রাষ্ট্রপতি জির প্রেরণামূলক ভাষণের মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশনের সূচনা: প্রধানমন্ত্রী
January 28th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদের উভয় কক্ষের যৌথ সভায় রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেছেন। বাজেট অধিবেশনের সূচনা উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতির ভাষণকে তিনি সর্বাত্মক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আখ্যা দিয়েছেন।রোজগার মেলার আওতায় ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিলি করে প্রধানমন্ত্রীর ভাষণ
April 26th, 11:23 am
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে আজ ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীদের পাকা সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বিভাগে আজ যুবক-যুবতীদের নতুন দায়িত্বের সূচনা হল। আপনাদের দায়িত্ব বিশ্বের আর্থিক গতিকে মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, আপনাদের দায়িত্ব শ্রমিকদের জীবনে সামগ্রিক পরিবর্তন আনা। আপনাদের কাজ আপনারা যত বেশি সততার সঙ্গে পালন করবেন, তার লাভ দেশের জনগণের ওপর ও উন্নত ভারতের যাত্রাপথে তত বেশি পরিলক্ষিত হবে। আমার বিশ্বাস, আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দেন
April 26th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৫১,০০০-এরও বেশি তরুণদের নিয়োগপত্র বিতরণ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে আজ থেকে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে এই তরুণদের জন্য নতুন দায়িত্বের সূচনা হল । তাদের এই দায়িত্বের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, আধুনিক পরিকাঠামো নির্মাণে অংশ নেওয়া এবং কর্মীদের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে তারা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে তবে তা ভারতের উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।ইন্ডিয়া স্টিল ২০২৫ – এ প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
April 24th, 02:00 pm
আজ এবং আগামী দু’দিন ভারতের সানরাইজ ক্ষেত্র অর্থাৎ ইস্পাত ক্ষেত্রের সক্ষমতা ও সামর্থের বিভিন্ন দিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রটি ভারতের অগ্রগতির মেরুদন্ড-স্বরূপ। এটা এমন এক শক্ত ভিত্তি, যা বিকশিত ভারত (উন্নত ভারত), রূপান্তরের নবঅধ্যায় রচনা করছে। ইন্ডিয়া স্টিল ২০২৫ – এ আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার স্থির বিশ্বাস যে, নতুন ধারণা, নতুন সহযোগিতার ক্ষেত্র এবং উদ্ভাবন প্রসারে এই অনুষ্ঠান এক নতুন লঞ্চপ্যাড হয়ে উঠবে। ইস্পাত ক্ষেত্রের নতুন অধ্যায়ের ভিত্তিপ্রস্তর এর মধ্য দিয়েই স্থাপিত হবে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া স্টিল অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
April 24th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই-এ ইন্ডিয়া স্টিল ২০২৫ অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী দু’দিন ধরে ভারতের উদীয়মান ক্ষেত্র- ইস্পাত শিল্পের সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, এই ক্ষেত্রটি ভারতের অগ্রগতির ভিত গঠন করে এবং উন্নত ভারত গঠনের যাত্রা পথকে শক্তিশালী করে তুলে দেশে পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী ইন্ডিয়া স্টিল ২০২৫ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বলেন যে, এই অনুষ্ঠান নতুন ধারণা ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তুলবে এবং উদ্ভাবন ক্ষেত্রে প্রচারের জন্য লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে বলেই তাঁর আশা। এই অনুষ্ঠান ইস্পাত ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের ভিত গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
March 08th, 11:50 am
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেলজি, নওসারির সাংসদ এবং কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী, কেন্দ্রীয় মন্ত্রী ভাই সিআর প্যাটেল, মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সদস্য এবং লাখপতি দিদিরা, অন্যান্য জনপ্রতিনিধি এবং এখানে উপস্থিত বিপুল সংখ্যক সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার মা, বোন এবং কন্যারা, আপনাদের সকলকে নমস্কার!গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী
March 08th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপস্থিত শ্রোতাদের সম্বোধিত করে তিনি বিপুল সংখ্যায় আগত মা, বোন ও কন্যাদের ভালোবাসা, স্নেহ ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান এবং দেশের সমস্ত মহিলাদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন যে মহাকুম্ভে তিনি মা গঙ্গার আশীর্বাদ পেয়েছিলেন, কিন্তু আজ তিনি মাতৃশক্তির মহাকুম্ভের আশীর্বাদ পেয়েছেন।প্রধানমন্ত্রী ১ মার্চ “কৃষি ও গ্রামীণ সমৃদ্ধি” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে অংশ নেবেন
