প্রধানমন্ত্রী ২৮ জানুয়ারী কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি পিএম ব়্যালিতে ভাষণ দেবেন

January 27th, 05:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জানুয়ারী ২০২৬ বেলা সাড়ে ৩টে নাগাদ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম ব়্যালিতে ভাষণ দেবেন। এবছর এই ব়্যালির থিম হল ‘রাষ্ট্র প্রথম - কর্তব্যনিষ্ঠ যুবা’।

দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি র‍্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ

January 27th, 05:00 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী রাজনাথ সিং-জি, শ্রী সঞ্জয় শেঠজি, সিডিএস-জেনারেল অনিল চৌহানজি, তিন সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব, এনসিসি-র মহানির্দেশক, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর আমার প্রিয় বন্ধুরা! এনসিসি দিবস উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ ১৮টি বন্ধু রাষ্ট্রের প্রায় ১৫০ জন ক্যাডেট এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তাঁদের সকলকে স্বাগত জানাই। একইসঙ্গে, ‘মেরা যুব ভারত’, ‘MY Bharat’ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে বক্তব্য রেখেছেন

January 27th, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আজ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র বার্ষিক পিএম র‍্যালিতে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি প্রত্যক্ষ করেন। ওই অনুষ্ঠানে সেরা ক্যাডেট পুরস্কার প্রদান করা হয়। এনসিসি দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৮টি বন্ধু রাষ্ট্রের থেকে ১৫০ জন ক্যাডেট এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি তাঁদের স্বাগত জানান। ‘মেরা যুব ভারত’ (MY Bharat) পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা যুবক-যুবতীদেরও তিনি অভিনন্দন জানান। তাঁর ভাষণে প্রধানম্নত্রী বলেন, “সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হওয়া একটি সাফল্যের বিষয়”। এ বছরের কুচকাওয়াজ আরও তাৎপর্যপূর্ণ কারণ, আমাদের রিপাবলিক-এর ৭৫ বছর পূর্তি হল। অংশগ্রহণকারী প্রত্যেকের জীবনে এই স্মৃতিগুলি অমলিন হয়ে থাকবে। যাঁরা শ্রেষ্ঠ ক্যাডেটের পুরস্কার পেয়েছেন তাঁদেরকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। এনসিসি-র বেশ কয়েকটি কার্যক্রমের সূচনা করার সৌভাগ্য আজ তাঁর হয়েছে বলে জানান শ্রী মোদী। এই উদ্যোগগুলি জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র সঙ্গে ভারতের ঐতিহ্যের এবং যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে মেলবন্ধন ঘটাবে। এই কর্মসূচিগুলির সঙ্গে যেসব ক্যাডেটরা যুক্ত, তাঁদের সকলকে তিনি শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী ২৭ জানুয়ারি দিল্লিতে কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি পিএম সমাবেশে ভাষণ দেবেন

January 26th, 07:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ জানুয়ারি ২০২৫ বিকেল সাড়ে ৪-টেয় দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম সমাবেশে ভাষণ দেবেন।