"পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার "

June 25th, 03:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই পর্বে বনজ থেকে চাঁদনিচক (করিডোর ২এ) এবং রামওয়াড়ি থেকে ওয়াঘলি/ভিট্টলওয়াড়ি (করিডোর ২বি) নির্মাণ করা হবে, যা আসলে বনজ-রামওয়াড়ির মধ্যে পুনে মেট্রো প্রকল্পের প্রথম পর্বের সম্প্রসারণ।