কমনওয়েলথ দেশগুলির লোকসভার অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 15th, 11:00 am

লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাজি, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশজি, আন্তঃসংসদীয় ইউনিয়নের সভাপতি শ্রীমতী তুলিয়া অ্যাকসন, কমনওয়েলথ সংসদীয় সংগঠনের সভাপতি শ্রী ক্রিস্টোফার কালিলা, কমনওয়েলথ দেশগুলির অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসার, অন্য প্রতিনিধিরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান সদনের সেন্ট্রাল হলে কমনওয়েল্থের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করলেন

January 15th, 10:32 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে সংবিধান সদনের সেন্ট্রাল হলে ২৮তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য কমনওয়েল্থ (সিএসপিওসি)-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে অধ্যক্ষের ভূমিকা অনন্য। তিনি বলেন, স্পিকারের খুব বেশি কথা বলার সুযোগ হয় না। কিন্তু তাঁদের দায়িত্ব নিহিত থাকে অন্যদের কথা শোনার মধ্যে এবং তাঁরা নিশ্চিত করেন যে প্রত্যেকেই যেন তাঁদের কথা বলার সুযোগ পান। তিনি বলেন, স্পিকারদের অতি সাধারণ গুণ ধৈর্য, যিনি অতিউৎসাহী সদস্যদের চেঁচামেচি নিয়ন্ত্রণ করতে পারেন হাসিমুখে।

কমনওয়েলথ স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

January 14th, 11:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে নতুন দিল্লির সংসদ ভবনের সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের (সিএসপিওসি) ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।