নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

July 11th, 01:15 pm

আমরা ভারতীয়রা ২০ বছর ধরে এই কথা শুনে আসছি। কিন্তু আজ, ৪০ বছর পর, একজন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এসেছেন। এটা আমার সৌভাগ্য। আমি নিউজিল্যান্ডের সমস্ত বাসিন্দাদের, আপনাদের সকলের কাছে ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি।

নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

July 11th, 12:35 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে আয়োজিত ‘কিয়া ওরা মোদী’ অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয়দের এক বিশাল সভায় ভাষণ দেন। বিশেষ সৌজন্যতার বার্তা দিয়ে পদক্ষেপ হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এই অনুষ্ঠানে যোগ দেন। ১০,০০০-এরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের উষ্ণতা, প্রাণশক্তি ও উদ্দীপনায় এই সমাবেশ মুখরিত হয়ে উঠেছিল।

অস্ট্রেলিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 03:22 pm

আমি এই ভূমির পরম্পরাগত মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে আমরা একত্রিত হয়েছি, আমি তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।

অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 03:00 pm

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।

প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 18th, 11:41 pm

এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।

প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

June 18th, 09:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।

সোমনাথ মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী

May 11th, 12:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ মন্দির দর্শনে গেলেন। এই মন্দিরের পুনর্গঠিত সংস্করণ তৈরি হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে সেখানে যেতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে অগণিত মানুষের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আপ্লুত করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর পুনর্গঠিত মন্দিরটির উদ্বোধনের সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের অনুভবও সম্ভবত একই ছিল। বর্তমান সমারোহ উপলক্ষ্যে বিপুল জনসমাগম তাঁকে মুগ্ধ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।

গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ অম্রুত মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

May 11th, 10:20 am

৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশ নিলেন সোমনাথ অমৃত মহোৎসবে, গুজরাটে সোমনাথ মন্দিরে সংস্কারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে

May 11th, 10:15 am

৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।

পশ্চিমবঙ্গ আজও দুর্নীতি এবং "কাট মানি" সংস্কৃতির কবলে ধুঁকছে: মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদী

April 19th, 11:30 am

মেদিনীপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দ্রুত অগ্রগতির সাথে তৃণমূল শাসিত বাংলার স্থবিরতার তুলনা করেন এবং এর কারণ হিসেবে দুর্নীতি, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যার কথা তুলে ধরেন। একটি লুটমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়ে তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন— “পাল্টানো দরকার!” এছাড়াও তিনি বাংলার মৎস্য চাষের অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি নীল বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন।

মান্ডি থেকে তৃণমূলের সিন্ডিকেট রাজ সরানো হবে যাতে শোষণ বন্ধ হয়: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী মোদী

April 19th, 11:20 am

ঝাড়গ্রামে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী অনুপ্রবেশ এবং বাংলার পরিচিতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি চড়া বিদ্যুৎ বিল এবং লোডশেডিং-এর সমস্যাগুলো তুলে ধরেন এবং 'পিএম সূর্য ঘর' প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি কৃষক, আদিবাসী এবং যুবকদের জন্য বেশ কিছু গ্যারান্টি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তার, উন্নত স্কুল ও স্বাস্থ্য পরিষেবা এবং সিন্ডিকেট রাজ থেকে মুক্তি।

বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী মোদীর উৎসাহব্যঞ্জক জনসভা

April 19th, 11:00 am

প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জুড়ে বিশাল ও উদ্দীপনাপূর্ণ জনসভায় ভাষণ দিয়েছেন। সেখানে তিনি নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং পশ্চিমবঙ্গে এক নির্ণায়ক পরিবর্তনের বলিষ্ঠ ও সুসংগত বার্তা প্রদান করেন।

'মন কি বাত' দেশের মানুষের এমন সাফল্য, মানুষের সমষ্টিগত প্রয়াসকে লোকসমক্ষে আনার এক অনুপম প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী

November 30th, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সংবিধান দিবস উদযাপন, বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী, অযোধ্যায় ধর্মধ্বজ উত্তোলন, আইএনএস 'মাহে'-এর অন্তর্ভুক্তি এবং কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব। তিনি রেকর্ড খাদ্যশস্য ও মধু উৎপাদন, ভারতের ক্রীড়া সাফল্য, মিউজিয়াম এবং প্রাকৃতিক কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সকলকে কাশী-তামিল সঙ্গমমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় স্তোত্র “বন্দে মাতরম”-এর ১৫০ তম বার্ষিকী সারা বছর ধরে উদযাপনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 07th, 10:00 am

