মন কি বাত-এ ভারতের প্রতিরক্ষা শক্তি, উদ্ভাবন ও সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

July 26th, 11:30 am

Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.

India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia

July 07th, 05:15 pm

At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.

ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর

July 07th, 01:03 pm

শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান ও ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত খসড়া চুক্তির সম্প্রসারণ

উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 29th, 11:35 am

সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন

April 29th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 05:15 pm

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অ্যাডমিরাল ডি.কে. জোশী, নেতাজি সুভাষ চন্দ্র বসু আইএনএ ট্রাস্টের সভাপতি ব্রিগেডিয়ার আর. এস. চিক্কারা জি, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এবং আইএনএ-র চিরন্তন ব্যক্তিত্ব লেফটেন্যান্ট আর মাধবন জি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আয়োজিত পরাক্রম দিবস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দিলেন

January 23rd, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে, ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী, যা একটি গৌরবময় দিন। তিনি বলেন, নেতাজীর বীরত্ব ও সাহস আমাদের অনুপ্রাণিত করে এবং তাঁর প্রতি শ্রদ্ধায় আমাদের মন ভরিয়ে তোলে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পরাক্রম দিবস জাতির চেতনার একটি অবিচ্ছেদ্য উৎসবে পরিণত হয়েছে। শ্রী মোদী বলেন, এটি একটি আনন্দের কাকতালীয় ঘটনা যে ২৩শে জানুয়ারি পরাক্রম দিবস, ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ২৯শে জানুয়ারি বিটিং রিট্রিট এবং ৩০শে জানুয়ারি শ্রদ্ধেয় বাপুর মৃত্যুবার্ষিকী, যা প্রজাতন্ত্রের এই মহোৎসব উদযাপনের একটি নতুন ঐতিহ্য তৈরি করেছে। তিনি পরাক্রম দিবস উপলক্ষে সকল নাগরিককে শুভেচ্ছা জানান।

লক্ষ্ণৌ-এ রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণ

December 25th, 06:16 pm

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার বরিষ্ঠ সহকর্মী, লক্ষ্ণৌ-এর সাংসদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি, উত্তরপ্রদেশে বিজেপি-র রাজ্য সভাপতি এবং আমার মন্ত্রী পরিষদের সহকর্মী শ্রী পঙ্কজ চৌধুরিজি, রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকজি, উপস্থিত অন্যান্য মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,

লক্ষ্মৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

December 25th, 05:23 pm

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে উত্তরপ্রদেশের লক্ষ্মৌয়ে গড়ে তোলা রাষ্ট্র প্রেরণা স্থলের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

আইএনএস বিক্রান্ত-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 20th, 10:30 am

আজ একটি বিশেষ দিন, এই মুহুর্ত ভোলার নয়, এই দৃশ্য অসাধারণ। আমার একদিকে বিস্তৃত সীমাহীন মহাসাগর, অন্যদিকে, মা ভারতীর বীর সেনানীদের অতুলনীয় শৌর্য। আমার একদিকে সীমাহীন দিগন্ত, অনন্ত আকাশ, এবং অন্যদিকে, বিপুল শৌয ও শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। সাগরের জলে সূর্যালোকের প্রতিফলন, আমাদের বীর সেনানীদের হাতে প্রজ্বলিত দীপশিখার মতো। আমি সৌভাগ্যবান যে এইবার আমি দীপাবলির পুণ্য লগ্ন উদযাপন করছি নৌসেনার বীর যোদ্ধাদের সঙ্গে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্ত-এ দেওয়ালি উদযাপন করলেন

October 20th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইএনএস বিক্রান্ত-এ চেপে দেওয়ালি উদযাপনের সময়ে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। আজ একটি উল্লেখযোগ্য দিন, একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি উল্লেখযোগ্য দৃশ্য বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে মাদার ইন্ডিয়ার সাহসী সেনাদের প্রবল শক্তি। তিনি বলেন, যখন একটা দিক অসীম দিগন্ত এবং অনন্ত আকাশ দেখাচ্ছে, তখন অন্যদিকে আইএনএস বিক্রান্ত-এর বিপুল শক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্রে সূর্যের ঝিকিমিকি সাহসী সেনাদের দীপাবলিতে জ্বালানো প্রদীপের মতো, আলোর ঐশ্বরিক মালা। তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের মধ্যে দেওয়ালি উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 25th, 10:22 am

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মহোদয়, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীগণ, উত্তর প্রদেশ বিজেপি’র অধ্যক্ষ, ভুপেন্দ্র চৌধুরী মহোদয়, উদ্যোগ জগতের সকল বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ।

গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন

September 25th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়া সমস্ত ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোগপতি এবং তরুণদের শুভেচ্ছা জানান। ২,২০০-রও বেশি প্রদর্শক তাঁদের পণ্য ও পরিষেবা প্রদর্শনীতে তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাশিয়ার এই বাণিজ্য প্রদর্শনীতে সহযোগী দেশ হওয়ার বিষয়টির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুগভীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সরকারি সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজকদের তিনি অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময়ে এই অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ তিনি দেশকে অন্ত্যোদয়ের পথ দেখিয়েছিলেন। অন্ত্যোদয়ের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, সমস্ত রকম বৈষম্যকে দূর করে দরিদ্রতম মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া এর লক্ষ্য ; ভারত বিশ্বের কাছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে তুলে ধরছে।