February 28th, 07:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১ মার্চ বেলা ১২.৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বাজেট-পরবর্তী ওয়েবিনার “কৃষি ও গ্রামীণ সমৃদ্ধি”-তে অংশ নেবেন। এই উপলক্ষে তিনি ভাষণও দেবেন।মধ্যপ্রদেশের ভোপালে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 24th, 10:35 am
অনুষ্ঠানে উপস্থিত মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব জি, অন্যান্য সকল বিশিষ্টজনেরা, ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ !মধ্যপ্রদেশের ভোপালে বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন ২০২৫ – এর উদ্বোধন প্রধানমন্ত্রীর
February 24th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ভোপালে বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন (জিআইএস) ২০২৫ – এর উদ্বোধন করেছেন। সমাবেশে দেরীতে আসার জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থাকায় ছাত্র ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে তাকিয়ে এবং নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে গাড়ি ঘুরিয়ে আনার জন্যই এই বিলম্ব। প্রধানমন্ত্রী বলেন, রাজা ভোজের এই ভূমিতে বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতৃত্বকে স্বাগত জানাতে পারা এক অপরিসীম গর্বের বিষয়। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান বিকশিত মধ্যপ্রদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিকশিত ভারতের যাত্রাপথে বিকশিত মধ্যপ্রদেশও অনুরূপভাবে প্রয়োজনীয়। এই শিখর সম্মেলনের অসাধারণ আয়োজনের জন্য মধ্যপ্রদেশ সরকারকে তিনি অভিনন্দন জানিয়েছেন।‘সবকা সাথ, সবকা বিকাশ’ আমাদের যৌথ দায়িত্ব: রাজ্যসভায় প্রধানমন্ত্রী
February 06th, 04:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে জবাবী ভাষণ দেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের সাফল্য, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা এবং উন্নত ভারত গড়া নিয়ে সাধারণ মানুষের আস্থার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ অনুপ্রেরণামূলক, প্রভাবী এবং ভবিষ্যতের কাজের এক পথনির্দেশ। তিনি রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবী ভাষণ
February 06th, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে জবাবী ভাষণ দেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের সাফল্য, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা এবং উন্নত ভারত গড়া নিয়ে সাধারণ মানুষের আস্থার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ অনুপ্রেরণামূলক, প্রভাবী এবং ভবিষ্যতের কাজের এক পথনির্দেশ। তিনি রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর বক্তব্য
July 22nd, 10:30 am
শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার। এই শুভ দিনটিতে সংসদের এক গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হচ্ছে। এই উপলক্ষে আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।সংসদের অধিবেশনের আগে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
July 22nd, 10:15 am
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ৬০ বছর পর কোনো সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় এলো। এ এক গর্বের বিষয়। তৃতীয় মেয়াদের সরকারের বাজেট পেশকে সমগ্র জাতি এক গৌরবজনক ঘটনা হিসেবে দেখছে। এই বাজেট অমৃতকালের এক মাইলফলক হয়ে উঠবে এবং সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণে সহায়ক হবে। তিনি বলেন, এই বাজেট বর্তমান সরকারের আগামী ৫ বছরের দিক নির্দেশ করবে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের মজবুত ভিত্তি হবে।প্রধানমন্ত্রী : রাষ্ট্রপতির ভাষণ আগামী বছরগুলিতে আরও উন্নত ভারতের স্বপ্নকে তুলে ধরেছে
January 31st, 05:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রোপদী মুর্মুর আজকের ভাষণ ১৪০ কোটি ভারতীয়ের সমন্বিত শক্তিকে তুলে ধরেছে।সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
January 31st, 10:45 am
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অধিবেশনের শেষের দিকে নারীশক্তি বন্দন অধিনিয়ম পাসের মত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে, ২৬ জানুয়ারি দেশ ‘কর্তব্য পথ’-এ মহিলাদের শক্তি, সাহস এবং অধ্যবসায় প্রত্যক্ষ করেছে। আজ বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি যে পথ দেখিয়েছেন এবং নির্মলা সীতারমন যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন, তা নারীশক্তির উদাহরণ।প্রধানমন্ত্রী সংসদে অধিবেশনের প্রাক্কালে সংবাদ মাধ্যমের উদ্দেশে ভাষণ দিয়েছেন
January 31st, 10:30 am
প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের কথা উল্লেখ করে বলেন, ঐ অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “মহিলা ক্ষমতায়ন আইন পাশ আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উদযাপনের সময় দেশের নারী শক্তির ক্ষমতা, শৌর্য এবং একনিষ্ঠ মনোভাব প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মূর অভিভাষণ এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের বাজেট পেশের মাধ্যমে নারী শক্তিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।