নিরবচ্ছিন্ন সামুদ্রিক বিমা সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে ১২,৯৮০ কোটি টাকার সার্বভৌম গ্যারান্টিসহ ‘ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল’ (বিএমআই পুল) গঠনের প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

April 18th, 03:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ একটি অভ্যন্তরীণ বিমা পুল বা তহবিল গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই পুলটির নাম দেওয়া হয়েছে ‘ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল’ (বিএমআই পুল)। নিরবচ্ছিন্ন সামুদ্রিক বিমা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই পুলটিকে ১২,৯৮০ কোটি টাকার একটি সার্বভৌম গ্যারান্টি প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক উৎস থেকে ভারতীয় বন্দরে পণ্য বহনকারী জাহাজগুলির ক্ষেত্রে এবং এর বিপরীতমুখী যাত্রার ক্ষেত্রেও ভারতীয় বাণিজ্য ক্ষেত্র এই বিমার সুবিধা পেতে থাকবে; এমনকি যখন জাহাজগুলি সংঘাতপূর্ণ বা অস্থিতিশীল সামুদ্রিক করিডোর দিয়ে যাতায়াত করে, তখনও এই সুবিধা অব্যাহত থাকবে।

আসামে বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

February 18th, 12:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘মহাবাহু-ব্রহ্মপুত্র’-এর সূচনা করেছেন। তিনি আসামে ২টি সেতুর শিলান্যাসও করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী, আইন ও বিচার, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, আসাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ‘মহাবাহু-ব্রহ্মপুত্র’ – এর সূচনা এবং আসামে ২টি সেতুর শিলান্যাস করেছেন

February 18th, 12:30 pm