বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
December 01st, 06:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, বিএসএফ ভারতের অটল সঙ্কল্প এবং সর্বোচ্চ পেশাদারিত্বের প্রতীক। “এই বাহিনীর সদস্যরা বিপদসঙ্কুল কিছু কিছু অঞ্চলে কাজ করেন। তাঁদের শৌর্যের পাশাপাশি মানবিক চেতনাও ব্যতিক্রমী।”৩০-৩১ অক্টোবর গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী
October 29th, 10:58 am
প্রধানমন্ত্রী একতা নগরে একগুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। ১ হাজার ১৪০ কোটি টাকারও বেশি এই প্রকল্পগুলিতে পরিবেশবান্ধব পর্যটন, পরিবেশবান্ধব পরিবহণ, স্মার্ট পরিকাঠামো এবং জনজাতি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
October 26th, 11:30 am
এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।আইএনএস বিক্রান্ত-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 20th, 10:30 am
আজ একটি বিশেষ দিন, এই মুহুর্ত ভোলার নয়, এই দৃশ্য অসাধারণ। আমার একদিকে বিস্তৃত সীমাহীন মহাসাগর, অন্যদিকে, মা ভারতীর বীর সেনানীদের অতুলনীয় শৌর্য। আমার একদিকে সীমাহীন দিগন্ত, অনন্ত আকাশ, এবং অন্যদিকে, বিপুল শৌয ও শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। সাগরের জলে সূর্যালোকের প্রতিফলন, আমাদের বীর সেনানীদের হাতে প্রজ্বলিত দীপশিখার মতো। আমি সৌভাগ্যবান যে এইবার আমি দীপাবলির পুণ্য লগ্ন উদযাপন করছি নৌসেনার বীর যোদ্ধাদের সঙ্গে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্ত-এ দেওয়ালি উদযাপন করলেন
October 20th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইএনএস বিক্রান্ত-এ চেপে দেওয়ালি উদযাপনের সময়ে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। আজ একটি উল্লেখযোগ্য দিন, একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি উল্লেখযোগ্য দৃশ্য বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে মাদার ইন্ডিয়ার সাহসী সেনাদের প্রবল শক্তি। তিনি বলেন, যখন একটা দিক অসীম দিগন্ত এবং অনন্ত আকাশ দেখাচ্ছে, তখন অন্যদিকে আইএনএস বিক্রান্ত-এর বিপুল শক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্রে সূর্যের ঝিকিমিকি সাহসী সেনাদের দীপাবলিতে জ্বালানো প্রদীপের মতো, আলোর ঐশ্বরিক মালা। তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের মধ্যে দেওয়ালি উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।আমাদের সরকার মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে উন্নয়নের অক্ষে পরিণত করছে: মধ্যপ্রদেশের ভোপালে প্রধানমন্ত্রী মোদী
May 31st, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের ভোপালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দেবী অহল্যা বাঈ-এর উদ্ধৃতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে প্রকৃত শাসন ব্যবস্থার অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত দশকে গৃহীত প্রগতিশীল পদক্ষেপগুলি তুলে ধরেন।প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশের ভোপালে মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে ভাষণ দিয়েছেন
May 31st, 10:27 am
প্রধানমন্ত্রী মোদী দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের ভোপালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দেবী অহল্যা বাঈ-এর উদ্ধৃতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে প্রকৃত শাসন ব্যবস্থার অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত দশকে গৃহীত প্রগতিশীল পদক্ষেপগুলি তুলে ধরেন।আদমপুর বিমানঘাঁটিতে বিমানবাহিনীর সাহসী যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
May 13th, 03:45 pm
