প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন

September 24th, 06:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন। তিনি সকাল ৯.৩০ নাগাদ গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো – ২০২৫-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি সমাবেশে ভাষণও দেবেন।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

May 25th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আক্রোশে পূর্ণ, সঙ্কল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই সঙ্কল্প, সন্ত্রাসবাদকে আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম দেখিয়েছে, তাতে তাঁরা প্রত্যেক হিন্দুস্থানীর মাথা উঁচু করেছে। যে নিপুণতার সঙ্গে, যে নির্ভুলতার সঙ্গে আমাদের সৈন্যদল সীমান্ত পার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সেটা অভূতপূর্ব। অপারেশন সিঁদুর দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নতুন বিশ্বাস আর উৎসাহ যুগিয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর কেবল সৈন্যবাহিনীর একটা অভিযান নয়, এটা আমাদের সঙ্কল্প, সাহস আর পাল্টাতে থাকা ভারতের ছবি আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির আবেগে পূর্ণ করেছে, ত্রিবর্ণ পতাকায় রঙের সঞ্চার করেছে। আপনারা দেখেছেন হয়ত, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট-ছোট নগরে, তেরঙ্গা-যাত্রা বের করা হয়েছে। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে হাজার-হাজার মানুষ দেশের সৈন্যদের বন্দনা করতে ও তাঁদের অভিনন্দন জানাতে বেরিয়ে পড়েছে। কত শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হওয়ার জন্য তরুণরা বিরাট সংখ্যায় একজোট হয়েছে, আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো বেশ ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, সঙ্কল্প-গান গাওয়া হচ্ছিল। ছোট-ছোট বাচ্চারা ছবি আঁকছিল যার মধ্যে লুকিয়ে ছিল গুরুত্বপূর্ণ বার্তা। এই তিন দিন আগে আমি বিকানীর গিয়েছিলাম। ওখানে বাচ্চারা এমনই একটা ছবি উপহার দেয় আমাকে। অপারেশন সিঁদুর দেশের মানুষজনকে এতটাই প্রভাবিত করেছে যে বহু পরিবার এটাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, আরও অনেক শহরে, ওই সময়ে জন্মানো বাচ্চাদের নাম রাখা হয় ‘সিদুঁর’।

রাজস্থানের বিকানিরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 22nd, 12:00 pm

রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগড়েজি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভজনলালজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বোন বসুন্ধরা রাজেজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণবজি, অর্জুন রাম মেঘওয়ালজি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দীয়া কুমারীজি, প্রেমচাঁদজি, রাজস্থান সরকারের অন্য মন্ত্রীরা, সংসদে আমার সহকর্মী মদন রাঠোরজি, অন্য সাংসদ ও বিধায়করা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

May 22nd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বহু মানুষ অনলাইনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপ-রাজ্যপাল ছাড়াও জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের এবং নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

২২ মে রাজস্থান সফরে প্রধানমন্ত্রী

May 20th, 01:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ মে রাজস্থান সফরে যাচ্ছেন। বিকানেরে পৌঁছে তিনি দেশনোকে করনি মাতার মন্দির দর্শন করবেন।

প্রধানমন্ত্রী ১৭ ডিসেম্বর রাজস্থান সফর করবেন

December 16th, 03:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ডিসেম্বর রাজস্থান সফর করবেন। সফরকালে তিনি রাজস্থান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে ‘এক বর্ষ – পরিণাম উৎকর্ষ’ কর্মসূচিতে অংশ নেবেন। জয়পুরে ৪৭,৩০০ কোটি টাকার বেশি জ্বালানী, সড়ক, রেল এবং জল সংক্রান্ত ২৪টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি।

কংগ্রেস রাজস্থান রাজ্যে তার পরাজয়ের বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী যে এটি বাই-বাই মোডে প্রবেশ করেছে: প্রধানমন্ত্রী মোদী

July 08th, 07:45 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানেরে এক মহাসমাবেশে ভাষণ দিয়েছেন। তিনি বিকানেরের বিখ্যাত মিষ্টি ও নমকিনের কথা স্মরণ করে সমাবেশ শুরু করেন। তিনি করেছেন যে বিকানের তার কাছে বিশেষ, কারণ 'ছোট কাশী' নামেও পরিচিত এবং কাশীর মতো বিকানেরেরও নিজস্ব ইতিহাস এবং প্রাচীনত্ব রয়েছে।

প্রধানমন্ত্রী মোদী রাজস্থানের বিকানেরে জনসভায় ভাষণ দিয়েছেন

July 08th, 05:52 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানেরে এক মহাসমাবেশে ভাষণ দিয়েছেন। তিনি বিকানেরের বিখ্যাত মিষ্টি ও নমকিনের কথা স্মরণ করে সমাবেশ শুরু করেন। তিনি করেছেন যে বিকানের তার কাছে বিশেষ, কারণ 'ছোট কাশী' নামেও পরিচিত এবং কাশীর মতো বিকানেরেরও নিজস্ব ইতিহাস এবং প্রাচীনত্ব রয়েছে।

রাজস্থানের বিকানিরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 08th, 05:00 pm

আমার প্রিয় উপস্থিত রাজস্থানের রাজ্যপাল শ্রী কলরাজ মিশ্রজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করিজী, অর্জুন মেগওয়ালজী, গজেন্দ্র শেখাওয়াতজী, কৈলাশ চৌধুরীজী, সংসদে আমার সঙ্গীরা, বিধায়কগণ এবং আমার প্রিয় রাজস্থানের ভাই ও বোনেরা!

প্রধানমন্ত্রী রাজস্থানের বিকানেরে ২৪,৩০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

July 08th, 04:41 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানেরে ২৪,৩০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করেছেন। উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে – ১১,১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত অমৃতসর – জামনগর অর্থনৈতিক করিডরের ৬ লেনের গ্রীনফিল্ড এক্সপ্রেসওয়ে শাখা, ১০,৯৫০ কোটি টাকা ব্যয়ে পরিবেশবান্ধব জ্বালানী করিডরের জন্য প্রথম পর্যায়ের আন্তঃরাজ্য পরিবহণ ব্যাবস্থাপনা, ১৩৪০ কোটি টাকা ব্যয়ে বিকানের থেকে ভিওয়াড়ির মধ্যে পরিবহণ লাইন এবং বিকানেরে ৩০ শয্যার কর্মচারী রাজ্য বীমা নিগমের নতুন হাসপাতাল । এছাড়াও তিনি বিকানের রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পের এবং ৪৩ কিলোমিটার দীর্ঘ চুরু – রতনগড় শাখায় দ্বিতীয় রেললাইন বসানোর প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি।