রায়পুরে পুলিশের মহানির্দেশক/ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব প্রধানমন্ত্রীর

November 30th, 05:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রায়পুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে মহানির্দেশক/ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনে যোগ দেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণার পরিবর্তনের ওপর জোর দেন। সেইসঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী।

ফলাফলের তালিকা: ভারতে মালদ্বীপের রাষ্ট্রপতি ​​ডঃ মোহামেদ মুইজ্জুর রাষ্ট্রীয় সফর (০৬ অক্টোবর - অক্টোবর ১০, ২০২৪)

October 07th, 03:40 pm

নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি মোহামেদ মুইজ্জুর উপস্থিতিতে ভারত ও মালদ্বীপ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উভয় পক্ষই মালদ্বীপের কর্মকর্তাদের জন্য ক্রীড়া ও যুব বিষয়ক, মুদ্রা বিনিময় ব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।