স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

September 24th, 05:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি মেডিক্যাল কলেজ / স্বশাসিত স্নাতকোত্তর প্রতিষ্ঠান / সরকারি হাসপাতালগুলিতে ৫,০০০ স্নাতকোত্তর পর্যায়ের আসন এবং এমবিবিএস-এ ৫,০২৩টি আসন বাড়ানো হবে। এই উদ্যোগের ফলে দেশে চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।