পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 19th, 11:54 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন

June 04th, 10:03 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।

নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি

May 17th, 03:45 am

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।

ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]

May 17th, 03:15 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।

উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ—এই দুই রাজ্যের ১৫টি জেলা জুড়ে বিস্তৃত দুটি ‘মাল্টি-ট্র্যাকিং’ প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার ফলে ভারতীয় রেলের বিদ্যমান নেটওয়ার্ক প্রায় ৬০১ কিলোমিটার বৃদ্ধি পাবে

April 18th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি আজ রেল মন্ত্রকের দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় প্রায় ২৪,৮১৫ কোটি টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৪,৯২৬ কোটি টাকা ব্যয়ে গাজিয়াবাদ-সীতাপুর তৃতীয় ও চতুর্থ লাইন এবং ৯,৮৮৯ কোটি টাকা ব্যয়ে রাজামুন্দ্রি (নিদাদাভোলু)-বিশাখাপত্তনম (দুভাড়া) তৃতীয় ও চতুর্থ লাইন।

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি ও প্রশমনমূলক ব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন

March 22nd, 09:06 pm

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি এবং চলমান ও প্রস্তাবিত প্রশমনমূলক পদক্ষেপসমূহ পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন।

আসামের গুয়াহাটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের করে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 13th, 05:30 pm

আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, উপস্থিত রাজ্য সরকারের সকল মন্ত্রী, জন-প্রতিনিধিগণ, সারা দেশ থেকে প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচির সঙ্গে যুক্ত আমাদের সকল কৃষক বন্ধু, চা-বাগানে কর্মরত আমার ভাই ও বোনেরা—এবং আমি দেখছি যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক বরিষ্ঠ মুখ্যমন্ত্রীও আজ এই কর্মসূচিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন—সকলকে জানাই আমার সশ্রদ্ধ অভিবাদন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে ১৯,৪৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন; দেশজুড়ে কোটি কোটি কৃষকের জন্য ১৮,০০০ কোটি টাকারও বেশি 'পিএম কিষাণ সম্মান নিধি' বিতরণ করলেন

March 13th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের গুয়াহাটিতে প্রায় ১৯,৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গুয়াহাটিতে আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শহরবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সারা দেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়া কৃষকদের পাশাপাশি চা বাগানে কর্মরত ভাই-বোনেদেরও শুভেচ্ছা জানান। নবরাত্রি শুরুর প্রাক্কালে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করায় প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, নবরাত্রি শুরুর ঠিক আগে মা কামাখ্যার এই পুণ্যভূমিতে আপনাদের দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যা আমার কাছে এক পরম আশীর্বাদ।

বিকশিত ভারত ২০৪৭ – যুব সম্প্রদায়ের কন্ঠস্বর- এর সূচনায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

December 11th, 10:35 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ধর্মেন্দ্র প্রধান, দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

‘বিকশিত ভারত @2047 : ভয়েস অফ ইউথ’- এর আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী

December 11th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে‘বিকশিত ভারত @2047 : ভয়েস অফ ইউথ’-এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। দেশ জুড়ে সব রাজভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রতিষ্ঠানের প্রধান এবং কর্মশালার সব সদস্যবৃন্দের উদ্দেশ্যে ভাষণ দেন।

মহারাষ্ট্রে ৫১১টি প্রমোদ মহাজন গ্রামীণ কৌশল্যা বিকাশ কেন্দ্রের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

October 19th, 05:00 pm

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ সিন্ডেজী, উপ-মুখ্যমন্ত্রী ভাই দেবেন্দ্র ফড়নবিশজী, অজিত পাওয়ারজী, শ্রী মঙ্গল প্রভাত লোধাজী, রাজ্য সরকারের মন্ত্রীগণ, ভাই ও বোনেরা!

প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে ৫১১টি প্রমোদ মহাজন গ্রামীণ কৌশল বিকাশ কেন্দ্রের সূচনা করেছেন

October 19th, 04:30 pm

প্রধানমন্ত্রী মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ৫১১টি প্রমোদ মহাজন গ্রামীণ কৌশল বিকাশ কেন্দ্রের সূচনা করেছেন। এই কেন্দ্রগুলি গড়ে উঠছে মহারাষ্ট্রের ৩৪ টি গ্রামীণ জেলায়। গ্রামের যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই গ্রামীণ কৌশল বিকাশ কেন্দ্রগুলিতে তাঁদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বিকাশ সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণের দায়িত্বে খাকছে জাতীয় দক্ষতা বিকাশ পর্ষদের আওতায় নিবন্ধীকৃত বিভিন্ন শিল্প সংস্থা। এর ফলে ওই অঞ্চলে দক্ষ মানব সম্পদ তৈরির কাজে গতি আসবে।