সারা বিশ্ব এই স্লোগানের শক্তি উপলব্ধি করেছে। ভারতমাতার জয়, নিছক এক স্লোগান নয়, এটি দেশের প্রত্যেক সৈনিকের শপথবাক্য যাঁরা ভারতমাতার সম্মান ও মর্যাদা রক্ষার্থে তাঁদের জীবনকে বাজি রেখেছেন। যেসব নাগরিক দেশের জন্য বাঁচতে চান, কোনকিছু অর্জন করতে চান, তাঁদের প্রত্যেকের মধ্যে এটি ধ্বনিত হচ্ছে। ভারতমাতার জয় আকাশে-বাতাসে সর্বত্র অনুরণিত হচ্ছে। যখন ভারতের সৈনিকরা মা ভারতী কি জয় বলে স্লোগান দেন, তখন শত্রুর বুক কাঁপে। যখন আমাদের ড্রোন শত্রুর দুর্গের দেওয়ালে আঘাত হেনে তাকে ধ্বংস করে, যখন আমাদের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন শত্রুরা শুনতে পায় – ভারতমাতার জয়! যখন রাতের অন্ধকারে আমরা সূর্যের উদয় ঘটাই, তখন শত্রুরা দেখে ভারতমাতার জয়! যখন আমাদের বাহিনী পারমাণবিক অস্ত্রের যুযুর ভয়কে অগ্রাহ্য করে, তখন আকাশ থেকে পাতাল পর্যন্ত একই ধ্বনি অনুরণিত হয় – ভারতমাতার জয়!বীর বায়ু সেনাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 13th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের আদমপুরের বায়ু সেনা ঘাঁটিতে গিয়ে বীর সেনাদের সঙ্গে কথা বলেন। ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানের অন্তর্নিহিত শক্তির উপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ব এখন এটি উপলব্ধি করতে শুরু করেছে। এটি শুধুমাত্র একটি শ্লোগান নয়, এ এমন এক শপথ যা গ্রহণ করে প্রতিটি সৈনিক, মাতৃভূমির মর্যাদা রক্ষায় নিজেদের জীবন বাজিতে রাখে। যারা দেশের জন্য বাঁচেন এবং দেশকে কিছু দিতে চান, তেমন প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর হল এই শ্লোগান। যুদ্ধ ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ মিশনে এই শ্লোগান প্রতিধ্বনিত হয়। এই শ্লোগান শুনলে শত্রুদের মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন শত্রুর দুর্গে নির্ভুল লক্ষ্যে আঘাত হানে, তখন শত্রুরা এই শ্লোগানই শুনতে পায়। প্রধানমন্ত্রী বলেন, গভীর অন্ধকার রাতেও আকাশ উজ্জ্বল করে তোলার ক্ষমতা ভারতের রয়েছে। শত্রুরা ভারতের এই দুর্দমনীয় চেতনার সামনে অসহায় হয়ে পরে। ভারতীয় বাহিনী যখন পরমাণু হুমকি অনায়াসেই অগ্রাহ্য করে, তখন স্বর্গ-মর্ত জুড়ে একটি মন্ত্রই প্রতিধ্বনিত হয় - ‘ভারত মাতা কি জয়’।সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা ও মর্যাদা দান দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর
December 01st, 08:52 am
সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা তথা মর্যাদা দান দিবস উপলক্ষে বাহিনীর কর্মী ও আধিকারিকদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সীমান্তরক্ষী বাহিনীর অকুন্ঠ প্রশংসাও করেছেন তিনি। শ্রী মোদী বলেছেন, বাহিনীর জওয়ান ও আধিকারিকরা নিষ্ঠা, সাহসিকতা এবং অসাধারণ সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন।বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর অভিনন্দন
December 01st, 10:16 am
“বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে নজরকাড়া ভূমিকায় এই অসাধারণ বাহিনীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। দেশ রক্ষার কাজে তাঁদের শৌর্য্য এবং অবিচল আত্মপ্রত্যয় তাঁদের নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসার প্রমান স্বরূপ। প্রাকৃতিক বিপর্যের সময় ত্রাণ ও উদ্ধারের কাজে বিএসএফ-এর ভূমিকারও আমি প্রশংসা করছি।”২৮ অগাস্ট রোজগার মেলায় প্রধানমন্ত্রী সরকারি দফতর এবং সংস্থায় ৫১ হাজারের বেশি নব নিযুক্তদের নিয়োগ পত্র প্রদান করবেন
August 27th, 07:08 pm
সারা দেশে ৪৫ টি স্থানে রোজগার মেলা আয়োজিত হবে। এই রোজগার মেলার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স(সিআরপিএফ), বর্ডার সিকিওরিটি ফোর্স(বিএসএফ), সশস্ত্র সীমাবল(এসএসবি), অসম রাইফেলস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স(সিআইএসএফ), ইন্দো টিবেটান বর্ডার পুলিশ(আইটিবিপি) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)-র মতো বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি দিল্লি পুলিশেও কর্মী নিয়োগ করছে। দেশের নানা প্রান্ত থেকে নির্বাচিত নব নিযুক্তরা স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন সংস্থায় কনস্টেবল(জেনারেল ডিউটি), সাব ইনস্পেক্টর(জেনারেল ডিউটি) এবং নন জেনারেল ডিউটি ক্যাডার পদে যোগ দেবেন।বিএসএফ-এর পরিকাঠামো বিএসএফ-এর পরিকাঠামো প্রসারের উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রীপ্রসারের উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
