সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

May 16th, 01:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের 'রাজ্য প্রতিষ্ঠা দিবস' উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রী মোদী মন্তব্য করেন যে, ভারতের উন্নয়ন যাত্রায় সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান এবং তা গভীর শ্রদ্ধার সাথে স্বীকৃত। ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের উদযাপন চলাকালীন সিকিমে তাঁর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ তাঁকে যে উষ্ণতা ও স্নেহ প্রদর্শন করেছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত।

প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন

May 09th, 11:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন

May 09th, 11:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

‘গুজরাত দিবস’ উপলক্ষে গুজরাতবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

May 01st, 09:14 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘গুজরাট দিবস’ উপলক্ষে গুজরাতের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী মন কি বাত-এ ডিজিটাল জনগণনা ২০২৭-কে সফল করতে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন

April 26th, 11:30 am

এই মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পরমাণু এবং বায়ুশক্তি ক্ষেত্রে ভারতের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি ভগবান বুদ্ধের আদর্শ, ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, প্রকৃতি সংরক্ষণ, বাঁশ শিল্প, প্রাচীন শাস্ত্র এবং গাণিতিক অলিম্পিয়াড কর্মসূচির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বর্তমানে চলমান ‘ডিজিটাল জনগণনা’ অভিযান নিয়েও কথা বলেন এবং এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন

April 05th, 09:02 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইস্টার উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

গুজরাটের পোরবন্দরে মাধবপুর মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

March 29th, 10:23 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের পোরবন্দরে চলমান মাধবপুর মেলা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী মন্তব্য করেন যে, এই প্রাণবন্ত উৎসবটি আমাদের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরে এবং একই সঙ্গে গুজরাট ও উত্তর-পূর্ব ভারতের মধ্যকার শাশ্বত সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। শ্রী মোদী বলেন, “এই উৎসবটি বিচিত্র সব ঐতিহ্যকে একসূত্রে গেঁথে তোলে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে। আমি সকলকে এই মেলা পরিদর্শনের আহ্বান জানাই!”

কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

January 28th, 02:39 pm

আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।

কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

January 28th, 02:25 pm

কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবসের গর্বিত উদযাপনে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

January 26th, 04:50 pm

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবসের গর্বিত উদযাপনে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভগবান শ্রী স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 02:12 pm

আজ আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সুযোগ পাওয়া আমাদের সকলের কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমরা এই পবিত্র উৎসবের অংশীদার হতে পেরেছি। এই পূণ্য লগ্নে আমি সকল সন্তকে আমার প্রণাম জানাই। ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি ভক্তকে দ্বি-শতবার্ষিকী উৎসব উপলক্ষে অভিনন্দন জানাই।

শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে তাঁর বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর ২০০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান আজ আমরা সকলে প্রত্যক্ষ করছি। দ্বিশতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের কাছে সৌভাগ্যের মুহূর্ত বলে তুলে ধরেন তিনি। এই পর্বে সকল সাধুসন্তদের প্রতি তিনি প্রণাম জানান। এই দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি অনুগামীকে শুভেচ্ছা জানান শ্রী মোদী।

২৬ নভেম্বর সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

November 25th, 04:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বছর সংবিধান গ্রহণের ৭৬তম বার্ষিকী।

আগামীকাল অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

November 18th, 11:38 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ, ১৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন। বেলা ১০টা নাগাদ পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার সৌধ ও মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর, ১০-৩০ মিনিট নাগাদ ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও তাঁর জীবন, শিক্ষা তথা পরম্পরার সম্মানে একগুচ্ছ ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করবেন এবং এক সমাবেশে ভাষণ দেবেন।

দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছেন

September 30th, 09:24 pm

মহাঅষ্টমীর শুভ উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপূজা উদযাপনে অংশ নিতে দিল্লির চিত্তরঞ্জন পার্ক পরিদর্শন করেছেন।

জাতীয় তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

August 07th, 03:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেছেন

July 26th, 06:47 pm

তাঁর এবারের মালদ্বীপ সফরকালে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এদিন মালেতে মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উদযাপনে 'সম্মানিত অতিথি' হিসেবে যোগদান করেছেন। এই প্রথমবারের মতো কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মালদ্বীপে স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী হলেন প্রথম বিদেশী রাষ্ট্রপ্রধান বা কোনও দেশের সরকারের প্রধান পর্যায়ের নেতা যাকে রাষ্ট্রপতি মুইজ্জু আমন্ত্রণ জানিয়েছেন।

শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 23rd, 05:24 pm

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ জুন ভারতের দুই মহান আধ্যাত্মিক এবং নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠানে আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি।

মরিশাস সফরের আগে প্রধানমন্ত্রীর প্রাক্-সফর বার্তা

March 10th, 06:18 pm

আমার বন্ধু প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের আমন্ত্রণে মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আমি দু’দিনের সরকারি সফরে সে দেশে যাচ্ছি।

জাতীয় ভোটার দিবস হল আমাদের প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থার এক বিশেষ উদযাপন : প্রধানমন্ত্রী

January 25th, 08:45 am

জাতীয় ভোটার দিবস হল আমাদের প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থার এক বিশেষ উদযাপন। এর মধ্য দিয়ে দেশের প্রতিটি নাগরিক যাতে ভোটদানের অধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে তাঁদের ক্ষমতায়নের প্রসার ঘটে।