ভাইব্র্যান্ট গুজরাট শুধু একটি ব্র্যান্ডিং নয়, এ হল এক বন্ডিং বা বন্ধন: প্রধানমন্ত্রী মোদী

September 27th, 11:00 am

আমেদাবাদের সায়েন্স সিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ২০ বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটের সূচনা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আজ এটি প্রকৃত অর্থেই এক বিশ্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে, এটিকে আজ ভারতের প্রধান ব্যবসায়িক সম্মেলনগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।

ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

September 27th, 10:30 am

আমেদাবাদের সায়েন্স সিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ২০ বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটের সূচনা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আজ এটি প্রকৃত অর্থেই এক বিশ্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে, এটিকে আজ ভারতের প্রধান ব্যবসায়িক সম্মেলনগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।

একুশ শতকের ভারত জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার কাজে সুনির্দিষ্ট লক্ষ্যকে অনুসরণ করে এগিয়ে চলেছে: প্রধানমন্ত্রী মোদী

June 05th, 03:00 pm

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বের প্রতিটি দেশকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনটির স্মরণে আয়োজিত এক বৈঠকের ভিডিও মঞ্চে উপস্থিত থেকে তিনি সকলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

June 05th, 02:29 pm

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বের প্রতিটি দেশকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনটির স্মরণে আয়োজিত এক বৈঠকের ভিডিও মঞ্চে উপস্থিত থেকে তিনি সকলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।

দেশের ১৮টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯১টি এফএম ট্রান্সমিটারের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য

April 28th, 10:50 am

আজকের এই কর্মসূচিতে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছে পদ্ম পুরস্কার জয়ী বহু ব্যক্তিত্বই। আমি তাঁদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্বাগত ও অভিনন্দন জানাই। আকাশবাণীতে এফএম সার্ভিসের সম্প্রসারণ সর্বভারতীয় এফএম গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপবিশেষ। আকাশবাণীর ৯১টি এফএম ট্রান্সমিটারের সূচনার অর্থই হল দেশের ৮৫টি জেলার ২ কোটি মানুষের জন্য এক বিশেষ উপহার। শুধু তাই নয়, এই অনুষ্ঠান ভারতের রঙিন বৈচিত্র্যকেই আমাদের সামনে মেলে ধরেছে। এই ৮৫টি জেলার মধ্যে রয়েছে বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষামূলক ব্লক ও জেলা। এই সার্ভিসের সুযোগ গ্রহণ করে সেগুলি নিঃসন্দেহে উপকৃত হবে। এই সাফল্যের জন্য আমি অভিনন্দন জানাই আকাশবাণী কর্তৃপক্ষকে। উত্তর-পূর্ব ভারতে আমাদের ভাই-বোনেরা তথা তরুণ বন্ধুরা এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন। এই নতুন সার্ভিস চালু হওয়ায় আমি তাঁদের বিশেষভাবে অভিনন্দন জানাই।

দেশে এফএম সংযোগ বাড়াতে প্রধানমন্ত্রী নতুন ৯১টি 100W এফএম ট্রান্সমিটারের উদ্বোধন করলেন

April 28th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৯১টি নতুন 100W এফএম ট্রান্সমিটারের উদ্বোধন করেন। এই উদ্বোধন দেশের রেডিও সংযোগকে আরও বেশি শক্তিশালী করবে।

Congress continues to ignore the contributions of the great Sardar Patel: PM Modi in Sojitra

December 02nd, 12:25 pm

PM Modi called out the fallacies of the Congress for piding Gujarat based on caste and throwing the state into turmoil. The PM further added that the Congress continues to ignore the contributions of the great Sardar Patel till this date and targeted them for not paying their respects at the Statue of Unity.

The country is confident that no matter how big the challenges are, only BJP will find solutions: PM Modi in Patan

December 02nd, 12:20 pm

PM Modi reminisced about his memories in Patan and told people about his life when he used to reside in Kagda ki Khadki. He also spoke on the BJP becoming a symbol of trust in the country, PM Modi said, “The country is confident that no matter how big the challenges are, only the BJP will find solutions”. The PM iterated on the efforts of the BJP government in providing vaccines, fiscal support and subsidies to the people during the COVID period.