মহাত্মা জ্যোতিরাও ফুলে: এক আলোকবর্তিকা যা আজও ভারতকে পথ দেখায়
April 11th, 08:00 am
মহাত্মা জ্যোতিরাও ফুলের ২০০তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “মহাত্মা ফুলে ছিলেন এক মহান সংস্কারক। এর পাশাপাশি, মহাত্মা ফুলে সমাজকল্যাণে অঙ্গীকারবদ্ধ ছিলেন। তাঁর অনুসন্ধিৎসা ও সাহস সকলের নজর কেড়েছে। তাঁর নেতৃত্বে যে সব আন্দোলন ও প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলো চিরস্মরণীয় হয়ে রয়েছে।”আসুন, আমরা একসঙ্গে আমাদের নারী শক্তিকে শক্তিশালী করি!
April 09th, 08:00 am
আগামী ১৬ তারিখে, আইনসভায় নারী সংরক্ষণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও তা পাস করার জন্য সংসদ বসবে। এটিকে কেবলমাত্র একটি আইনি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করলে কম বলা হবে; এটি ভারতের কোটি কোটি নারীর আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি সেই নীতিরই স্বীকৃতি যা দীর্ঘকাল ধরে আমাদের সভ্যতার আদর্শকে পথ দেখিয়েছে—আর তা হলো, নারীর উন্নতিতেই সমাজের উন্নতি।ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬: এআই-এর জন্য একটি মানব-কেন্দ্রিক ভবিষ্যৎ গঠন
February 22nd, 08:47 am
ভারতের বৈচিত্র্য, গণতন্ত্র এবং জনতাত্ত্বিক গতিশীলতা অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের জন্য সঠিক পরিবেশ প্রদান করে। ভারতে যে সমাধানগুলো সফল হয়, তা বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সেবায় কাজে লাগতে পারে, বলেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারত তার প্রতিটি কাজে যে বিশাল পরিধি এবং উদ্দীপনা নিয়ে আসে, এই ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটও তার ব্যতিক্রম ছিল না। তিনি আরও বলেন, এই সম্মেলন সর্বজন হিতায়, সর্বজন সুখায় নীতিটিকে মূল আদর্শ হিসেবে স্থাপন করেছে।কাশী-তামিল সঙ্গমম এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রতি শ্রদ্ধাঞ্জলি
January 15th, 08:30 am
কাশী-তামিল সঙ্গমম নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, এই কর্মসূচিটি সাংস্কৃতিক বোঝাপড়া শক্তিশালী করা, শিক্ষাগত ও জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি করা এবং একই সভ্যতার মূল্যবোধ ধারণকারী দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করার মতো অর্থবহ ফলাফল প্রদান করেছে। তিনি বলেন যে, এটি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে আরও এগিয়ে নিয়ে গেছে।সোমনাথ স্বাভিমান পর্ব – এক হাজার বছরের অবিচ্ছিন্ন বিশ্বাস (১০২৬-২০২৬)
January 05th, 08:00 am
প্রধানমন্ত্রী মোদী একটি ব্লগে বলেছেন, “সোমনাথ মন্দিরের জন্য ২০২৬ সালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহান তীর্থস্থানের ওপর প্রথম আক্রমণের ১০০০ বছর পূর্ণ হতে চলেছে। ১০২৬ সালের জানুয়ারি মাসে গজনীর মাহমুদ একটি হিংস্র ও বর্বর আক্রমণের মাধ্যমে বিশ্বাস ও সভ্যতার এক মহান প্রতীককে ধ্বংস করার উদ্দেশ্যে এই মন্দির আক্রমণ করেছিলেন। তবুও, এক হাজার বছর পরেও মন্দিরটি আগের মতোই গৌরবময় হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সোমনাথকে তার পূর্বের মহিমায় ফিরিয়ে আনার জন্য অসংখ্য প্রচেষ্টা করা হয়েছে।”২০২৫ – সংস্কারের বছর
December 30th, 04:25 pm
প্রধানমন্ত্রী মোদী লিঙ্কডইন-এ একটি পোস্টে লিখেছেন, ভারত আজ বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছে। এটি সম্ভব হয়েছে আমাদের দেশের মানুষের উদ্ভাবনী উদ্দীপনার কারণে। আজ বিশ্ব ভারতের দিকে অনেক আশা ও আত্মবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। তারা সেই পদ্ধতির প্রশংসা করছে, যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের সংস্কারের দ্বারা অগ্রগতির গতি ত্বরান্বিত করা হয়েছে; এই সংস্কারগুলো বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করেছে এবং দেশের প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।Your Money, Your Right
December 10th, 09:00 am
From bank deposits to insurance proceeds, many Indians have money waiting to be claimed. With the Your Money, Your Right initiative, the Government is simplifying the process so every family can recover its rightful savings.ভারত এবং প্রাকৃতিক কৃষি... আগামীর পথ!
