Prime Minister meets Prime Minister Mark Carney of Canada on the sidelines of the G7 Summit

June 16th, 10:36 pm

On the sidelines of the G7 Summit in Evian, France, PM Modi met Canada PM Mark Carney. The two leaders welcomed the positive momentum in India-Canada relations and reaffirmed their commitment to building a forward-looking strategic partnership. They also reviewed progress in bilateral economic cooperation and expressed satisfaction with the progress in negotiations towards a CEPA.

Cabinet approves Scheme for Promotion of Surface Coal/Lignite Gasification Projects with a financial outlay of Rs.37,500 crore

May 13th, 03:29 pm

The Union Cabinet chaired by PM Modi has approved a Scheme for Promotion of Surface Coal/Lignite Gasification Projects with a financial outlay of Rs. 37,500 crore. The scheme strengthens energy security and reduces dependence on imports, while advancing the objectives of Atmanirbhar Bharat and Make in India. It is projected to create around 50,000 jobs across 25 projects in coal-bearing regions.

শিক্ষক নিয়োগ দুর্নীতি হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার করে দিয়েছে: পশ্চিমবঙ্গের বীরভূমে প্রধানমন্ত্রী মোদী

April 09th, 11:45 am

পশ্চিমবঙ্গের বীরভূমে একটি বিশাল জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে একটি নির্ণায়ক জনরায়ের আহ্বান জানান। তিনি জনগণকে প্রতিটি বুথে 'পদ্ম' চিহ্নে ভোট দেওয়ার এবং এমন একটি সরকার প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান, যা উন্নয়ন, মর্যাদা ও নিরাপত্তা প্রদান করবে।

টিএমসি-র পাপের ঘড়া এখন পূর্ণ হয়েছে: পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী মোদী

April 09th, 11:40 am

পশ্চিমবঙ্গের আসানসোলে একটি বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী; সেখানে তিনি নারী নিরাপত্তা, সুশাসন এবং অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে একটি নির্ণায়ক জনরায়ের আহ্বান জানিয়ে তিনি রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে ‘ভয়ের রাজনীতি’ করার অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, নারীদের অধিকার সুনিশ্চিত করার বিষয়ে যদি কোনো একটি দল সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে, তবে তা হলো বিজেপি।

পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর হলদিয়া, আসানসোল ও বীরভূমের জনসভাগুলো ব্যাপক গতি সঞ্চার করছে

April 09th, 11:30 am

হলদিয়ায় এক অত্যন্ত উদ্দীপনাময় ভাষণ প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সমর্থকদের উজ্জীবিত করেন এবং আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেন। এক বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী অতীতের রাজনৈতিক পরিবর্তনের চেতনার কথা স্মরণ করেন এবং বর্তমান সময়েও রাজ্যজুড়ে একই ধরনের একটি ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দেন।

চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী

April 01st, 10:04 pm

আজ ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বিশেষ বৈঠকে চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক বা দপ্তর গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করা হল এবং আরও কিছু উদ্যোগ নিয়ে আলোচনা হল।

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি ও প্রশমনমূলক ব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন

March 22nd, 09:06 pm

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি এবং চলমান ও প্রস্তাবিত প্রশমনমূলক পদক্ষেপসমূহ পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 07th, 03:15 pm

কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।

কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 02:45 pm

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃত

‘প্রগতি’র ৫০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী

December 31st, 08:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘প্রগতি’র ৫০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। তথ্য, যোগাযোগ, প্রযুক্তি-নির্ভর বহুপাক্ষিক মঞ্চ ‘প্রগতি’ গঠিত হয়েছিল প্রশাসনের সক্রিয়তা এবং বিভিন্ন প্রকল্পের কাজ যথাযথ সময়ে শেষ করার জন্য। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক দশক আগে এই মঞ্চ তার যাত্রা শুরু করে। প্রযুক্তি-ভিত্তিক নেতৃত্ব, যথাযথ নজরদারি এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুস্থায়ী এক সহযোগিতার পরিবেশ গড়ে ওঠার ফলে জাতীয় স্তরে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে।

ঝরিয়া কয়লাখনি অঞ্চলে অগ্নিকাণ্ড, ভূমিধ্বস মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য সংশোধিত ঝরিয়া মাস্টার প্ল্যান অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

June 25th, 03:14 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি ঝরিয়া কয়লাখনি অঞ্চলে অগ্নিকাণ্ড, ভূমিধ্বস মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সংশোধিত ঝরিয়া মাস্টার প্ল্যান (জেএমপি) অনুমোদন করেছে। সংশোধিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ৫,৯৪০.৪৭ কোটি টাকা ব্যয় হবে। আগুন ও ভূমিধ্বস মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে করা হবে।

ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের সাতটি জেলায় রেলের দুটি মাল্টিট্র্যাকিং প্রকল্পের অনুমোদন করেছে মন্ত্রিসভা

June 11th, 03:05 pm

নয়াদিল্লি, ১১ জুন, ২০২৫, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি রেল মন্ত্রকের দুটি প্রকল্প অনুমোদন করেছে, যার জন্য মোট ব্যয় হবে ৬,৪০৫ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে:

