শ্রী পীযূষ পান্ডের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
October 24th, 11:29 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিজ্ঞাপন ও যোগাযোগ জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব শ্রী পীযূষ পান্ডের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ
October 08th, 10:15 am
কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজী, প্রতিমন্ত্রী চন্দ্র শেখর পেম্মাসানিজী, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা, নানা দেশ থেকে আগত অতিথিরা, টেলি যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা, এখানে উপস্থিত বিভিন্ন কলেজের আমার তরুণ বন্ধুরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৫-এ ভাষণ দিয়েছেন
October 08th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির যশোভূমিতে আজ নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি), ২০২৫-এর উদ্বোধন করেছেন। এটি এশিয়ার বৃহত্তম টেলি-যোগাযোগ, সংবাদমাধ্যম এবং প্রযুক্তি সংক্রান্ত আয়োজন। আইএমসি-র এই বিশেষ অধিবেশনে আগত বিশিষ্টজনেদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আর্থিক জালিয়াতি প্রতিরোধ, কোয়ান্টাম কমিউনিকেশন, ৬জি, অপটিক্যাল পদ্ধতিতে যোগাযোগ এবং সেমি-কন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগণিত স্টার্ট-আপ সংস্থা কাজ করছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, ভারতের প্রযুক্তিক্ষেত্রের ভবিষ্যৎ যথাযোগ্য ব্যক্তিদের কাছেই গচ্ছিত রয়েছে। এই অনুষ্ঠানের জন্য তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।২০২৪ ব্যাচের আইএফএস অফিসার ট্রেনিদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
August 19th, 08:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে আজ সাক্ষাৎ করেন ২০২৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর অফিসার ট্রেনিরা। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩ জন আইএফএস অফিসার ট্রেনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতির বঙ্গানুবাদ
June 18th, 12:32 pm
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে হওয়ায় সেই বৈঠক হয়নি।আহমেদাবাদের ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী, দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিলেন
June 12th, 04:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। এই ঘটনা সারা দেশকে শোকে নিমজ্জিত করেছে এবং তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মন্ত্রীদের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর পৌরোহিত্য
May 08th, 02:17 pm
বর্তমান পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রীয় স্তরে প্রস্তুতি এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ের বিষয়ে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন।আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীরকে নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 15th, 11:08 am
মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী শ্রী রাজনাথ সিংজি, শ্রী সঞ্জয় শেঠজি, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, শ্রী অজিত পাওয়ারজি, সিডিএস, সিএনএস, নৌ-বাহিনীর বন্ধুগণ, মাঝগাঁও ডকইয়ার্ডের সহকর্মীরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
January 15th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ন্যাভাল ডকইয়ার্ডে প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যেসব বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের কুর্নিশ জানান। এই উপলক্ষ্যে সেনা বাহিনীর সব সদস্যদের অভিনন্দন জানান তিনি।'কর্মযোগী শপথ'- জাতীয় শিক্ষা সপ্তাহ-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী
October 19th, 06:57 pm
নয়া দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আজ 'কর্মযোগী শপথ'- জাতীয় শিক্ষা সপ্তাহ-এর সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।ভয়েস অফ গ্লোবাল সাউথের দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ
November 17th, 04:03 pm
১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ভয়েস অফ গ্লোবাল সাউথের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আপনাদের স্বাগত। ভয়েস অফ গ্লোবাল সাউথ একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল বিশ্বের এক অনন্য মঞ্চ। ভৌগলিক দিক থেকে অসচ্ছল বিশ্বের অস্তিত্ব সর্বদাই ছিল। কিন্তু এই প্রথম এই দেশগুলি তাদের বক্তব্য জানানোর সুযোগ পেল। আমাদের সকলের যৌথ উদ্যোগের কারণেই এটি সম্ভব হয়েছে। এখানে ১০০র বেশি দেশ আছে, কিন্তু আমাদের সকলের স্বার্থ এবং অগ্রাধিকারের ক্ষেত্রগুলি অভিন্ন।বেঙ্গালুরুতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
June 20th, 02:46 pm
সোমবার কর্ণাটকের বেঙ্গালুরুতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনাকালে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বেঙ্গালুরু শহরটিকে যানজট থেকে মুক্তি দিতে রেল, সড়ক, মেট্রো, আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ ও সম্প্রসারণের মধ্য দিয়ে উন্নয়ন প্রচেষ্টা চালানো হচ্ছে। বেঙ্গালুরুর শহরতলির এলাকাগুলির সঙ্গে উন্নততর যোগাযোগ গড়ে তুলতে সরকার সর্বতোভাবে প্রচেষ্ট। এর আগে দীর্ঘ ৪০টি বছর নষ্ট হয়েছে শুধু আলোচনার মধ্য দিয়ে। দীর্ঘদিন ঝুলে থাকা এই কাজই আমি আগামী ৪০ মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য কষ্টসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবো। দীর্ঘ ১৬ বছর ধরে এই সমস্ত প্রকল্পের রূপায়ণ ফাইলবন্দী অবস্থায় পড়েছিল। কিন্তু বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে এই কাজ সম্পূর্ণ করতে দৃঢ় সংকল্প। প্রকল্পগুলির বাস্তবায়ন বেঙ্গালুরুর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।PM inaugurates and lays the foundation stone of multiple rail and road infrastructure projects worth over Rs 27000 crore in Bengaluru
