Prime Minister shares Sanskrit Subhashitam ahead of BRICS Summit, highlights importance of positive and meaningful dialogue
September 11th, 09:00 am
The Prime Minister, Shri Narendra Modi, said that leaders from across the world will gather for the BRICS Summit in the coming days. He expressed confidence that the Summit will witness positive and meaningful discussions on various issues, guided by the aspiration for the welfare of the world."রুশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক "
August 31st, 09:49 pm
২৬তম এসসিও শিখর সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এবছর এটাই তাঁদের মধ্যে প্রথম বৈঠক। ইতোপূর্বে ২০২৫ সালের ডিসেম্বরে ২৩তম বার্ষিক শিখর সম্মেলনে উভয় নেতার দেখা হয়েছিল।"এসসিও শিখর সম্মেলনের অবসরে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক "
August 31st, 03:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে এসসিও শিখর সম্মেলনের অবসরে ইসলামিক রিপাবলিক অফ ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন। দুই নেতার মধ্যে আলোচনা হল দ্বিপাক্ষিক মৈত্রী নিয়ে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তাঁরা আলোচনা করলেন এবং ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে তাঁদের মত বিনিময় করেন। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং পুনরায় জানান, ভারত মনে করে সব বিষয়ে সমাধান হওয়া উচিত একমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমে।"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান সফরের সময় জারি হওয়া যৌথ বিবৃতি "
August 30th, 05:56 pm
উজবেকিস্তান সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট সাভাকাত মিরজিইয়োওয়েভ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯-৩০ অগাস্ট ওই দেশে রাষ্ট্রীয় সফর করেন। প্রেসিডেন্ট মিরজিইয়োওয়েভ এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়। আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার কথা বলেছেন তাঁরা।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 03:15 pm
ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
July 07th, 02:51 pm
ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্ত, রাষ্ট্রপতির বাসভবন ইস্তানা মার্ডেকা’তে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সুবিয়ান্ত ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে এদেশে এসেছিলেন। এরপর, এটিই দুই নেতার প্রথম বৈঠক।ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 23rd, 08:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দেখা করেন।প্রধানমন্ত্রী বৈঠক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে
December 17th, 12:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আদ্দিস আবাবায় ন্যাশনাল প্যালেসে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাননীয় ডঃ আবি আহমেদের সঙ্গে বৈঠক করলেন। প্রাসাদে পৌঁছোনোর পর প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
November 23rd, 02:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেন। উষ্ণ আতিথেয়তা এবং এই বৈঠকের সফল আয়োজনের জন্য প্রেসিডেন্ট রামাফোসাকে ধন্যবাদ জানান তিনি। নতুন দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন শ্রী মোদী।চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
August 31st, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট ২০২৫ তারিখে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি মিঃ শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন।যৌথ বিবৃতি: ভারত ও ব্রাজিল- বৃহত্তর উদ্দেশ্যের দুই দেশ
July 09th, 05:55 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা-র আমন্ত্রণে ৮ জুলাই ২০২৫ রাষ্ট্রীয় সফরে ব্রাজিলে যান। গত প্রায় ৮ দশক ধরে মৈত্রী ও পারস্পরিক আস্থা ভারত-ব্রাজিল সম্পর্কের মূল ভিত্তি হয়ে থেকেছে। ২০০৬ সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।সপ্তদশ ব্রিকস্ শিখর সম্মেলনে পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:38 pm
প্রধানমন্ত্রী আজ “পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য” শীর্ষক অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই অধিবেশনে ব্রিকস্ সদস্য দেশগুলির সঙ্গে অংশীদার ও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দেন। পৃথিবীর ভবিষ্যতের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কেবল জ্বালানীর সমস্যা মোকাবিলার বিষয় নয়, এ-এমন এক বিষয়, যা জীবন ও প্রকৃতির মধ্যকার ভারসাম্যকে প্রভাবিত করে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারকে ভারত নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছে, যা অবশ্যই পূরণ করতে হবে। পরিবেশ সংরক্ষণের প্রতি ভারতের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট, বিশ্বজনীন জৈব জ্বালানী জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পেঢ় মা কে নাম সহ ভারতের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত পদক্ষেপের উল্লেখ করেন।পরিবেশ, কপ-৩০ এবং বিশ্ব স্বাস্থ্য নিয়ে ব্রিকস অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 07th, 11:13 pm
ব্রাজিলের সভাপতিত্বে ব্রিকস পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়ায় আমি খুশি। এই বিষয়গুলি কেবল পরস্পর সংযুক্তই নয়, মানবতার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে এর গুরুত্ব অপরিসীম ।ব্রাজিলে রিও দি জেনেইরো-তে ১৭-তম ব্রিকস শিখর সম্মেলনের পাশাপাশি উরুগুয়ের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
July 07th, 09:20 pm
ব্রাজিলে রিও দি জেনেইরো-তে ১৭-তম ব্রিকস শিখর সম্মেলনের পাশাপাশি উরুগুয়ের রাষ্ট্রপতির ইয়ামান্ডু ওরসি-র সঙ্গে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন।রিও ডি জেনেইরোতে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বলিভিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ
July 07th, 09:19 pm
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলিভিয়ার প্রেসিডেন্ট লুই আর্স ক্যাটাকোরার সঙ্গে বৈঠক করেছেন।রিও ডি জেনেইরো ঘোষণা-আরও অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থিতিশীল সরকারের লক্ষ্যে গ্লোবাল সাউথের সহযোগিতাকে মজবুত করার ডাক
July 07th, 06:00 am
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ৬ ও ৭ জুলাই আমরা ব্রিকস্ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ মিলিত হয়েছিলাম। এবারের বৈঠকের বিষয়বস্তু ছিল- “আরও অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থিতিশীল সরকারের লক্ষ্যে গ্লোবাল সাউথের সহযোগিতাকে শক্তিশালী করা”।ব্রাজিলের রিও ডি জেনিরো’তে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে কিউবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
July 07th, 05:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনিরো’তে ব্রিকস্ শিখর সম্মেলনের ফাঁকে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বার্মুডেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকস্ শিখর সম্মেলনে শ্রী ডিয়াজ - ক্যানেলের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০২৩ সালে ব্রিকস্ সম্মেলনে কিউবা বিশেষ আমন্ত্রিত রাষ্ট্র হিসেবে উপস্থিত ছিল।ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস্ শিখর সম্মেলনের অবসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
July 07th, 05:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস্ শিখর সম্মেলনের অবসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে দেখা করেছেন।