December 03rd, 01:07 pm
এই বছরের আগস্ট মাসে তামিলনাড়ুর একদল কৃষক আমার সঙ্গে দেখা করেছিলেন এবং স্থায়িত্ব ও উৎপাদনশীলতা বাড়াতে তাঁরা কীভাবে নতুন কৃষি কৌশল প্রয়োগ করছেন, তা নিয়ে আলোচনা করেছিলেন। তাঁরা আমাকে কোয়েম্বাটোরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রাকৃতিক চাষাবাদের ওপর একটি সম্মেলনে আমন্ত্রণ জানান। আমি তাঁদের আমন্ত্রণ গ্রহণ করি এবং কথা দিই যে অনুষ্ঠানের সময় আমি তাঁদের মাঝে উপস্থিত থাকব। সেই অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে ১৯শে নভেম্বর, আমি সুন্দর শহর কোয়েম্বাটোরে 'সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট ২০২৫'-এ অংশগ্রহণ করি। এমএসএমই-এর মেরুদণ্ড হিসেবে পরিচিত একটি শহর প্রাকৃতিক চাষাবাদের ওপর একটি বড় অনুষ্ঠানের আয়োজন করছিল।সংবিধান দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর চিঠি
November 26th, 09:00 am
সংবিধান দিবসে ১৪০ কোটি দেশবাসীর উদ্দেশে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২৬শে নভেম্বর প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত গর্বের দিন। ১৯৪৯ সালের এই দিনেই গণপরিষদ ভারতের সংবিধানকে গ্রহণ করেছিল, এই পবিত্র গ্রন্থটি স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে জাতির অগ্রগতির পথ দেখিয়ে চলেছে।ভারতের সামুদ্রিক পুনর্জাগরণ
October 30th, 02:56 pm
প্রধানমন্ত্রী মোদী ভারতের সামুদ্রিক রূপান্তর এবং তার গর্বিত সমুদ্রযাত্রার ঐতিহ্যের সাথে দেশের পুনর্নবীকরণ সংযোগ তুলে ধরে একটি ব্লগ লিখেছেন। তিনি আধুনিক পরিকাঠামো, সবুজ উদ্যোগ এবং মূল সংস্কারগুলি কীভাবে অভূতপূর্ব প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে তা ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের ভারতের ক্রমবর্ধমান নীল অর্থনীতির অংশ হতে আমন্ত্রণ জানিয়েছেন।ভি কে মালহোত্রা জির প্রতি শ্রদ্ধাঞ্জলি
October 06th, 08:00 am
কয়েক দিন আগে, আমরা আমাদের অন্যতম প্রবীণ নেতা, শ্রী বিজয় কুমার মালহোত্রা জিকে হারিয়েছি। তিনি এক দীর্ঘ এবং সফল জীবনযাপন করেছিলেন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি নিরলস কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং সেবামূলক জীবনযাপন করেছিলেন। তাঁর জীবনের এক ঝলক দেখলে সকলেই আরএসএস, জনসঙ্ঘ এবং বিজেপির মূল নীতি বুঝতে পারবে... বিপর্যস্ত পরিস্থিতিতে সাহস, নিজের ঊর্ধ্বে সেবা এবং জাতীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি গভীর প্রতিশ্রুতি, লিখেছেন প্রধানমন্ত্রী মোদী।জাতির সেবার ১০০ বছর
October 02nd, 08:00 am
বিজয়া দশমীর পবিত্র উৎসব উপলক্ষ্যে আজ থেকে একশো বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধারের প্রচেষ্টা, যেখানে জাতীয় চেনতা প্রতিটি যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রূপে প্রকাশিত হয়। এই যুগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সেই চিরন্তর জাতীয় চেতনার এক পবিত্র অবতার, লিখেছেন প্রধানমন্ত্রী মোদী।প্রধানমন্ত্রীর বার্তা
September 22nd, 05:23 pm
এই উৎসবের মরশুমে, আসুন 'জিএসটি বাঁচাও উৎসব' উদযাপন করি! জিএসটি হার কমানোর অর্থ প্রতিটি পরিবারের জন্য আরও বেশি সঞ্চয় এবং ব্যবসা করা আরও সহজ করা। - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীA leader who has connected power to the people
September 22nd, 12:10 pm
PM Modi’s political journey reflects grassroots leadership rooted in the struggles of ordinary Indians. Born in a modest household in Vadnagar, the Prime Minister displayed social responsibility early, running charity stalls and campaigns for underprivileged children. Unlike dynasty-driven leaders, his rise challenged elite politics, emphasizing service, empathy, and direct engagement with citizens.মোহন ভাগবত সর্বদাই ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর জোরালো প্রবক্তা: প্রধানমন্ত্রী মোদী
