প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।গ্যাংটকে অর্কিডারিয়াম ঘুরে দেখার সময়ে সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসায় প্রধানমন্ত্রী
April 28th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্যাংটকে অর্কিড উদ্যান বা অর্কিডারিয়াম ঘুরে দেখেন। এই উদ্যান এবং সিকিমের অসাধারণ জীববৈচিত্র্যের প্রশংসা করেন তিনি। প্রাকৃতিক জগতের সঙ্গে সমন্বয় রক্ষার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ধারার সার্থক প্রতিফলন এই অর্কিড সংরক্ষণালয় – এই মন্তব্য করেন তিনি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের এই উদ্যোগ নাগরিকদের কাছে উদাহরণ বলেও প্রধানমন্ত্রী মনে করেন।প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন
April 13th, 04:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল ২০২৬ উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন। বেলা ১১.১৫ নাগাদ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের সাহারানপুরে যাবেন। দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের এলিভেটেড শাখায় ওয়াইল্ড লাইফ করিডরের সমীক্ষা করবেন। বেলা ১১.৪০ নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনের কাছে জয় মা দাত কালি মন্দিরে দর্শন এবং পুজো করবেন। তারপর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনে একটি সরকারি অনুষ্ঠানে দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি
March 05th, 08:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।প্রধানমন্ত্রী পাটনা পক্ষী অভয়ারণ্য এবং ছারি-ধান্দকে নতুন রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন
January 31st, 10:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটা (উত্তরপ্রদেশ)-এর পাটনা পক্ষী অভয়ারণ্য এবং কচ্ছ (গুজরাট)-এর ছারি-ধান্দকে রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় জনগণ এবং জলাভূমি সংরক্ষণে আগ্রহী সকলকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন যে, এই স্বীকৃতিগুলো জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষার প্রতি আমাদের অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে।তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
November 19th, 07:01 pm
তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী এল. মুরুগানজি, তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. কে. রামাস্বামীজি, বিভিন্ন কৃষি সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি, আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগদানকারী দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক! আমি আপনাদের সকলকে ভানাক্কম এবং নমস্কার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আপনাদের সকলের কাছে এবং সারা দেশের কৃষক ভাই-বোনেদের কাছে ক্ষমা চাইছি। আজ সকালে আমি সত্য সাই বাবার প্রতি নিবেদিত একটি অনুষ্ঠানে যোগদানের জন্য পুট্টাপার্থিতে ছিলাম এবং সেখানে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের থেকে বেশিক্ষণ ধরে চলায় আমার এখানে পৌঁছতে প্রায় এক ঘন্টা দেরি হয়েছে। এর ফলে আপনাদের যেকোনো অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সারা দেশের অনেক মানুষ অপেক্ষা করছেন, আমি আরো একবার আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলন ২০২৫-এ ভাষণ দেন
November 19th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শীর্ষ সম্মেলন ২০২৫ উদ্বোধন করেন। এই উপলক্ষে জনসভায় ভাষণে শ্রী মোদী কোয়েম্বাটোরের পবিত্র ভূমিতে মারুধামালাইয়ের ভগবান মুরুগানকে প্রণাম জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি কোয়েম্বাটোরকে সংস্কৃতি, করুণা এবং সৃজনশীলতার ভূমি হিসাবে বর্ণনা করেন এবং এটিকে দক্ষিণ ভারতের উদ্যোক্তা শক্তির শক্তি কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেন। তিনি বলেন যে শহরের টেক্সটাইল ক্ষেত্র জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রধানমন্ত্রী বলেন, কোয়েম্বাটোর এখন আরও বিশেষ মর্যাদা অর্জন করেছে, কারণ এর প্রাক্তন সাংসদ, শ্রী সিপি রাধাকৃষ্ণণ এখন উপরাষ্ট্রপতির ভূমিকায় দেশকে পথ দেখাচ্ছেন।নতুন দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 07th, 09:20 am
মন্ত্রিসভায় আমার সহকর্মী, শ্রী শিবরাজ সিং চৌহান; এম. এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপার্সন, ডঃ সৌম্যা স্বামীনাথন; নীতি আয়োগের সদস্য, ডঃ রমেশ চাঁদ ছাড়াও আমি দেখছি যে স্বামীনাথন পরিবারের অনেক সদস্য এখানে উপস্থিত আছেন - আমি তাঁদেরকেও সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। সমস্ত বিজ্ঞানী, বিশিষ্ট অতিথি, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
