৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 15th, 07:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
August 15th, 06:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।ভারত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে
August 15th, 06:45 am
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী ১৪০ কোটি ভারতীয়র শক্তি ও সংকল্পের ওপর ভিত্তি করে ২০৪৭ সালের মধ্যে একটি 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি 'শান্তি' আইন, রেলের বৈদ্যুতিকীকরণ, ভারতের বাণিজ্য চুক্তি, নকশালবাদের অবসান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয় উল্লেখ করেন। তিনি দেশবাসীকে 'শক্তি কি সপ্তধারা'-কে আপন করে নেওয়ার আহ্বান জানান।আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 11th, 12:32 pm
আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা জানানোর জন্য আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী লাক্সনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি এমন উষ্ণতা দেখিয়েছেন যে আজ অকল্যান্ডের শীতও কম অসহনীয় মনে হচ্ছে। এই সফরে নিউজিল্যান্ডের জনগণের কাছ থেকে আমরা যে স্নেহ ও উষ্ণতা পেয়েছি, তা আমাদের হৃদয়ে চিরকাল থাকবে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত 'ভারত-নিউজিল্যান্ড: উইনিং পার্টনারশিপ' শীর্ষক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
July 11th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আয়োজনে 'ভারত-নিউজিল্যান্ড: একটি সফল অংশীদারিত্ব' শীর্ষক এক বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দেন। রাজনীতি, ব্যবসা, শিল্প, শিক্ষা ও গবেষণা, প্রযুক্তি, ক্রীড়া এবং শিল্পকলা – বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ক্রীড়ানুষ্ঠানে মেলবোর্ন ক্রিকেট মাঠ পরিদর্শন প্রধানমন্ত্রীর
July 10th, 08:21 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্ন ক্রিকেট মাঠ পরিদর্শন করেন। ভারত – অস্ট্রেলিয়া ক্রীড়া সম্পর্ক উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং সেখানকার ভিক্টোরিয়া রাজ্যের সরকারি প্রধান জেসিন্টা অ্যালান। স্টিভ ওয়া সহ অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তী ক্রীড়া ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
July 09th, 01:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেল স্যাম মস্টিন-এর সঙ্গে দেখা করেছেন।কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয়-এ (কোতেশ্বর রোড থেকে বিমানবন্দর করিডোর) পর্যায় অনুমোদন করেছে
June 10th, 01:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) অনুমোদন দিয়েছে। এই পর্যায়ে ৬.০৩২ কিলোমিটার দীর্ঘ একটি করিডোর এবং ৫টি স্টেশন (৪টি এলিভেটেড বা উড়ালপথের স্টেশন এবং ১টি ভূগর্ভস্থ স্টেশন) অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) কাজ সম্পন্ন ও চালু হলে আহমেদাবাদ-গান্ধীনগর এলাকায় মোট ৭৭.৬৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। এই করিডোরের স্টেশনগুলি হলো—আশ্রম রোড, কোটেশ্বর প্রাচীন মন্দির, সবরমতী নদী, সর্দার নগর এবং বিমানবন্দর।ভারত ২০৩০ সালে শতবর্ষ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
November 26th, 09:23 pm
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় আনন্দিত!