ক্রীড়া সহযোগিতায় ভারত-অস্ট্রেলিয়ার রোডম্যাপ
July 10th, 10:07 am
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়া এক শক্তিশালী সেতুবন্ধ, যা বিভিন্ন জনগোষ্ঠীর সমন্বয় এবং সহযোগিতার নতুন পথ উন্মোচন করে। ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় ২০২৩ সালে স্বাক্ষরিত সমঝোতাপত্রের ওপর ভিত্তি করে ভারত-অস্ট্রেলিয়া রোডম্যাপ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ স্তম্ভকে আরও শক্তিশালী করতে বাস্তবসম্মত ও দূরদর্শী অগ্রাধিকারের ক্ষেত্র নির্ধারণ করে। আগামী দশকের সুযোগগুলোর মধ্যে রয়েছে ২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস, ২০৩২ সালে ব্রিসবেনে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস। এর পাশাপাশি ভবিষ্যতে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে ভারতের উৎসাহ ও সদিচ্ছা এই রোডম্যাপে ধরা। যা দু'দেশের যৌথ অগ্রাধিকার, সক্ষমতা ও সম্পদের সামঞ্জস্যপূর্ণ সহযোগিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। অস্ট্রেলিয়া ও ভারতে ক্রীড়া পরিচালনা ব্যবস্থা এবং ক্রীড়া পরিমণ্ডলের বিকাশে অবস্থানগত পার্থক্যকে সম্মান জানায় এই রোডম্যাপ। এতে উচ্চ ও তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রসারে ক্রীড়া সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান,রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি বা সামাজিক গোষ্ঠীগুলোর নেতৃত্বের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতামূলক কর্মপদ্ধতির প্রসারে তা সহযোগিতাক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এর লক্ষ্য সমস্ত স্তরে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তোলা, যা উভয় দেশের পক্ষে লাভজনক । এর লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ বাস্তবসম্মত, ফলাফল-কেন্দ্রিক। লব্ধ সম্পদ এবং বড় ধরনের ক্রীড়ানুষ্ঠানের সময়সূচির সাথে সামঞ্জস্য বজায় রেখে কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতা পরিচালিত হবে। সংবেদনশীল ও চাহিদাকেন্দ্রিক ব্যবস্থার সহায়তা নেওয়া হবে, যেখানে কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সম্পদের জোগান বা দায়িত্বের বিন্যাস প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এই পদ্ধতিটি বাস্তবসম্মত, টেকসই এবং পারস্পরিক লাভজনক ফলাফল নিশ্চিত সম্ভব। এই প্রেক্ষাপটে, রোডম্যাপের আওতায় সহযোগিতার জন্য অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ক্ষেত্রগুলি হল : প্রথমত সক্ষমতা বৃদ্ধি, যার অন্তর্ভুক্ত, অগ্রাধিকারপ্রাপ্ত ক্রীড়াক্ষেত্রে ভারতে হাই-পারফরম্যান্স স্পোর্টস সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনার বিষয়ে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম কর্মপদ্ধতির লক্ষ্যে সহযোগিতা করা। প্যারা-স্পোর্ট বা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াকে সহযোগিতার একটি প্রধান অগ্রাধিকার ও সুযোগ হিসেবে চিহ্নিত করা। এর আওতায় প্যারা-স্পোর্টস শ্রেণিবিন্যাস, প্রশিক্ষণ এবং পারফরম্যান্স সহায়তার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দক্ষতার ব্যবহার এবং উপযুক্ত ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্ভাব্য সংযোগ স্থাপনের বিষয়টিও এর অন্তর্ভুক্ত থাকবে। অস্ট্রেলিয়ার কোচ উন্নয়ন মডেলগুলোর আলোকে দ্বিমুখী আদান-প্রদান বা বিনিময় কার্যক্রম সহজতর করা, যার মাধ্যমে ভারতীয় কোচ ও প্রশিক্ষকদের অস্ট্রেলিয়ায় এবং অস্ট্রেলীয় কোচ ও প্রশিক্ষকদের ভারতে নিয়ে আসা হবে; এবং উপযুক্ত ক্ষেত্রে ট্রেইন দ্য ট্রেইনার অর্থাৎ প্রশিক্ষকদের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে। এছাড়াও পারস্পরিক শিক্ষা, সর্বোৎকৃষ্ট কর্মপদ্ধতি বিনিময় এবং স্কুল-ভিত্তিক ক্রীড়া, ক্রীড়া বিজ্ঞান ও শারীরিক শিক্ষায় কমিউনিটির অংশগ্রহণের মতো বিষয়গুলোতে সহযোগিতার লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শারীরিক শিক্ষা বিষয়ক কর্মসূচি বিনিময় চালু করা যেতে পারে। এর পাশাপাশি যোগব্যায়াম এবং ভারতে অবস্থিত যোগাসন ক্রীড়া ফেডারেশন,ওয়ার্ল্ড যোগাসনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সুফলগুলোকে স্বীকৃতি দিয়ে, অস্ট্রেলিয়ায় যোগব্যায়াম বিষয়ক জ্ঞান আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এতে অংশগ্রহণে উৎসাহ প্রদানের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা। ভারত-অস্ট্রেলিয়া হাই-পারফরম্যান্স কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর অংশ হিসেবে নির্বাচিত ভারতীয় কোচদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনের সাথে যৌথভাবে কাজ করা। ভারত সরকারের অর্থায়নে প্রদত্ত ছাত্রবৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স প্রোগ্রামে প্রতিভাবান তরুণ ভারতীয় ক্রীড়াবিদদের সহায়তা করার লক্ষ্যে ক্রীড়া সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের মতো সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনদের সাথে নিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখা। দ্বিতীয়টি হলো ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যৌথ গবেষণা। এর অন্তভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স বিশ্লেষণ, আঘাত প্রতিরোধ, ক্রীড়া-পুষ্টি, পরিধানযোগ্য পারফরম্যান্স প্রযুক্তি, পুনরুদ্ধার বা রিকভারি কৌশল এবং প্যারা-স্পোর্টস এসব বিষয়ে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্পকে উৎসাহিত করা। সেইসঙ্গে ক্রীড়া বিষয়ক পাঠ্যক্রম যৌথভাবে প্রণয়নের লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহদান। স্পোর্ট ইন্টিগ্রিটি অস্ট্রেলিয়া এবং ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি, উভয় সংস্থাই ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির এশিয়া/ওশেনিয়া কার্যালয়ের সাথে সম্পৃক্ততা এবং ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যাগেইনস্ট ডোপিং ইন স্পোর্টের বিভিন্ন গ্রুপে প্রতিনিধিত্বের মাধ্যমে ডব্লুএডিএ পরিচালিত সক্ষমতা বৃদ্ধি, কর্মসূচিতে সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক ডোপিং-বিরোধী প্রচেষ্টায় স্থায়ী ভূমিকা পালন করবে। সেই সঙ্গে রয়েছে, বড় ধরনের ক্রীড়া আয়োজন। যার অর্থ বড় ধরনের ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট কর্মপদ্ধতি আদান-প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল এবং জাতীয় ক্রীড়া সংস্থাগুলোর সাথে সহযোগিতার বিন্যাস। পারস্পরিক পছন্দের খেলা যেমন, অস্ট্রেলিয়ায় ভারতের কাবাডি ও খো-খো এবং ভারতে অস্ট্রেলিয়ান ফুটবল লিগ ও বাস্কেটবল প্রচার ও প্রসারের লক্ষ্যে উভয় দেশেই প্রদর্শনী ম্যাচ ও যুব ক্রীড়া ইভেন্ট আয়োজনের সুযোগ খতিয়ে দেখা। অলিম্পিক, প্যারালিম্পিক এবং কমনওয়েলথ গেমসের মতো বড় ক্রীড়া আয়োজনগুলোর প্রস্তুতিকালীন সময়কে কাজে লাগিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে আনুষ্ঠানিক ও পারস্পরিক সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা; যার মাধ্যমে যৌথ সুযোগ-সুবিধা ব্যবহার, প্রতিযোগিতা আয়োজন এবং প্রস্তুতিকালীন ও মূল ইভেন্ট চলাকালীন সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।Tiruchirappalli turns out in huge numbers for PM Modi’s public meeting
March 11th, 06:00 pm
At a massive public meeting in Tamil Nadu’s Tiruchirappalli, Prime Minister Narendra Modi hailed Tiruchirappalli as a land of courage and faith, recalling the bravery of the Marudu Brothers and paying tribute to Major M. Saravanan for his sacrifice during the Kargil War. “Trichy is a land of courage and faith,” he said, adding that the Centre proudly honours Tamil Nadu’s culture and heritage. He also highlighted that C. P. Radhakrishnan, a son of the state, serves as the Vice President of India.তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 11th, 05:45 pm
শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
March 11th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”।প্রধানমন্ত্রী ১১ মার্চ কেরালা ও তামিলনাড়ু সফর করবেন
March 09th, 09:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ কেরালা এবং তামিলনাড়ু সফর করবেন। প্রধানমন্ত্রী কেরালার এর্নাকুলামে দুপুর ১:৩০ মিনিটে, প্রায় ১০,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।পুদুচেরিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 01st, 12:00 pm
পুদুচেরির মুখ্যমন্ত্রী শ্রী এন রঙ্গস্বামী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মনসুখ মান্ডভিয়া, পুদুচেরির উপ-রাজ্যপাল শ্রী কে কৈলাশনাথন, পুদুচেরির বিধানসভার অধ্যক্ষ শ্রী আর সেলভাম, স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী এ নমশিবায়ম, অন্য নেতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন
March 01st, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন। এইসব প্রকল্পগুলির মধ্যে আছে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং যাতায়াতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি যা মানুষের জীবনে রূপান্তর ঘটাবে।মহারাষ্ট্রে বিওটি (টোল) মডেলে ১৯,১৪২ কোটি টাকা ব্যয়ে ৬-লেনের প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড ৩৭৪ কিলোমিটার দীর্ঘ নাসিক-সোলাপুর-আক্কলকোট করিডর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
December 31st, 03:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ মহারাষ্ট্রে বিওটি (টোল) মডেলে ১৯,১৪২ কোটি টাকা ব্যয়ে ৬-লেনের প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড ৩৭৪ কিলোমিটার দীর্ঘ নাসিক-সোলাপুর-আক্কলকোট করিডর নির্মাণ অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলিকে কুর্ণুলের সঙ্গে সংযুক্ত করবে। পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের অধীনে সুসমন্বিত পরিবহণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তামিলনাড়ুর চেন্নাইয়ে বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
