগ দিয়েছেন, সেজন্য আমি আপনাদের অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। এই ওয়েবিনারের মূল বিষয়বস্তু বা থিম হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিরন্তর শক্তিশালী করা। আজ যখন ভারত তার মজবুত অর্থনীতির কারণে গোটা বিশ্বের আশার আলো হয়ে উঠেছে, যখন আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল নতুন রূপ নিচ্ছে, তখন অর্থনীতির দ্রুত অগ্রগতি ‘বিকশিত ভারত’-এর এক বিশাল ভিত্তি। আমাদের দিকনির্দেশ স্পষ্ট, আমাদের সংকল্পও স্পষ্ট— আরও গড়ুন, আরও উৎপাদন করুন, আরও সংযোগ তৈরি করুন; আর এখন প্রয়োজন আরও বেশি রপ্তানি করা। আজকের এই মন্থন থেকে যে পরামর্শগুলো উঠে আসবে, সেগুলো নিশ্চিতভাবেই একটি বড় ভূমিকা পালন করবে।

“সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

March 03rd, 11:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ “সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনার সিরিজের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন। গত সপ্তাহের পর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম ওয়েবিনার চমৎকার সাফল্য পেয়েছে, সেখান থেকে বাজেটের বিভিন্ন সংস্থান রূপায়ণের বিষয়ে বহু গঠনমূলক পরামর্শ পাওয়া গেছে।