উত্তর প্রদেশের বারাণসীতে বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

August 02nd, 11:30 am

নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, আজ পবিত্র শ্রাবণ মাসে, আমি আমার কাশীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমি কাশীর প্রত্যেক পরিবারের সদস্যদের প্রণাম জানাই।

বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

August 02nd, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বারাণসীর মানুষের সঙ্গে তাঁর গভীর যোগসূত্রের কথা উল্লেখ করেন এবং এখানকার প্রতিটি পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে পেরে সন্তোষপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

We will reduce terrorists to dust, their handlers will face unimaginable punishment: PM Modi in Lok Sabha

July 29th, 05:32 pm

Prime Minister Narendra Modi, speaking in the Lok Sabha during the special discussion on Operation Sindoor, strongly defended the military action taken in response to the April 22 terror attack in Pahalgam. He took sharp aim at the Congress, accusing it of undermining the morale of the armed forces. “India received support from across the world, but it is unfortunate that the Congress could not stand with the bravery of our soldiers,” the Prime Minister said.

অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

July 29th, 05:00 pm

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায় ভারতের সুদৃঢ়, সফল ও নির্ণায়ক প্রত্যাঘাত “অপারেশন সিঁদুর” নিয়ে লোকসভায় আজ বিশেষ আলোচনার সময়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে তাঁর আলাপচারিতা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি এই অধিবেশনকে ভারতের বিজয় উদযাপন এবং ভারতের গৌরবের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে দেখার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আমরা উত্তরপ্রদেশকে শিল্প সম্ভাবনার রাজ্যে পরিণত করছি: উত্তরপ্রদেশের কানপুর নগরে প্রধানমন্ত্রী মোদী

May 30th, 03:29 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের কানপুরে প্রায় ৪৭,৬০০ কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। উপস্থিত জনসমূহকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ফলে ২৪শে এপ্রিল ২০২৫-এ তাঁর কানপুর সফর বাতিল করতে হয়েছিল। তিনি কানপুরের সুপুত্র শ্রী শুভম দ্বিবেদীকে শ্রদ্ধাঞ্জলি জানান, যিনি এই বর্বর আক্রমের শিকার হয়েছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের কানপুরে প্রায় ৪৭,৬০০ কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

May 30th, 03:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের কানপুরে প্রায় ৪৭,৬০০ কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। উপস্থিত জনসমূহকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ফলে ২৪শে এপ্রিল ২০২৫-এ তাঁর কানপুর সফর বাতিল করতে হয়েছিল। তিনি কানপুরের সুপুত্র শ্রী শুভম দ্বিবেদীকে শ্রদ্ধাঞ্জলি জানান, যিনি এই বর্বর আক্রমের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে তিনি সারা দেশের বোন ও মেয়েদের রাগ এবং মিলিত যন্ত্রণাকে গভীর ভাবে উপলব্ধি করেন। তিনি বলেন যে, অপারেশন সিন্দুরের সময় সারা বিশ্ব এই সামগ্রিক আক্রোশকে দেখেছে। তিনি অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিস্তারিত জানিয়ে বলেন, এর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঠিকানাগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে পাকিস্তানী সেনা সংঘর্ষ সমাপ্ত করার আর্ত-অনুরোধ জানাতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সশস্ত্র সেনাদলগুলির বীরত্বকে সেলাম জানিয়ে জোর দিয়ে বলেন, তিনি স্বাধীনতা সংগ্রামের ভূমিতে দাঁড়িয়ে সেনার সাহসকে প্রণাম জানাচ্ছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, অপারেশন সিন্দুরের সময় দয়ার ভিক্ষা চাওয়া শত্রুদের কোনও ভ্রম নিয়ে থাকা উচিত নয়, কারণ অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের তিনটি স্পষ্ট সিদ্ধান্তকে তুলে ধরেন। প্রথমটি, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী আক্রমণের যোগ্য জবাব দেবে। এই জবাবের সময় এর পদ্ধতি ও শর্তগুলি সম্পূর্ণভাবে ভারতীয় সশস্ত্র সেনাদলগুলি ঠিক করবে। দ্বিতীয়ত, ভারত এখন পরমাণু বিপদ নিয়ে ভয় পাবে না। আর এরকম কোন সাবধানবাণীর ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না। তৃতীয়ত, ভারত সন্ত্রাসবাদের মূল ষড়যন্ত্রকারী এবং তাদের আশ্রয়দানকারী সরকারগুলিকেও একই দৃষ্টিতে দেখবে। পাকিস্তানের সরকারি এবং বেসরকারি ষড়যন্ত্রকারীদের মধ্যে কোন পার্থক্য এখন স্বীকার করা হবে না। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, শত্রু যেখানেই থাকুক তাকে মেরে ফেলা হবে।

বিজেডি-র নেতাদের দুর্নীতি ওড়িশার কৃষকদের ধ্বংস করে দিয়েছে: ওড়িশার বালেশ্বরে প্রধানমন্ত্রী মোদী

May 29th, 01:25 pm

বালেশ্বরে তাঁর দ্বিতীয় জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী ওড়িশার গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন এবং উন্নয়ন ও স্বচ্ছতার প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং এই পরিবর্তন আনতে বিজেপির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন।