সোমনাথ মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী
May 11th, 12:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ মন্দির দর্শনে গেলেন। এই মন্দিরের পুনর্গঠিত সংস্করণ তৈরি হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে সেখানে যেতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে অগণিত মানুষের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আপ্লুত করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর পুনর্গঠিত মন্দিরটির উদ্বোধনের সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের অনুভবও সম্ভবত একই ছিল। বর্তমান সমারোহ উপলক্ষ্যে বিপুল জনসমাগম তাঁকে মুগ্ধ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ অম্রুত মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 10:20 am
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী শ্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীরা, সাংসদ ও বিধায়করা এবং উপস্থিত বিশিষ্টজনেরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশ নিলেন সোমনাথ অমৃত মহোৎসবে, গুজরাটে সোমনাথ মন্দিরে সংস্কারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে
May 11th, 10:15 am
৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।কংগ্রেস সর্বদা আসামের স্বার্থ ক্ষুণ্ণ করেছে: বিশ্বনাথে প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী আসামের বিশ্বনাথে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন এবং দলটিকে ‘উন্নয়নবিরোধী’ ও ‘স্বাধীন ভারতের দুর্নীতির মূল’ হিসেবে আখ্যায়িত করেন। বিজেপি-এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার ফলে আসামের ঐতিহ্য ও পরিবেশ-প্রতিবেশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।গোগামুখ এবং বিশ্বনাথে উচ্চ-উদ্দীপনাময় জনসভার মাধ্যমে আসাম নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী
April 01st, 11:00 am
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগামুখ ও বিশ্বনাথে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; নির্বাচনের তফসিল ঘোষণার পর আসামে তাঁর এটিই ছিল প্রথম নির্বাচনী জনসভা। এই সমাবেশগুলোতে মানুষের অভূতপূর্ব সমাগম ঘটে এবং তরুণ, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পক্ষে প্রবল জনসমর্থনের ইঙ্গিত বহন করে।আগামী ১৩ – ১৪ মার্চ প্রধানমন্ত্রীর আসাম সফর
March 12th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ মার্চ আসাম সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর জুড়ে ৪৭ হাজার কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করবেন।