Cabinet approves 'Samudra Manthan' (National Offshore Exploration Scheme) with an outlay of Rs.84,084 crore

July 31st, 04:17 pm

The Union Cabinet chaired by PM Modi has approved 'Samudra Manthan' – the National Offshore Exploration Scheme with an approved outlay of Rs.84,084 crore for implementation up to FY 2030-31. The Scheme is expected to stimulate significant investments across the exploration and production value chain, creating long-term opportunities for industry, innovation and economic growth.

কে কামরাজের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

July 15th, 12:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কে কামরাজের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও দেশ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়েছে

July 13th, 08:32 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন সর্বাত্মক উন্নয়ন প্রত্যেক নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করে, তখন সেটি দেশের উন্নয়নে নতুনভাবে গতির সঞ্চার করে। এই অনুপ্রেরণাদায়ক মনোভাবকে পাথেয় করে ভারতের দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলতে দেশকে প্রতিনিয়ত কাজ করতে হবে।

ক্রীড়া সহযোগিতায় ভারত-অস্ট্রেলিয়ার রোডম্যাপ

July 10th, 10:07 am

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়া এক শক্তিশালী সেতুবন্ধ, যা বিভিন্ন জনগোষ্ঠীর সমন্বয় এবং সহযোগিতার নতুন পথ উন্মোচন করে। ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় ২০২৩ সালে স্বাক্ষরিত সমঝোতাপত্রের ওপর ভিত্তি করে ভারত-অস্ট্রেলিয়া রোডম্যাপ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ স্তম্ভকে আরও শক্তিশালী করতে বাস্তবসম্মত ও দূরদর্শী অগ্রাধিকারের ক্ষেত্র নির্ধারণ করে। আগামী দশকের সুযোগগুলোর মধ্যে রয়েছে ২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস, ২০৩২ সালে ব্রিসবেনে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস। এর পাশাপাশি ভবিষ্যতে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে ভারতের উৎসাহ ও সদিচ্ছা এই রোডম্যাপে ধরা। যা দু'দেশের যৌথ অগ্রাধিকার, সক্ষমতা ও সম্পদের সামঞ্জস্যপূর্ণ সহযোগিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। অস্ট্রেলিয়া ও ভারতে ক্রীড়া পরিচালনা ব্যবস্থা এবং ক্রীড়া পরিমণ্ডলের বিকাশে অবস্থানগত পার্থক্যকে সম্মান জানায় এই রোডম্যাপ। এতে উচ্চ ও তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রসারে ক্রীড়া সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান,রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি বা সামাজিক গোষ্ঠীগুলোর নেতৃত্বের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতামূলক কর্মপদ্ধতির প্রসারে তা সহযোগিতাক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এর লক্ষ্য সমস্ত স্তরে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তোলা, যা উভয় দেশের পক্ষে লাভজনক । এর লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ বাস্তবসম্মত, ফলাফল-কেন্দ্রিক। লব্ধ সম্পদ এবং বড় ধরনের ক্রীড়ানুষ্ঠানের সময়সূচির সাথে সামঞ্জস্য বজায় রেখে কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতা পরিচালিত হবে। সংবেদনশীল ও চাহিদাকেন্দ্রিক ব্যবস্থার সহায়তা নেওয়া হবে, যেখানে কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সম্পদের জোগান বা দায়িত্বের বিন্যাস প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এই পদ্ধতিটি বাস্তবসম্মত, টেকসই এবং পারস্পরিক লাভজনক ফলাফল নিশ্চিত সম্ভব। এই প্রেক্ষাপটে, রোডম্যাপের আওতায় সহযোগিতার জন্য অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ক্ষেত্রগুলি হল : প্রথমত সক্ষমতা বৃদ্ধি, যার অন্তর্ভুক্ত, অগ্রাধিকারপ্রাপ্ত ক্রীড়াক্ষেত্রে ভারতে হাই-পারফরম্যান্স স্পোর্টস সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনার বিষয়ে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম কর্মপদ্ধতির লক্ষ্যে সহযোগিতা করা। প্যারা-স্পোর্ট বা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াকে সহযোগিতার একটি প্রধান