কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
January 28th, 02:39 pm
আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
January 28th, 02:25 pm
কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
June 27th, 05:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ আয়োজিত এই সমাবেশে ভাষণও দেবেন তিনি।শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
June 24th, 11:30 am
ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
June 24th, 11:00 am
প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
June 23rd, 05:24 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ জুন ভারতের দুই মহান আধ্যাত্মিক এবং নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠানে আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি।ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 09th, 10:15 am
ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 09th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন
November 23rd, 01:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ নভেম্বর বুধবার, বিকেল ৫-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। ১৯২০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এবছর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন করা হচ্ছে।ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ইউনিভার্সিটি অফ মাইসোরের শতবার্ষিকী সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
October 19th, 11:11 am
কর্ণাটকের রাজ্যপাল এবং মাইসোর বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রী বজু ভাই বালাজি, কর্ণাটকের শিক্ষামন্ত্রী ডঃ সি এন অশ্বথনারায়ণজি, মাইসোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হেমন্ত কুমারজি, এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ! সবার আগে আপনাদের সবাইকে 'মাইসুরু দশহরা', ‘নাড়-হব্বা' উপলক্ষে অসংখ্য শুভকামনা।মাইশোর বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী সমাবর্তনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী
October 19th, 11:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাইশোর বিশ্ববিদ্যালয়ের ২০২০র শতবার্ষিকী সমাবর্তনে ভাষণ দিয়েছেন।বারাণসীতে শ্রী জগদগুরু বিশ্বারাধ্য গুরুকুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
February 16th, 11:57 am
আমি কাশীর নির্বাচিত জনপ্রতিনিধি। আমার সৌভাগ্য যে কাশীর মাটিতে এত বিপুল সংখ্যক পূজনীয় সাধুদের আশীর্বাদ পেয়েছি। আমি কাশীর প্রতিনিধি রূপে আপনাদের সবাইকে হৃদয় থেকে অনেক অনেক স্বাগত জানাই। সংস্কৃত এবং সংস্কৃতির সঙ্গম-স্থলে আপনাদের সকলের মাঝে আসা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বাবা বিশ্বনাথের সান্নিধ্যে, মা গঙ্গার আঁচলে সাধুবাণী শ্রবণের সুযোগ বারবার আসে না।ধানমন্ত্রীর বারাণসী সফর ; শ্রী জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুলের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিলেন
February 16th, 11:56 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসী সফর করেন। তিনি সেখানে জনগমওয়াড়ি মঠে জগৎগুরু বিশ্বারাধ্য গুরুকুলের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন।‘জ্ঞান’ ও ‘গঙ্গা’ উভয় দিক থেকেই বিহার বিশেষভাবে আশীর্বাদধন্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
October 14th, 11:29 am
আজ পাটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে, ‘জ্ঞান’ ও ‘গঙ্গা’ উভয় দিক থেকেই বিহার বিশেষভাবে আশীর্বাদধন্য। প্রধানমন্ত্রী উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রচলিত শিক্ষাদান পদ্ধতি থেকে উদ্ভাবনমূলক শিক্ষা পদ্ধতির দিকে বিশ্ববিদ্যালয়গুলির এগিয়ে যাওয়া উচিত।পাটনা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
October 14th, 11:28 am
শনিবার পাটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পাটনা বিশ্ববিদ্যালয় সফরের সুযোগ লাভ করে এবং সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গেএভাবে মিলিত হতে পেরে নিজেকে সম্মানিত মনে করেন তিনি।আগামীকাল বিহার সফরে যাবেন প্রধানমন্ত্রী
October 13th, 04:29 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ, ১৪ অক্টোবর বিহার সফরে যাচ্ছেন ।কচু ক্যানালে পাম্পিং স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
May 22nd, 06:35 pm
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কচু ক্যানালে পাম্পিং স্টেশনের উদ্বোধন করলেন। এই উদ্বোধনের পরে একটি বিশাল সমাবেশে ভাষণ দেওয়া সময় প্রধানমন্ত্রী মোদী জল সংরক্ষণ উপর জোর দিলেন। তিনি বললেন কুচের মানুষদের কাছ থেকে জল সংরক্ষণ সম্পর্কে শিখতে পারে। ক্যানালে নর্মদা নদী জলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বললেন এর ফলে অঞ্চলের মানুষের জীবন রুপান্তর হবে।কচু ক্যানালে পাম্পিং স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
May 22nd, 06:32 pm
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কচু ক্যানালে পাম্পিং স্টেশনের উদ্বোধন করলেন। এই উদ্বোধনের পরে একটি বিশাল সমাবেশে ভাষণ দেওয়া সময় প্রধানমন্ত্রী মোদী জল সংরক্ষণ উপর জোর দিলেন। তিনি বললেন কুচের মানুষদের কাছ থেকে জল সংরক্ষণ সম্পর্কে শিখতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, গুজরাতের শাসন ক্ষমতায় যাঁরাই এসেছেন তাঁরাই জোর দিয়েছেন জল সংরক্ষণের ওপর। এখন নর্মদার জল এসে পড়ায় এই অঞ্চলে এক বিশেষ পরিবর্তনের সূচনা হবে।উত্তরপূর্ব ভারতের বিকাশ ঘটানোই আমাদের প্রাধান্য: প্রধানমন্ত্রী মোদী
May 07th, 01:15 pm
শিলংয়ে ভারত সেবাশ্রম সংঘের একশো বছর উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভারত সেবাশ্রমেরে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের কথা স্মরণ করিয়ে দেন নরেন্দ্র মোদী। বলেন স্বামী প্রণবানন্দ তাঁর শিষ্যদের মধ্যে আধ্যাতিকতার সঙ্গে সেবার ব্রতও জাগিয়ে তুলেছিলেন। ভক্তি, শক্তি ও জনশক্তি তিনটিই লাভ করেছিলেন স্বামী প্রণবানন্দ। এই অনুষ্ঠানেই উত্তরপূর্ব ভারতের উন্নয়ন ও স্বচ্ছতার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন সবাইকে এমন ভাবে কাজ করতে হবে যাতে উত্তরপূর্ব ভারত স্বচ্ছ হয়ে ওঠে। পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্ট করেন উত্তরপূর্ব ভারতের উন্নয়ন সরকারের কাছে প্রাধান্য পাবে।সোশ্যাল মিডিয়া কর্নার - 10 এপ্রিল
April 10th, 08:29 pm
সামাজিক মিডিয়া থেকে গভর্নেন্স আপডেটের দৈনিক ডোজ। গভর্নেন্সের উপর আপনার টুইট এখানে প্রতিদিন জায়গা পেতে পারে। পড়ুন এবং শেয়ার করতে থাকুন!