August 07th, 09:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আইসিএআর পুসা-তে এম.এস. স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। তিনি অধ্যাপক এম.এস. স্বামীনাথনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে একজন দূরদর্শী হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অবদান যেকোনো যুগকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন যে অধ্যাপক স্বামীনাথন এমন এক বিজ্ঞানী যিনি বিজ্ঞানকে জনসেবায় রূপ দিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে অধ্যাপক স্বামীনাথন দেশবাসীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা জীবন ধরে কাজ করে গেছেন। অধ্যাপক স্বামীনাথন এমন একটি চেতনা জাগ্রত করেছেন যা আগামী শতাব্দী ধরে ভারতের নীতি এবং অগ্রাধিকারেরর ক্ষেত্রকে প্রভাবিত করবে। শ্রী মোদী স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।৭ আগস্ট নতুন দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
August 06th, 12:20 pm
নতুন দিল্লির আইসিএআর পুসা ভবনে ৭ অগাস্ট সকাল ৯টা নাগাদ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য জার্মান গায়িকা ক্যাসমির প্রশংসায় প্রধানমন্ত্রী
March 18th, 03:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য জার্মান গায়িকা ক্যাসমির ভূয়সী প্রশংসা করেছেন।বিশ্ব বন্যপ্রাণ দিবসে জীব বৈচিত্র্য রক্ষায় সরকারের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
March 03rd, 08:37 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব বন্যপ্রাণ দিবসে জীব বৈচিত্র্য রক্ষায় তাঁর সরকারের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেছেন। এক্ষেত্রে ভারতের অবদান গর্বের বিষয় বলে তাঁর মন্তব্য।যৌথ বিবৃতি : সপ্তম ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনস (আইজিসি)
October 25th, 08:28 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফেডারেল চ্যান্সেলর ওলফ স্কোলজ ২৫ অক্টোবর ২০২৪ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনস-এর সপ্তম পর্বের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের পক্ষে প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, বিদেশ, বাণিজ্য ও শিল্প, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি (প্রতিমন্ত্রী) এবং দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী। জার্মানির পক্ষে ছিলেন সেদেশের আর্থিক বিষয়ক ও জলবায়ু, বিদেশ বিষয়ক, শ্রম ও সামাজিক বিষয়ক এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রীরা। সেই সঙ্গে ছিলেন দু-দেশের পদস্থ আধিকারিকরা।অষ্টাদশ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় জার্মান ব্যবসা সম্মেলনে (এপিকে ২০২৪) প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 25th, 11:20 am
প্রথমবার তিনি এসেছিলেন মেয়র হিসেবে, পরের তিনবার চ্যান্সেলর হিসেবে। ভারত-জার্মানি সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, এর থেকেই তা বোঝা যাচ্ছে।আসামের জোরহাটে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 09th, 01:50 pm
আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়ালজি, শ্রী রামেশ্বর তেলীজি, আসাম রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীগণ, উপস্থিত জনপ্রতিনিধি বন্ধুগণ, অন্যান্য মাননীয় ব্যক্তিবর্গ, আর আমার আসামের প্রিয় ভাই ও বোনেরা।অসমের জোড়হাটে ১৭,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
March 09th, 01:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসমের জোড়হাটে স্বাস্থ্য, তেল ও গ্যাস, রেল এবং আবাসন ক্ষেত্রের মোট ১৭,৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন।ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর
February 29th, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চিতাবাঘের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি জৈববৈচিত্র্য রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রমাণ স্বরূপ।ভারত একে একটি জনসাধারণ-চালিত জাতীয় আন্দোলনের রূপ দিয়েছে: প্রধানমন্ত্রী মোদী
September 26th, 04:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে অনুষ্ঠানে ভাষণ দেন। ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে দেশের তরুণদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং জি২০-র বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ বাড়াতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এই উপলক্ষে ৪টি বইও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।