June 20th, 02:45 pm
The Prime Minister, Shri Narendra Modi inaugurated and laid the foundation stone of multiple rail and road infrastructure projects worth over Rs 27000 crore in Bengaluru today. Earlier, the Prime Minister inaugurated the Centre for Brain Research and laid the foundation Stone for Bagchi Parthasarathy Multispeciality Hospital at IISc Bengaluru.প্রযুক্তি-নির্ভর উন্নয়ন নিয়ে আয়োজিত বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণ
March 02nd, 10:49 am
আপনারা সবাই জানেন যে আমরা গত দু’বছর ধরে একটি নতুন পরম্পরা শুরু করেছি। প্রথমটি হল, আমরা বাজেটকে এক মাস আগে ‘প্রি-পোন’ করেছি বা এগিয়ে এনেছি। ফলে, প্রতিবছর ১ এপ্রিল থেকে যখন বাজেট কার্যকর হয়, তার আগে প্রায় দু’মাস সময় আমরা প্রস্তুতির জন্য পেয়ে যাই। আমরা আরও একটি চেষ্টা করছি, তা হল, বাজেটের আলোতে সমস্ত স্টেক-হোল্ডার্স বা সংশ্লিষ্ট সকলে মিলেমিশে সরকারি, বেসরকারি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সরকারের ভিন্ন ভিন্ন দপ্তর একসঙ্গে বসে আলোচনা করা।প্রধানমন্ত্রী ‘প্রযুক্তি-নির্ভর উন্নয়ন’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য রেখেছেন
March 02nd, 10:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বাজেট পরবর্তী সপ্তম ওয়েবিনারে বক্তব্য রাখেন। বাজেটে গৃহীত প্রস্তাবগুলি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যথাযথভাবে বাস্তবায়নের জন্য এখানে আলোচনা হয়েছে। এই ওয়েবিনারগুলি আয়োজনের যৌক্তিকতা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, “বাজেটের প্রস্তাবগুলির সর্বোচ্চ সুফল পেতে এবং কিভাবে আমরা তা দ্রুত কার্যকর করতে পারি, তা নিশ্চিত করতে এই ওয়েবিনারের মাধ্যমে একটি যৌথ উদ্যোগের পরিকল্পনা করা হবে”।কানপুর মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
December 28th, 01:49 pm
ভারতমাতার জয়, ভারতমাতার জয়। উত্তরপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহযোগী শ্রী হরদীপ পুরীজি, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশবপ্রসাদ মৌর্যজি, সাধ্বী নিরঞ্জন জ্যোতিজি, শ্রী ভানুপ্রতাপ ভার্মাজি, উত্তরপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রী শ্রী সতীশ মহানাজি, শ্রীমতী নীলিমা কাটিয়ারজি, শ্রী রণবেন্দ্র প্রতাপজি, শ্রী লক্ষ্মণ সিং-জি, শ্রী অজিত পালজি, এখানে উপস্থিত সমস্ত মাননীয় সাংসদগণ, সমস্ত মাননীয় বিধায়কগণ, অন্যান্য সকল জনপ্রতিনিধি আর আমার প্রিয় ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী কানপুর মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেছেন
December 28th, 01:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কানপুর মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি কানপুর মেট্রো রেল প্রকল্প পরিদর্শন করেন এবং আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতা নগর পর্যন্ত মেট্রো সফর করেন। শ্রী মোদী এদিন বিনা-পাঙ্কি মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই পাইপলাইনটি মধ্যপ্রদেশের বিনা শোধনাগার থেকে কানপুরের পাঙ্কি পর্যন্ত বিস্তৃত। এতে এই অঞ্চলে বিনা শোধনাগার থেকে পেট্রোলিয়াম পণ্য খুব কম সহজেই পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।"দেশের সবচাইতে কম টিকাকরণ কভারেজ সম্পন্ন জেলাগুলির সঙ্গে রিভিউ মিটিং-এ প্রধানমন্ত্রীর বক্তব্য "
November 03rd, 01:49 pm
ইতালী এবং গ্লাসগো সফর শেষ করে দেশে ফিরেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টিকাকরণ অভিযানের বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। যেসব জেলায় টিকা কম দেওয়া হয়েছে তিনি সেইসব জেলার টিকাকরণ অভিযানের বিষয়ে এই বৈঠক করেন।টিকাকরণের হার কম এমন জেলাগুলির কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক
November 03rd, 01:30 pm
ইতালী এবং গ্লাসগো সফর শেষ করে দেশে ফিরেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টিকাকরণ অভিযানের বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। যেসব জেলায় টিকা কম দেওয়া হয়েছে তিনি সেইসব জেলার টিকাকরণ অভিযানের বিষয়ে এই বৈঠক করেন। বৈঠকে যোগ দেওয়া সংশ্লিষ্ট জেলাগুলিতে ৫০ শতাংশেরও কম কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজের পরিমাণও কম। প্রধানমন্ত্রী এ ধরণের ৪০টি জেলার জেলাশাসকদের সঙ্গে মতবিনিময় করেন। ঝাড়খন্ড, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয় এবং অন্যান্য রাজ্যের যেসব জেলায় টিকাকরণের হার কম সেই জেলাগুলির জেলাশাসকরা বৈঠকে যোগ দেন।ন্যাসকম লিডারশিপ ও টেকনলজি ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ
February 17th, 12:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাসকম টেকনোলজি অ্যান্ড লিডারশিপ ফোরামে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী করোনার সময় পরিস্থিতি অনুযায়ী সহনশীলতা ও নমনীয়তা দেখানোর জন্য তথ্য প্রযুক্তি শিল্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল না, তখন আপনারা কোডিং-এর মাধ্যমে পরিষেবা অব্যাহত রেখেছিলেন। তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ২ শতাংশ অগ্রগতি হয়েছে এবং অর্থনীতিতে মন্দার আশঙ্কা সত্ত্বেও ৪ বিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ সম্ভব হয়েছে।