বুলগেরিয়ার সংসদীয় নির্বাচনে বিজয়ী শ্রী রুমেন রাদেভকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

April 21st, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত বুলগেরিয়ার সংসদীয় নির্বাচনে শ্রী রুমেন রাদেভ এবং তাঁর দল প্রগ্রেসিভ বুলগেরিয়াকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ভারত ও বুলগেরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং এই অঞ্চলে আমাদের বৃহত্তর সহযোগিতাকে আরও প্রসারিত করতে আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার জন্য অপেক্ষা করছি।

বুলগেরিয়ার অপহৃত জাহাজ ‘রুয়েন’কে ভারতীয় নৌ-বাহিনী উদ্ধারের পর বুলগেরিয়ার রাষ্ট্রপতির বার্তার উত্তর দিলেন প্রধানমন্ত্রী

March 19th, 10:39 am

বুলগেরিয়ার অপহৃত জাহাজ ‘রুয়েন’কে ভারতীয় নৌ-বাহিনী উদ্ধারের পর বুলগেরিয়ার রাষ্ট্রপতি মিঃ রুমেন রাদেভ-এর বার্তার প্রত্যুত্তর দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সাত বুলগেরীয় নাগরিক সহ জাহাজ এবং সেটির কর্মীদের অপহরণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী প্রশস্তি জানিয়ে বলেন, ভারত মহাসাগরীয় এলাকায় সন্ত্রাস এবং লুঠতরাজ মোকাবিলার পাশাপাশি, স্বাধীন নৌ-চলাচল রক্ষা করা ভারতের দায়বদ্ধতার অঙ্গ।