বন্দে মাতরম গেয়ে ওঠার সময় আমাদের মধ্যে যে আবেগ সঞ্চারিত হয় তা অভূতপূর্ব। বহু কন্ঠে এক সুর, এক ভাব, এক রোমাঞ্চ, এক তরঙ্গ, এক শক্তি আমাদের সকলের হৃদয়কে উদ্বেলিত করে তোলে। পুরো পরিবেশকে বদলে দেয়। আমি যখন আমার বক্তব্য রাখছি তখন এই মঞ্চে উপস্থিত রয়েছেন মন্ত্রিসভায় আমার সহকর্মী গজেন্দ্র সিং শেখওয়াত জি, দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনা জি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

জাতীয় সঙ্গীত “বন্দে মাতরম”-এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের সূচনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

November 07th, 09:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় সঙ্গীত “বন্দে মাতরম”-এর ১৫০তম জয়ন্তীর বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে শ্রী মোদী বলেন, বন্দে মাতরম শুধুমাত্র একটি শব্দ নয় – এটি হল মন্ত্র, একটি শক্তি, একটি স্বপ্ন এবং একটি একান্ত সংকল্প। বন্দে মাতরমকে মা ভারতীর প্রতি ত্যাগ ও আধ্যাত্মিক নিবেদনের প্রতিমূর্তি হিসেবে চিহ্নিত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই একটি শব্দই ইতিহাসের সঙ্গে আমাদের নিবিড় একাত্মতা গড়ে তোলে, বর্তমানকে আত্মপ্রত্যয়ী করে তোলে এবং আমাদের ভবিষ্যৎকে এই সাহস নিয়ে প্রেরণা যোগায় যে, কোনও সংকল্পই অপূর্ণ থাকে না, কোনও লক্ষ্যই অধরা থাকে না।

ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 03rd, 11:00 am

দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!

ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

November 03rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্‌ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 04th, 05:35 pm

শিক্ষকরা সমাজের এক বিরাট শক্তি হওয়ায় প্রথাগতভাবে তাঁদের একটা স্বাভাবিক সম্মানের জায়গা রয়েছে। আমার সামনে আশীর্বাদের জন্য আপনাদের উঠে দাঁড়ানোটা বেমানান। আমি এই অপরাধের শরিক হতে চাই না। আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক অনুপম অভিজ্ঞতা। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কোনও অভিজ্ঞতা রয়েছে, তা না হলে এই স্তরে এসে পৌঁছনো সম্ভব নয়। তবে আপনাদের প্রত্যেকের কথা শোনার মতো যথেষ্ট সময় বের করাটা কঠিন। তাহলেও, যেটুকু সময় পাব আমি শোনার চেষ্টা করব, কারণ তা অনুপ্রেরণামূলক। এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, এই পুরস্কার পাওয়াতেই শেষ নয়, বরং এই পুরস্কার পাওয়ার পর এখন প্রত্যেকের নজর থাকবে আপনাদের ওপর। এর অর্থ, আপনাদের পরিসর এখন অনেক বিস্তৃত হল। তবে আমার বিশ্বাস এটা সূচনা মাত্র। এই পুরস্কার আপনাদের কঠোর পরিশ্রম এবং নিরলস নিষ্ঠার সাক্ষ্য বহন করে। একজন শিক্ষক কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাঁরা। রাষ্ট্রের সেবায় এঁদের অবদান কোনও অংশে কম নয়। কোটি কোটি শিক্ষক রয়েছেন যাঁরা অনুরূপ রাষ্ট্রের সেবায় নিয়োজিত। যদিও এখানে আসার সুযোগ প্রত্যেকের হয়নি। হয়তো তাঁরা সেই চেষ্টা করেননি বা তাঁদের নজর এড়িয়ে গেছে। তবে, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মের লালনপালনে ব্যাপৃত।

জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

September 04th, 05:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো হয়, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানানো শুধুমাত্র একটি প্রথা নয়, বরং বলা চলে, সারা জীবন ধরে যে অধ্যবসায় তাঁরা দেখিয়ে থাকেন, তার প্রতি স্বীকৃতিদান।

প্রধানমন্ত্রীর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ মাধ্যমের উদ্দেশে যৌথ বিবৃতি

August 29th, 03:59 pm

সবার প্রথমে আমি প্রধানমন্ত্রী ইশিবা-কে তাঁর আতিথেয়তা এবং আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই।