কেন্দ্রীয় মন্ত্রিসভা সার্থক-পিডিএস ব্যবস্থাপনার অধীনে দুটি প্রকল্পের সংযুক্তিকরণ এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে
May 27th, 02:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি সংক্রান্ত কমিটি (সিসিইএ)-র বৈঠকে আজ সার্থক-পিডিএস ব্যবস্থাপনা ষোড়শ অর্থ কমিশনের সময়কালেও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ২৫,৫৩০ কোটি টাকা। স্কিম ফর অ্যাসিস্ট্যান্স ইন রেশন ট্রান্সপোর্ট অ্যান্ড হ্যান্ডলিং – ইনকাম উইথ অটোমেশন ইন পিডিএস বা সার্থক পিডিএস প্রকল্পটি দুটি প্রকল্পের সংযুক্তিকরণ ঘটাচ্ছে। এগুলি হল – জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় রাজ্যের অভ্যন্তরে খাদ্যশস্য পরিবহণ ও ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য অর্থের পরিমাণ বৃদ্ধি করতে রাজ্যগুলিকে সহায়তা করা এবং গণবন্টন ব্যবস্থায় প্রযুক্তির মাধ্যমে আধুনিকীকরণ ও সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ।