ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক
May 19th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশ নেবার পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মাননীয়া মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
May 18th, 08:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে অসলো বিমানবন্দরে পৌঁছোলে বিশেষ সৌজন্য দেখিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।শিল্পের জন্য ইউরোপীয় গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
May 17th, 11:43 pm
আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই উরসুলাজি-কে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যা আমার সুইডেন এবং ইউরোপের শিল্পকেন্দ্র গোথেনবার্গ সফরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।গুজরাতের জামনগরে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদীর বিশেষ ভাষণ
May 10th, 09:35 pm
প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার ১৯ টি জেলা জুড়ে রেলের ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
May 05th, 07:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রেলের ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ২৩,৪৩৭ কোটি টাকা। এই তিনটি প্রকল্প হলধারাবাহিক বিকাশের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত-কোরিয়া সাধারণতন্ত্রের যৌথ বিবৃতি
April 20th, 10:55 pm
ভারত এবং কোরিয়া সাধারণতন্ত্রকে এখানে “দুটি পক্ষ” বলে উল্লেখ করা হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, সমুদ্র পরিসর এবং সুমেরু অঞ্চল সংক্রান্ত বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই পক্ষ।প্রাপ্তির তালিকা : কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের ভারত সফর
April 20th, 03:57 pm
ভারত-কোরিয়া সাধারণতন্ত্র বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ উদ্যোগআজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী
April 06th, 12:30 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 06th, 12:00 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।Climate Change রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে ভারতের জাতীয় নির্ধারিত অবদান (২০৩১-২০৩৫) জানাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
March 25th, 05:35 pm
বিকশিত ভারতের ভাবনায় পরিচালিত ভারতের এই জাতীয় অবদান শুধু ২০৪৭ সালের মধ্যে অর্জনের নির্ধারিত লক্ষ্যমাত্রা নয়, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ও জলবায়ু – সহনশীল ভারত গড়ার লক্ষ্যে এক অঙ্গীকার। যে ৫ টি গুণগতমান অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার উদ্দেশ্য হল প্রাত্যহিক জীবন ও শাসন ব্যবস্থায় সুস্থিত উন্নয়ন সুনিশ্চিত করা, জলবায়ু উপযোগী উন্নয়নের পথ সুগম করা এবং সমাজের প্রতিটি অংশের জন্য ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের দিগন্ত উন্মুক্ত করা।ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি
March 05th, 08:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সফর : কার্যাবলির তালিকা
March 05th, 04:36 pm
পরিবেশগত সহযোগিতা নিয়ে ২০২০-র নভেম্বরে স্বাক্ষরিত চলতি সমঝোতাটির পুনর্নবীকরণ করা হয়েছে। বায়োএনার্জি এবং বর্জ্য থেকে প্রাপ্ত শক্তি, পাওয়ার স্টোরেজ এবং ফ্লেক্সিবল আরই সিস্টেম, গ্রিন হাইড্রোজেনের পাশাপাশি বায়ু, সৌর এবং ছোট জলবিদ্যুৎ সহ সুস্থায়িত্বে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য এই সমঝোতা।ভারত-কানাডা নেতাদের যৌথ বিবৃতি
March 02nd, 05:05 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি - ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ভারত সফর করলেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী কার্নির প্রথম ভারত সফর এবং ২০১৮ সালের পর এটি কানাডার কোনও প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে ছিলেন একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল, যার মধ্যে ছিলেন উচ্চ পদস্থ মন্ত্রী, প্রাদেশিক নেতা এবং শীর্ষস্থানীয় সিইওরা।ব্রাজিলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
February 21st, 12:30 pm
গত বছর ব্রাজিলে আপনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, আজও একইভাবে ভারতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এটি আমার কাছে বিশেষ সন্তুষ্টির বিষয়। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট লুলার দৃষ্টিভঙ্গি এবং প্রেরণাদায়ক নেতৃত্বের ফলে