September 30th, 09:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর চেন্নাইয়ে বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 26th, 08:16 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন
July 26th, 07:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।আইটিআই-গুলির উন্নয়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচি এবং ৫টি দক্ষতায়ন উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
May 07th, 02:07 pm
ভারতে বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থাপনাকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আইটিআই-গুলির উন্নয়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচি (ন্যাশনাল স্কিম ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট আপগ্রেডেশন) এবং ৫টি দক্ষতায়ন উৎকর্ষ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিলিং) গড়ে তোলায় অনুমোদন দিয়েছে।Serving the people of Andhra Pradesh is our commitment: PM Modi in Visakhapatnam
January 08th, 05:45 pm
PM Modi laid foundation stone, inaugurated development works worth over Rs. 2 lakh crore in Visakhapatnam, Andhra Pradesh. The Prime Minister emphasized that the development of Andhra Pradesh was the NDA Government's vision and serving the people of Andhra Pradesh was the Government's commitment.অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী, শিলান্যাস হল ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় প্রথম গ্রিন হাইড্রোজেন হাব-এর
January 08th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি বলেন, ৬০ বছর পর ধারাবাহিকভাবে তৃতীয়বার কোনো সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মানুষের সমর্থনের কথা বলেন তিনি।কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনটি করিডর সহ ১) মাধভারন থেকে সিপকট, ২) লাইট হাউস থেকে পুনামালি বাইপাস ৩) মাধভারন থেকে শলিঙ্গানাল্লুর চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে
October 03rd, 09:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পাঠানো যে প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে তাতে ৩টি করিডর ও ১২৮টি স্টেশন সহ মোট ১১৮.৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের কথা বলা হয়েছে।দাবা অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের বঙ্গানুবাদ
September 26th, 12:15 pm
স্যার, এই প্রথমবার ভারতীয় দল অসাধারণ খেলে উভয় বিভাগে সোনা জিতেছে। ছেলেরা ২২-এর মধ্যে ২১ পয়েন্ট পেয়েছেন, মেয়েরা পেয়েছেন ২২-এর মধ্যে ১৯ পয়েন্ট। মোট ৪৪ পয়েন্টের মধ্যে আমরা ৪০ পয়েন্ট দখল করেছি। এই জাতীয় আসাধারণ কৃতিত্বের নজির আগে কখনও দেখা যায়নি।প্রধানমন্ত্রী মোদী আমাদের দাবা চ্যাম্পিয়নদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উত্সাহিত করেছেন
September 26th, 12:00 pm
ঐতিহাসিক জোড়া সোনা জয়ের পর ভারতের দাবা দলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। আলোচনায় তাঁদের কঠোর পরিশ্রম, দাবা খেলার ক্রমবর্ধমান জনপ্রিয়তা, খেলায় এআই-এর প্রভাব এবং সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প ও দলগত কাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে।তিনটি বন্দে ভারত ট্রেনের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
August 31st, 12:16 pm
অশ্বিনী বৈষ্ণ জি সহ আমার কেন্দ্রীয় সরকারের সম্মানীয় সহকর্মীবৃন্দ; উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল জি; তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি; কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ; আমার অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীগণ; বিভিন্ন রাজ্যের উপমুখ্যমন্ত্রীগণ; মন্ত্রীবর্গ; সাংসদ সদস্য; দেশের বিভিন্ন রাজ্যের জনপ্রতিনিধিবৃন্দ এবং ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!দক্ষিণ ভারতে তিনটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী
August 31st, 11:55 am
বন্দে ভারত ট্রেনগুলি ভারতীয় রেলের আধুনিকীকরণের এক নতুন ভাবমূর্তি হয়ে উঠেছে। দেশের প্রতিটি শহর এবং প্রায় প্রতিটি রুটেই বন্দে ভারত ট্রেন চালুর দাবি উঠেছে। কারণ, উচ্চগতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস মানুষের মনে এক নতুন আস্থা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করেছে। বাণিজ্যিক কাজকর্ম, কর্মসংস্থানের সুযোগ প্রসার এবং আশা ও স্বপ্নের বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে এই ট্রেনগুলির মাধ্যমে। বর্তমানে সারা দেশে চালু হয়েছে ১০২টি বন্দে ভারত রেল পরিষেবা। এই ট্রেনগুলিতে যাতায়াতের সুযোগ পেয়েছেন ৩ কোটিরও বেশি যাত্রী। যাত্রী সংখ্যার এই হার বন্দে ভারত ট্রেনের সাফল্যকেই শুধুমাত্র সূচিত করে না, একই সঙ্গে তা নতুন ভারতের আশা-আকাঙ্খা ও স্বপ্নের প্রতীকও বটে।