The party governing Punjab today has neither clean intentions nor honesty: PM Modi in Jalandhar

July 17th, 04:31 pm

PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.

PM addresses an energy-packed public rally in Jalandhar, Punjab

July 17th, 04:30 pm

PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.

চণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

July 17th, 02:08 pm

আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।

চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

July 17th, 01:45 pm

আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”

প্রধানমন্ত্রী ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফরে যাবেন

July 15th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। সকাল ১১টা নাগাদ, প্রধানমন্ত্রী জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সকাল ১১:৩০টা নাগাদ, তিনি জিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪,৭০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি ভাষণও দেবেন।

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি

June 19th, 05:48 pm

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

May 25th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আক্রোশে পূর্ণ, সঙ্কল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই সঙ্কল্প, সন্ত্রাসবাদকে আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম দেখিয়েছে, তাতে তাঁরা প্রত্যেক হিন্দুস্থানীর মাথা উঁচু করেছে। যে নিপুণতার সঙ্গে, যে নির্ভুলতার সঙ্গে আমাদের সৈন্যদল সীমান্ত পার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সেটা অভূতপূর্ব। অপারেশন সিঁদুর দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নতুন বিশ্বাস আর উৎসাহ যুগিয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর কেবল সৈন্যবাহিনীর একটা অভিযান নয়, এটা আমাদের সঙ্কল্প, সাহস আর পাল্টাতে থাকা ভারতের ছবি আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির আবেগে পূর্ণ করেছে, ত্রিবর্ণ পতাকায় রঙের সঞ্চার করেছে। আপনারা দেখেছেন হয়ত, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট-ছোট নগরে, তেরঙ্গা-যাত্রা বের করা হয়েছে। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে হাজার-হাজার মানুষ দেশের সৈন্যদের বন্দনা করতে ও তাঁদের অভিনন্দন জানাতে বেরিয়ে পড়েছে। কত শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হওয়ার জন্য তরুণরা বিরাট সংখ্যায় একজোট হয়েছে, আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো বেশ ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, সঙ্কল্প-গান গাওয়া হচ্ছিল। ছোট-ছোট বাচ্চারা ছবি আঁকছিল যার মধ্যে লুকিয়ে ছিল গুরুত্বপূর্ণ বার্তা। এই তিন দিন আগে আমি বিকানীর গিয়েছিলাম। ওখানে বাচ্চারা এমনই একটা ছবি উপহার দেয় আমাকে। অপারেশন সিঁদুর দেশের মানুষজনকে এতটাই প্রভাবিত করেছে যে বহু পরিবার এটাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, আরও অনেক শহরে, ওই সময়ে জন্মানো বাচ্চাদের নাম রাখা হয় ‘সিদুঁর’।

হরিয়ানার হিসার বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 14th, 11:00 am

আমি বাবাসাহেব আম্বেদকর’কে বলব, আপনারা সকলে দু’বার বলবেন, অমর রহে! অমর রহে!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪১০ কোটি টাকারও বেশি মূল্যের হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

April 14th, 10:16 am

বিমান ভ্রমণকে নিরাপদ, ব্যয় সাশ্রয়ী এবং সকলের জন্য সহজলভ্য করে তোলার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার হিসারে ৪১০ কোটি টাকারও বেশি মূল্যের মহারাজা অগ্রসেন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষনে তিনি হরিয়ানার জনগণকে শুভেচ্ছা জানান। হরিয়ানার জনগণের শক্তি, ক্রীড়ানুরাগ এবং ভ্রাতৃত্ববোধকে রাজ্যের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি দেন। ফসলের মরশুমে এই ব্যস্ততার মধ্যে এই বিশাল সমাবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রী মোদী।

The mantra of the Bharatiya Nyaya Sanhita is - Citizen First: PM Modi

December 03rd, 12:15 pm

The Prime Minister, Shri Narendra Modi dedicated to the nation the successful implementation of three transformative new criminal laws—Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita and Bharatiya Sakshya Adhiniyam today at Chandigarh.

PM Modi dedicates to the nation the successful implementation of three new criminal laws

December 03rd, 11:47 am

The Prime Minister, Shri Narendra Modi dedicated to the nation the successful implementation of three transformative new criminal laws—Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita and Bharatiya Sakshya Adhiniyam today at Chandigarh.