অগ্রাধিকার ও সুযোগ হিসেবে চিহ্নিত করা। এর আওতায় প্যারা-স্পোর্টস শ্রেণিবিন্যাস, প্রশিক্ষণ এবং পারফরম্যান্স সহায়তার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দক্ষতার ব্যবহার এবং উপযুক্ত ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্ভাব্য সংযোগ স্থাপনের বিষয়টিও এর অন্তর্ভুক্ত থাকবে। অস্ট্রেলিয়ার কোচ উন্নয়ন মডেলগুলোর আলোকে দ্বিমুখী আদান-প্রদান বা বিনিময় কার্যক্রম সহজতর করা, যার মাধ্যমে ভারতীয় কোচ ও প্রশিক্ষকদের অস্ট্রেলিয়ায় এবং অস্ট্রেলীয় কোচ ও প্রশিক্ষকদের ভারতে নিয়ে আসা হবে; এবং উপযুক্ত ক্ষেত্রে ট্রেইন দ্য ট্রেইনার অর্থাৎ প্রশিক্ষকদের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে। এছাড়াও পারস্পরিক শিক্ষা, সর্বোৎকৃষ্ট কর্মপদ্ধতি বিনিময় এবং স্কুল-ভিত্তিক ক্রীড়া, ক্রীড়া বিজ্ঞান ও শারীরিক শিক্ষায় কমিউনিটির অংশগ্রহণের মতো বিষয়গুলোতে সহযোগিতার লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শারীরিক শিক্ষা বিষয়ক কর্মসূচি বিনিময় চালু করা যেতে পারে। এর পাশাপাশি যোগব্যায়াম এবং ভারতে অবস্থিত যোগাসন ক্রীড়া ফেডারেশন,ওয়ার্ল্ড যোগাসনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সুফলগুলোকে স্বীকৃতি দিয়ে, অস্ট্রেলিয়ায় যোগব্যায়াম বিষয়ক জ্ঞান আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এতে অংশগ্রহণে উৎসাহ প্রদানের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা। ভারত-অস্ট্রেলিয়া হাই-পারফরম্যান্স কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর অংশ হিসেবে নির্বাচিত ভারতীয় কোচদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনের সাথে যৌথভাবে কাজ করা। ভারত সরকারের অর্থায়নে প্রদত্ত ছাত্রবৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স প্রোগ্রামে প্রতিভাবান তরুণ ভারতীয় ক্রীড়াবিদদের সহায়তা করার লক্ষ্যে ক্রীড়া সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের মতো সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনদের সাথে নিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখা। দ্বিতীয়টি হলো ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যৌথ গবেষণা। এর অন্তভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স বিশ্লেষণ, আঘাত প্রতিরোধ, ক্রীড়া-পুষ্টি, পরিধানযোগ্য পারফরম্যান্স প্রযুক্তি, পুনরুদ্ধার বা রিকভারি কৌশল এবং প্যারা-স্পোর্টস এসব বিষয়ে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্পকে উৎসাহিত করা। সেইসঙ্গে ক্রীড়া বিষয়ক পাঠ্যক্রম যৌথভাবে প্রণয়নের লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহদান। স্পোর্ট ইন্টিগ্রিটি অস্ট্রেলিয়া এবং ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি, উভয় সংস্থাই ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির এশিয়া/ওশেনিয়া কার্যালয়ের সাথে সম্পৃক্ততা এবং ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যাগেইনস্ট ডোপিং ইন স্পোর্টের বিভিন্ন গ্রুপে প্রতিনিধিত্বের মাধ্যমে ডব্লুএডিএ পরিচালিত সক্ষমতা বৃদ্ধি, কর্মসূচিতে সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক ডোপিং-বিরোধী প্রচেষ্টায় স্থায়ী ভূমিকা পালন করবে। সেই সঙ্গে রয়েছে, বড় ধরনের ক্রীড়া আয়োজন। যার অর্থ বড় ধরনের ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট কর্মপদ্ধতি আদান-প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল এবং জাতীয় ক্রীড়া সংস্থাগুলোর সাথে সহযোগিতার বিন্যাস। পারস্পরিক পছন্দের খেলা যেমন, অস্ট্রেলিয়ায় ভারতের কাবাডি ও খো-খো এবং ভারতে অস্ট্রেলিয়ান ফুটবল লিগ ও বাস্কেটবল প্রচার ও প্রসারের লক্ষ্যে উভয় দেশেই প্রদর্শনী ম্যাচ ও যুব ক্রীড়া ইভেন্ট আয়োজনের সুযোগ খতিয়ে দেখা। অলিম্পিক, প্যারালিম্পিক এবং কমনওয়েলথ গেমসের মতো বড় ক্রীড়া আয়োজনগুলোর প্রস্তুতিকালীন সময়কে কাজে লাগিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে আনুষ্ঠানিক ও পারস্পরিক সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা; যার মাধ্যমে যৌথ সুযোগ-সুবিধা ব্যবহার, প্রতিযোগিতা আয়োজন এবং প্রস্তুতিকালীন ও মূল ইভেন্ট চলাকালীন সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।

ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর

July 09th, 12:34 pm

১) বর্তমান নিরাপত্তা সংক্রান্ত যৌথ ঘোষণা (২০০৯)-র পুনর্নবীকরণ। এরমধ্যে আছে বাহিনীর আন্তঃকার্য সঞ্চালন, সক্ষমতা বর্ধন, সমুদ্র পথ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এইচএডিআর এবং ইউএনসিএলওএস, আশিয়ান, পিআইএফ, আইওআরএ-তে একীভূত পদক্ষেপ সহযোগিতার বিষয় হিসেবে।

ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 03:15 pm

ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।

ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।

সেশেলসে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর

June 28th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ২৭ - ২৯ জুন, ২০২৬-এর সেশেলসে রাষ্ট্রীয় সফর করেছেন। এই সফরের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী এবং সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি ভিক্টোরিয়া, মাহে স্টেট হাউসে আনুষ্ঠানিক আলোচনা করেন।

ফলাফলের তালিকা : সেশেলসে প্রধানমন্ত্রীর সরকারি সফর

June 28th, 08:17 pm

সেশেলস সরকারকে একটি দ্রুতগামী টহলদারি জাহাজ উপহার। সেশেলসের প্রতিরক্ষা বাহিনীকে ১০টি ইউটিলিটি যান এবং ৫ সেট লেজার রেডিয়াল শ্রেণীর জলযান হস্তান্তর। সেশেলস সরকারকে ৬টি অ্যাম্বুলেন্স হস্তান্তর। সেশেলস সরকারকে ৫০০ মেট্রিক টন চাল হস্তান্তর। সেশেলস সরকারকে ৮,৫০০ মেট্রিক টন সিমেন্ট হস্তান্তর।

সহকারী সচিব হিসেবে নিযুক্ত ২০২৪ ব্যাচের আইএএস শিক্ষানবিশ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

June 23rd, 02:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির 'সেবা তীর্থ'-এ আইএএস ২০২৪ ব্যাচের ১৮৩ জন শিক্ষানবিশ আধিকারিকের সঙ্গে মতবিনিময় করেন; এই আধিকারিকরা বর্তমানে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে সহকারী সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন।

ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

June 16th, 10:12 pm

ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

June 16th, 10:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়া’তে জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন।

ভারত-স্লোভাকিয়া যৌথ বিবৃতি

June 15th, 05:32 pm

স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আমন্ত্রণে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জুন ২০২৬ তারিখে স্লোভাক প্রজাতন্ত্রে সরকারি সফর করলেন।

গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 04:30 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

June 05th, 04:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।

মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

June 01st, 08:09 pm

মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আজ ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ

May 18th, 04:44 pm

আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি

May 06th, 05:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর

May 06th, 03:44 pm

আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।

ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 06th, 01:00 pm

রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।