অন্ধ্রপ্রদেশের একটি উন্নত ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ বা প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী

August 01st, 11:45 am

প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশে প্রায় ১৮,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন এবং ‘বিকশিত ভারত’-এর অন্যতম প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে রাজ্যটির উত্থানের ওপর আলোকপাত করেছেন। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ শক্তি ও উৎপাদন শিল্প—বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী তাঁর রূপকল্প তুলে ধরেছেন।

অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

August 01st, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। 'স্বর্ণ অন্ধ্র' বা সমৃদ্ধ অন্ধ্র গড়ার লক্ষ্যে আজকের দিনটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে এমন এক শুভ মাসে আসতে পেরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আজ এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে পারা আমার কাছে এক অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

Prime Minister reviews flood situation in Arunachal Pradesh and Nagaland with MPs from the two states

July 30th, 03:21 pm

The Prime Minister, Shri Narendra Modi, met Members of Parliament from Arunachal Pradesh and Nagaland and discussed the situation in the two states in the wake of the floods.

সরকারি সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী

July 28th, 08:48 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে ৭, লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন তিনি। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির অবদানকে স্মরণ

June 20th, 08:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ভবন একই জায়গায় গড়ে তোলার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

June 10th, 01:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ভবন একই জায়গায় গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

কেরলম-এর মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশনের শপথ গ্রহণে প্রধানমন্ত্রীর অভিনন্দন

May 18th, 02:49 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরলম-এর মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী ভি ডি সতীশন শপথ নেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

May 16th, 01:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের 'রাজ্য প্রতিষ্ঠা দিবস' উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রী মোদী মন্তব্য করেন যে, ভারতের উন্নয়ন যাত্রায় সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান এবং তা গভীর শ্রদ্ধার সাথে স্বীকৃত। ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের উদযাপন চলাকালীন সিকিমে তাঁর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ তাঁকে যে উষ্ণতা ও স্নেহ প্রদর্শন করেছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

May 10th, 11:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

April 18th, 03:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য যথাক্রমে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ-এর একটি অতিরিক্ত কিস্তি মঞ্জুর করা হয়েছে। ১লা জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে মূল বেতন বা পেনশনের বর্তমান ৫৮% হারের ওপর অতিরিক্ত ২% বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের কলকাতায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

March 14th, 02:15 pm

রাজ্যপাল শ্রী আর.এন. রবি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় আমার সহকর্মী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, সংসদে আমার সহকর্মী শমীক ভট্টাচার্য এবং অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।

March 14th, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের জন্য উন্নয়নের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 07th, 03:15 pm

কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।

কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 02:45 pm

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃত

Cabinet approves Minimum Support Prices for Raw Jute for 2026-27 Season

February 24th, 04:10 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the Minimum Support Price (MSP) for Raw Jute for the 2026-27 marketing season. In line with the Budget 2018-19 announcement, the MSP of Raw Jute (TD-3 grade) has been fixed at Rs. 5,925 per quintal for the 2026-27 season, an increase of Rs. 275 per quintal over the previous marketing season 2025-26.

“কেরালা” রাজ্যের নাম পরিবর্তন করে “কেরালাম” করার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

February 24th, 03:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ “কেরালা” রাজ্যের নাম পরিবর্তন করে “কেরালাম” করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর পৌরোহিত্য

May 08th, 02:17 pm

বর্তমান পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রীয় স্তরে প্রস্তুতি এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ের বিষয়ে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন।

আয়ুষ্মান ভারত রূপায়ণের জন্য দিল্লি সরকারের প্রশংসায় প্রধানমন্ত্রী

April 11th, 08:56 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন (পিএম-এবিএইচআইএম)-এর রূপায়ণ এবং আয়ুষ্মান ভারত কার্ড প্রদানের জন্য দিল্লি সরকারের প্রশংসা করেছেন।

চাঁদ এবং মঙ্গলগ্রহের পর ভারতের পরবর্তী লক্ষ্য শুক্র গ্রহ

September 18th, 04:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভেনাস অরবিটার মিশনের অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে চাঁদ এবং মঙ্গলগ্রহের পর পৃথিবীর খুব কাছে থাকা শুক্র গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। শুক্রের সঙ্গে পৃথিবীর বহু ক্ষেত্রে মিল আছে। এই গ্রহ সম্পর্কে আরও তথ্য এই মিশনের মাধ্যমে আহরণ করা সম্ভব হবে।

প্রেরণাদায়ক ব্যক্তিত্বদের পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করতে নাগরিকদের প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বান

September 09th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মর্যাদাসম্পন্ন পদ্ম পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।