বিশিষ্ট তেলুগু কবি,গীতিকার ও লেখক শ্রী সি নারায়ণ রেড্ডি’র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক
June 12th, 06:48 pm
বিশিষ্ট তেলুগু কবি, গীতিকার ও লেখক শ্রী সি নারায়ণ রেড্ডি’র প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেছেন, “শ্রী সি নারায়ণ রেড্ডি’র প্রয়াণ সাহিত্য জগতে এক বিরাট ক্ষতি। বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে তাঁর সাহিত্য কর্মের যোগ ছিল অবিচ্ছেদ্য। এই বিষাদপূর্ণ মুহূর্তে শ্রী সি নারায়ণ রেড্ডি’র পরিবার ও শুভার্থীদের প্রতি রইল আমার সমবেদনা”।