September 11th, 08:00 am
আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতজির ৭৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সময় প্রধানমন্ত্রী মোদী ১১ সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কথা উল্লেখ করেন, যেমন স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ এবং ৯/১১ হামলা। প্রধানমন্ত্রী বলেন, আরএসএসের ১০০ বছরের যাত্রায় মোহন ভাগবতজির কার্যকাল সবচেয়ে রূপান্তরমূলক পর্যায় হিসেবে স্মরণ করা হবে। তিনি আরও বলেন যে, ‘পঞ্চ পরিবর্তনের’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে মোহন জি ভারতীয়দের একটি শক্তিশালী, সমৃদ্ধ জাতি গঠনে অনুপ্রাণিত করে চলেছেন।ভূপেন দা-র প্রতি শ্রদ্ধাঞ্জলি
September 08th, 08:30 am
ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁকে অসমের একজন কালজয়ী কণ্ঠস্বর হিসেবে প্রশংসা করেছেন যিনি সীমানা ছাড়িয়ে মানবতার প্রতীক। তিনি আরও বলেন যে, ভূপেন দা-র জীবনযাত্রায় ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনার শক্তিশালী প্রকাশ ঘটেছে, কারণ তিনি জনসেবার সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী গর্বের সাথে উল্লেখ করেছেন যে, এনডিএ সরকারের আমলে ২০১৯ সালে ভূপেন হাজারিকাকে ভারতরত্ন প্রদান করা হয়েছিল।ডিজিটাল ভারতের এক দশক
July 01st, 09:00 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দশ বছর আগে ভারত দেশের মানুষের সক্ষমতার উপর আস্থা রেখে ডিজিটাল বৈষম্য দূর করার জন্য একটি সাহসী যাত্রা শুরু করেছিল। তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়া মিশন মানুষের জীবন বদলে দিয়েছে, সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়ন করেছে এবং প্রযুক্তিকে অন্তর্ভুক্তির শক্তিতে পরিণত করেছে। আজ, ১৪০ কোটি ভারতীয় যেভাবে পরিষেবা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন ও লেনদেন করেন, তাতেই তা প্রতিফলিত হয়।একতার মহাকুম্ভ – নতুন এক যুগের সূচনা
February 27th, 09:00 am
পবিত্র প্রয়াগরাজ শহরে সফল এক মহাকুম্ভ সম্পন্ন হয়েছে। ঐক্যের মহাযজ্ঞ সম্পূর্ণ হল। কোন জাতির মধ্যে যখন চেতনা জাগ্রত হয়, তখন সেই জাতি দীর্ঘ কয়েক শতক পুরনো পরাধীনতার শিকলকে ভেঙে ফেলে, নতুন শক্তিতে মুক্ত বাতাস গ্রহণ করে। ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে একতার মহাকুম্ভে তার-ই প্রতিফলন দেখা গেছে।রাষ্ট্রনায়ক অটলজির প্রতি শ্রদ্ধা জানাই, যিনি তাঁর দূরদৃষ্টি ও সংকল্পের মাধ্যমে ভারতকে রূপ দিয়েছেন
December 25th, 08:30 am
অটলবিহারী বাজপেয়ীজিকে তাঁর জন্মজয়ন্তীতে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ ২৫ ডিসেম্বর, আমাদের সকলের কাছে একটি অত্যন্ত বিশেষ দিন। আমাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িজির ১০০তম জন্মজয়ন্তী। তিনি শুধু একজন রাষ্ট্রনায়ক নন, অগণিত মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছেন নিরন্তর।রান উৎসব - এক অবিস্মরণীয় অভিজ্ঞতা
December 21st, 11:09 am
প্রধানমন্ত্রী মোদী কচ্ছের রান উৎসবে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, ২০২৫ সালের মার্চ পর্যন্ত চলবে। একটি ব্লগ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, কচ্ছ হল আইকনিক হোয়াইট রানের ভূমি, একটি বিশাল লবণ মরুভূমি যা চাঁদের আলোতে ঝলমল করে, যা একটি অন্য জগতের অভিজ্ঞতা প্রদান করে। এটি তার সমৃদ্ধ শিল্প ও কারুশিল্পের জন্য সমানভাবে উদযাপিত হয়।