"ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর "
July 04th, 11:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পোর্ট অফ স্পেনের রাষ্ট্রপতি ভবনে ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু-র সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় পুরষ্কার, ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ প্রদান করা হয়েছে "
July 04th, 08:20 pm
পোর্ট অফ স্পেনের রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ক্রিস্টিন কার্লা কাঙ্গালু ওআরটিটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সর্বোচ্চ জাতীয় পুরষ্কার - দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো প্রদান করেন।ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি
July 02nd, 07:34 am
আজ আমি ৫টি দেশ সফরে যাচ্ছি। ২-৯ জুলাই পর্যন্ত আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করব।প্রধানমন্ত্রীর ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেটিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর (০২-০৯ জুলাই)
June 27th, 10:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২-৩ জুলাই ঘানা সফর করবেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম ঘানা সফর। তিন দশক পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানা সফরে যাচ্ছেন। সফরকালে ঘানার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আর্থিক, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।