"কেন্দ্রীয় মন্ত্রিসভা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে ভারতীয় রেলের দুটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে "

May 28th, 03:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি ভারতীয় রেলপথে যাত্রী এবং পণ্য উভয়েরই নির্বিঘ্ন ও দ্রুত পরিবহণ সুনিশ্চিত করার জন্য দুটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে, রতলাম-নাগদা তৃতীয় ও চতুর্থ লাইন এবং ওয়ার্ধা-বলহারশাহ চতুর্থ লাইন।

বিদ্যুৎক্ষেত্রে কয়লা বন্টন নিয়ে সংশোধিত ‘শক্তি’ (স্কিম ফর হার্নেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্টলি ইন ইন্ডিয়া) নীতি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

May 07th, 12:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে সংশোধিত কয়লা নীতি অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে ‘দুই জানালা’ নীতি অনুসরণ করা হয়েছে।

ইন্ডিয়া স্টিল ২০২৫ – এ প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

April 24th, 02:00 pm

আজ এবং আগামী দু’দিন ভারতের সানরাইজ ক্ষেত্র অর্থাৎ ইস্পাত ক্ষেত্রের সক্ষমতা ও সামর্থের বিভিন্ন দিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রটি ভারতের অগ্রগতির মেরুদন্ড-স্বরূপ। এটা এমন এক শক্ত ভিত্তি, যা বিকশিত ভারত (উন্নত ভারত), রূপান্তরের নবঅধ্যায় রচনা করছে। ইন্ডিয়া স্টিল ২০২৫ – এ আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার স্থির বিশ্বাস যে, নতুন ধারণা, নতুন সহযোগিতার ক্ষেত্র এবং উদ্ভাবন প্রসারে এই অনুষ্ঠান এক নতুন লঞ্চপ্যাড হয়ে উঠবে। ইস্পাত ক্ষেত্রের নতুন অধ্যায়ের ভিত্তিপ্রস্তর এর মধ্য দিয়েই স্থাপিত হবে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া স্টিল অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

April 24th, 01:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই-এ ইন্ডিয়া স্টিল ২০২৫ অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী দু’দিন ধরে ভারতের উদীয়মান ক্ষেত্র- ইস্পাত শিল্পের সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, এই ক্ষেত্রটি ভারতের অগ্রগতির ভিত গঠন করে এবং উন্নত ভারত গঠনের যাত্রা পথকে শক্তিশালী করে তুলে দেশে পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী ইন্ডিয়া স্টিল ২০২৫ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বলেন যে, এই অনুষ্ঠান নতুন ধারণা ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তুলবে এবং উদ্ভাবন ক্ষেত্রে প্রচারের জন্য লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে বলেই তাঁর আশা। এই অনুষ্ঠান ইস্পাত ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের ভিত গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

When growth is driven by aspirations, it becomes inclusive and sustainable: PM Modi at Rising Bharat Summit

April 08th, 08:30 pm

PM Modi addressed the News18 Rising Bharat Summit. He remarked on the dreams, determination, and passion of the youth to develop India. The PM highlighted key initiatives, including zero tax on income up to ₹12 lakh, 10,000 new medical seats and 6,500 new IIT seats, 50,000 new Atal Tinkering Labs and over 52 crore Mudra Yojana loans. The PM congratulated the Parliament for enacting Waqf law.

নিউজ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

April 08th, 08:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে নিউজ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন। এই শীর্ষ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের মধ্যে তাঁকে যুক্ত করায় তিনি নিউজ১৮-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের সম্মেলনের মূল ভাবনা – ‘ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা’। এই বিষয়টি নির্বাচিত করায় তিনি সংশিষ্ট সকলের প্রশংসা করেন। ‘বিকশিত ভারত যুব নেতৃবৃন্দের আলোচনা’ – এই বিষয় নিয়ে ভারত মণ্ডপমে স্বামী বিবেকানন্দের জন্মদিনে যে আলোচনা হয়েছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যুব সম্প্রদায়ের স্বপ্ন, অধ্যবসায় এবং লক্ষ্য। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার একটি রূপরেখা তৈরি করা আসলে উন্নয়নের পথে এগোনোর এক নিরন্তর প্রয়াস। অমৃতকালের প্রজন্মের অন্তর্দৃষ্টি সকলকে উদ্দীপিত করে। সফলভাবে এই সম্মেলন আয়োজন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

ভারতীয় রেলের চারটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

April 04th, 03:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি রেল মন্ত্রকের চারটি প্রকল্পকে মঞ্জুরী দিয়েছে যাতে প্রায় ১৮,৬৫৮ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

ভারতের ঐতিহাসিক ১ বিলিয়ন টন কয়লা উৎপাদনের সাফল্যের প্রশংসায় প্রধানমন্ত্রী

March 21st, 01:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ১ বিলিয়ন টন কয়লা উৎপাদনের সাফল্যের প্রশংসা করেছেন। এটি শক্তির ক্ষেত্রে সুরক্ষা, আর্থিক অগ্রগতি ও স্বনির্ভরতার ক্ষেত্রে অঙ্গীকারের বার্তা দিচ্ছে।