PM chairs CCS Meeting to review the situation in context of ongoing West Asia Conflict
July 30th, 07:38 pm
Prime Minister Shri Narendra Modi today chaired a meeting of the Cabinet Committee on Security (CSS) to review the situation in the context of ongoing West Asia conflict and measures taken by various Ministries and Departments. This was the 4th special CCS meeting on the issue.তৃণমূলের ছত্রছায়ায় থাকা অপরাধীদের শাস্তি দেওয়া হবে: পশ্চিমবঙ্গের যাদবপুরে প্রধানমন্ত্রী মোদী
April 24th, 11:45 am
পশ্চিমবঙ্গের যাদবপুরে একটি বিশাল জনসভায় ভাষণে, প্রধানমন্ত্রী মোদী প্রথম দফার ভোটগ্রহণে মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন যে, টিএমসি সম্ভবত প্রথম দফায় তাদের খাতা-ও খুলতে পারবে না এবং দ্বিতীয় দফার ভোটারদের একটি উন্নত বাংলার জন্য বিজেপিকে একটি নির্ণায়ক রায় দেওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানুষকে প্রভাবিত করে এমন স্থানীয় বিষয়গুলো নিয়েও কথা বলেন।টিএমসির আমলে বাংলার শিল্প ও এমএসএমই ধ্বংস হয়ে গেছে: দমদমে প্রধানমন্ত্রী মোদী
April 24th, 11:35 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দমদমে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন, যেখানে তিনি অত্যন্ত উদ্দীপনামূলক বক্তব্য রাখেন যা বাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলে। পরিবর্তনের যে দৃশ্যমান ঢেউ পরিলক্ষিত হচ্ছে, তার জন্য তিনি নাগরিকদের অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।দমদম ও যাদবপুরে প্রধানমন্ত্রী মোদীর জ্বালাময়ী ভাষণ
April 24th, 11:30 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দমদম ও যাদবপুরে দুটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; তাঁর অত্যন্ত উদ্দীপনাময় ভাষণ রাজ্যের মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করে। পরিবর্তনের যে দৃশ্যমান ঢেউ পরিলক্ষিত হচ্ছে, তার জন্য তিনি নাগরিকদের অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী
April 01st, 10:04 pm
আজ ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বিশেষ বৈঠকে চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক বা দপ্তর গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করা হল এবং আরও কিছু উদ্যোগ নিয়ে আলোচনা হল।ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 08:30 pm
এই গ্লোবাল বিজনেস সামিটে ( আন্তর্জাতিক বানিজ্য শীর্ষ সম্মেলনে) আপনাদের সকলকে স্বাগত; আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী এই মূলভাবনা নিয়ে আলোচনা করতে এসেছি। বিনীতজির বক্তৃতা শোনার পর, আমার মনে হয় আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে আমি একটি ছোট অনুরোধ করতে চাই - যেহেতু আপনারা এত কিছু জানেন, তাই এটি মাঝে মাঝে ইটি(ইকোনোমিক টাইমস)-তেও প্রতিফলিত হওয়া উচিত।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ বক্তব্য রেখেছেন
February 13th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্লোবাল বিজনেস সামিট-এ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং ‘ একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী’-এই মূলভাবনা বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি একবিংশ শতাব্দীর গত এক দশকে অভূতপূর্ব বাধাবিঘ্নের সাক্ষী থাকার কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মহামারী, বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ও যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে ভাঙ্গন যা বিশ্বব্যাপী ভারসাম্যকে নাড়া দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সংকটগুলির মোকাবিলা একটি জাতির প্রকৃত শক্তি প্রকাশ করে, এবং গর্ব প্রকাশ করে বলেন যে এই বাধাবিঘ্ন সত্ত্বেও, ভারতের জন্য এই দশকটি উল্লেখযোগ্য উন্নয়ন, অসাধারণ সরবরাহ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণ দ্বারা চিহ্নিত হয়েছে। শ্রী মোদী স্মরণ করিয়ে দেন যে, গত দশক শুরু হওয়ার সময় ভারত ছিল বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি, এবং অস্থিরতার মধ্যেও পতনের আশঙ্কা ছিল, কিন্তু আজ ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে।এই পরিবর্তনের শতাব্দীর জন্য ভারত একটি প্রধান ভিত্তি হিসেবে পরিগণিত হবে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, বর্তমানে ভারত বিশ্ব প্রবৃদ্ধিতে ষোল শতাংশেরও বেশি অবদান রাখছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এই অবদান বছরের পর বছর বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়ভাবে বলেন যে ভারত বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন হিসেবে আবির্ভূত হবে।প্রধানমন্ত্রী সিসিএস – এর বৈঠকে পৌরোহিত্য করেছেন
April 23rd, 09:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পহেলগাঁও – এ জঙ্গী হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিরাপত্তা সংক্রান্ত কমিটি - সিসিএস এর বৈঠকে পৌরোহিত্য করেছেন। ৭, লোককল্যাণ মার্গ – এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।