May 09th, 11:20 pm
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ তাঁর এক ট্যুইট বার্তায় জানিয়েছেন যে বিএসএফ-কে আরও শক্তিশালী করে তুলতে বেশ কিছু উদ্যোগ গৃহীত হয়েছে। স্থাপন করা হয়েছে চারটি জয়েন্ট আউটপোস্ট। এছাড়া, দুটি আবাসিক কমপ্লেক্স এবং একটি অফিসার্স মেসও উদ্বোধন করা হয়েছে সাম্প্রতিককালে। এছাড়াও, আরও বেশি কিছু প্রকল্প রূপায়িত হয়েছে সর্বমোট ১০৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে।বিএসএফ – এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জওয়ানদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
December 01st, 09:07 am
বিএসএফ – এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। দেশ রক্ষার পাশাপাশি সার্বিক আত্মনিষ্ঠার সঙ্গে দেশ সেবায় তাঁদের অসাধারণ কীর্তির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।গুজরাটের দিয়োদর-এ বনাস ডেয়ারির বিবিধ উন্নয়ন উদ্যোগের শুভারম্ভ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 19th, 11:02 am
আপনারা সবাই আনন্দে আছেন তো! এখন আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়ে শুরুতে কিছুটা হিন্দিতে বলবো। বলতে হবে কারণ, এই সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ ছিল যাতে আমি হিন্দিতে বলি, তাহলে তাঁদের সুবিধা হয়। তো আমিও ভাবলাম, পুরোটা না হলেও কিছুটা হলেও তাঁদের আব্দার মেনে নিই।প্রধানমন্ত্রী বানাসকাঁথা’র দিওদরে বনস ডেইরি সঙ্কুলে একাধিক উন্নয়ন মূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
April 19th, 11:01 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বানাসকাঁথা জেলার দিওদরে ৬০০ কোটি টাকারও বেশি ব্যয়ে একটি নতুন ডেইরি কমপ্লেক্স এবং আলু প্রক্রিয়াকরণ প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এই নতুন ডেইরি কমপ্লেক্সটি হল একটি গ্রীণ ফিল্ড প্রকল্প। এখানে প্রায় ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা যাবে। দৈনিক প্রায় ৮০ টন মাখন, ১ লক্ষ লিটার আইসক্রিম, ২০ টন কনডেন্সড মিল্ক (খোয়া) এবং ৬ টন চকোলেট উৎপাদিত হবে।গুজরাটে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 12:14 pm
গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতজি, স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিমল প্যাটেলজি, আধিকারিকরা, শিক্ষক-শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের মা-বাবা, অন্যান্য বিশিষ্টজনেরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
March 12th, 12:10 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের একটি ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, গুজরাটের রাজ্যপাল, সেরাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরিবারবাদী দলগুলি গরিবদের রেশন লুঠ করেছে, বিজেপি তাদের খেলা শেষ করেছে: বারাবাঙ্কিতে প্রধানমন্ত্রী মোদী
February 23rd, 12:44 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাবাঙ্কি ও কৌশাম্বীতে বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। জনসভায় ভাষণে তিনি বলেন, “উত্তরপ্রদেশের মানুষের উন্নয়ন ভারতের উন্নয়নে গতি সঞ্চার করে। উত্তরপ্রদেশের মানুষের সক্ষমতা ভারতের জনগণের সক্ষমতা বাড়ায়। কিন্তু উত্তরপ্রদেশে কয়েক দশক ধরে রাজবংশ-ভিত্তিক সরকারগুলি রাজ্যের সামর্থ্যের প্রতি সুবিচার করেনি।”প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের বারাবাঙ্কি ও কৌশাম্বীতে জনসভায় ভাষণ দিয়েছেন
February 23rd, 12:40 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাবাঙ্কি ও কৌশাম্বীতে বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। জনসভায় ভাষণে তিনি বলেন, “উত্তরপ্রদেশের মানুষের উন্নয়ন ভারতের উন্নয়নে গতি সঞ্চার করে। উত্তরপ্রদেশের মানুষের সক্ষমতা ভারতের জনগণের সক্ষমতা বাড়ায়। কিন্তু উত্তরপ্রদেশে কয়েক দশক ধরে রাজবংশ-ভিত্তিক সরকারগুলি রাজ্যের সামর্থ্যের প্রতি সুবিচার করেনি।”