চন্ডীগড়ে ৩টি নতুন ফৌজদারি আইনের সফল রূপায়ণ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী

December 02nd, 07:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে বেলা ১২টায় চন্ডীগড়ে ৩টি নতুন ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের সফল রূপায়ণ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

"এনডিএ-র মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী "

October 17th, 09:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এনডিএ-র মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করেন। জাতীয় প্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত চন্ডীগড়ের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন

June 26th, 12:22 pm

পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত চন্ডীগড়ের প্রশাসক শ্রী বনোয়ারী লাল পুরোহিত আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।

হিমাচল প্রদেশের মান্ডিতে জনসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ

May 24th, 10:15 am

হিমাচল প্রদেশের মান্ডিতে তাঁর দ্বিতীয় জনসভায় ভাষণেপ্রধানমন্ত্রী মোদী যুবসমাজের আকাঙ্ক্ষা এবং মহিলাদের ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে কথা বলেন। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

প্রধানমন্ত্রী মোদী হিমাচল প্রদেশের শিমলা ও মান্ডিতে জনসভায় ভাষণ দিয়েছেন

May 24th, 09:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের শিমলা ও মান্ডিতে জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজ্য ও এখানকার জনগণের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংযোগের ওপর জোর দেন এবং তাদের উন্নয়ন ও কল্যাণের প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গুজরাটের আমেদাবাদে রেল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর

March 12th, 10:00 am

গুজরাটের রাজ্যপাল আচার্য শ্রী দেবরাজ জি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী রেলমন্ত্রী শ্রী অশ্বীনি বৈষ্ণব জি, সংসদে আমার সহযোগীবৃন্দ এবং গুজরাট রাজ্য ভারতীয় জনতা দলের প্রেসিডেন্ট শ্রী সি আর পাতিল সহ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যগুলির মাননীয় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য মন্ত্রীগণ। আমার সামনের পর্দায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে লক্ষ লক্ষ মানুষের এক বিশাল সমাবেশের ছবি। দেশের বিভিন্ন স্থানের ৭০০টিরও বেশি স্থানের মানুষ আজ এখানে সমবেত হয়েছেন স্থানীয় সাংসদ এবং মন্ত্রীদের নেতৃত্বে। ভারতীয় রেলের ইতিহাসে এই ধরনের একটি বড় অনুষ্ঠানের আয়োজন বোধ হয় এর আগে কোনো দিন করা হয়নি। কারণ, আজকের এই কর্মসূচি স্পর্শ করেছে দেশের প্রায় প্রতিটি প্রান্তকে। সত্যি কথা বলতে কি, গত ১০০ বছরের ইতিহাসে এই প্রথম বোধ হয় এই ধরনের একটি কর্মসূচি আয়োজিত হচ্ছে। এমন চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে আমার অভিনন্দন।

গুজরাটের আমেদাবাদে ১ লক্ষ ৬ হাজার কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

March 12th, 09:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ১ লক্ষ ৬ হাজার কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। ডেডিকেটেড পণ্য করিডরের অপারেশন কন্ট্রোল সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উন্নয়নমূলক প্রকল্পগুলির সঙ্গে জড়িত রয়েছে রেল পরিকাঠামো, যোগাযোগ ও পেট্রো-কেমিক্যালস। তিনি ১০টি নতুন বন্দে ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করেন।

ট্রান্সজেন্ডার ভিবিএসওয়াই বেনিফিশিয়ারির দৃষ্টান্তমূলক মনোভাবের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

December 09th, 02:40 pm

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর ২০২৩,পিআইবি৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার (ভিবিএসওয়াই) সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির স্যাচুরেশন অর্জনের জন্য দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা করা হচ্ছে যাতে এই প্রকল্পগুলির সুফল নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত লক্ষ্যযুক্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়।

নেশা মুক্তির কার্যক্রমে তরুণদের বেশি অংশগ্রহণ খুবই উৎসাহব্যঞ্জক: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

July 30th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। “মন কি বাতে” আপনাদের স্বাগত জানাই। জুলাই মাস মানে বর্ষা ঋতুর মাস, বৃষ্টির মাস। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, গত কিছু দিন উদ্বেগ আর সমস্যাসঙ্কুল হয়ে রয়েছে। যমুনা সমেত অনেক নদীতে বন্যার কারণে অনেক এলাকায় মানুষকে কষ্টের সম্মুখীন হতে হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে, দেশের পশ্চিম অংশে, কিছু দিন আগে গুজরাতে, ‘বিপর্যয়’ সাইক্লোনও এসেছিল। কিন্তু বন্ধুরা, এই সব বিপর্যয়ের মধ্যে, আমরা সব দেশবাসী আবার দেখিয়ে দিয়েছি, সম্মিলিত প্রয়াসের শক্তি কেমন হতে পারে। স্থানীয় মানুষজন, আমাদের এন-ডি-আর-এফের জওয়ানরা, স্থানীয় প্রশাসনের সদস্যরা, দিনরাত এক করে এই সব বিপর্যয়ের মোকাবিলা করেছেন। যে কোনও বিপর্যয়ের সঙ্গে লড়ার জন্য আমাদের সামর্থ্য আর ক্ষমতার ভূমিকা খুব বড় – কিন্তু এরই সঙ্গে, আমাদের সংবেদনশীলতা এবং অন্য একজনের হাত ধরার ভাবনা, ততটাই গুরুত্বপূর্ণ। সর্বজনের হিতের এই ভাবনা ভারতের পরিচয়ও বটে আর ভারতের শক্তিও বটে।