গুয়াহাটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেঊ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 17th, 06:30 pm

আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, আসাম বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্বজিৎ দাইমারি জি, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য শ্রী হাগরামা মোহিলারি জি, রাজ্য সরকারের মন্ত্রীগণ, সকল বিশিষ্ট নাগরিক ভাই ও বোনেরা এবং আমার আসামের ভাই ও বোনেরা,

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে বাগুরুম্বা ধেহু (ঢেউ) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিলেন

January 17th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেউ) ২০২৬-এ ভাষণ দেন।এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসামের সংস্কৃতি প্রত্যক্ষ করা এবং বোড়ো সম্প্রদায়ের ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটা তাঁর জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, তাঁর মতো এত ঘন ঘন কোনো প্রধানমন্ত্রী আসাম সফর করেননি এবং তিনি জোর দিয়ে বলেন যে, আসামের শিল্প ও সংস্কৃতি যেন আরও বড় মঞ্চ পায় এবং জমকালো উদযাপনের মাধ্যমে দেশ ও বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে, এটাই তাঁর নিরন্তর ইচ্ছা। তিনি বলেন, এই লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি বড় আকারে বিহু উৎসব, ঝুমুর বিনোদিনীর পরিবেশনা, সোয়া এক বছর আগে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশাল বোড়ো মহোৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আসামের শিল্প ও সংস্কৃতির অনন্য আনন্দ উপভোগ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না। তিনি বলেন, আবারও বাগুরুম্বা উৎসবের আয়োজন করা হচ্ছে, যা হবে বোড়ো পরিচয়ের এক প্রাণবন্ত উদযাপন এবং আসামের ঐতিহ্যের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। শ্রী মোদী এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে, বিশেষ করে শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

BJP government is not only developing Assam but also serving the ‘Tea Tribe’ community: PM Modi in Guwahati

February 24th, 06:40 pm

PM Modi participated in the Jhumoir Binandini 2025, a Mega Jhumoir programme in Guwahati. PM Modi praised the impressive preparations by all the artists of the Jhumoir. PM also spoke about the pride of Assam, the brave warrior Lachit Borphukan. He exclaimed Assamese language being granted the status of a classical language and Charaideo Moidam being included in the UNESCO World Heritage list, as significant achievements of their Government. PM assured their Government is developing Assam and serving the 'Tea Tribe' community as well.

আসামের গুয়াহাটিতে ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

February 24th, 06:39 pm

আসামের গুয়াহাটিতে আজ এক বিরাট মাপের ঝুমুর অনুষ্ঠান ঝুমুর বিনন্দিনী ২০২৫ – এ অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, শক্তি, উদ্দীপনা ও আবেগের এক উজ্জীবিত পরিবেশ গড়ে তুলেছে এই অনুষ্ঠান। ঝুমুর শিল্পীদের মনোমুগ্ধকর প্রস্তুতিতে চা বাগানের সৌন্দর্য ও সৌরভের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, ঝুমুর ও চা বাগানের সংস্কৃতির সঙ্গে জনসাধারণের যেমন এক বিশেষ সম্বন্ধ সূত্র রয়েছে, তাঁর নিজেরও অনুরূপ সেই সম্পর্ক রয়েছে। আজ এই বিপুল সংখ্যক ঝুমুর নৃত্যশিল্পীর প্রদর্শন এক রেকর্ড গড়বে বলে তিনি জানান। ২০২৩ সালে তাঁর আসাম সফরে বিহু নৃত্য প্রদর্শনকারী ১১ হাজার শিল্পীর সমাবেশ তিনি কখনই ভুলবেন না। তিনি বলেন, আজও তিনি অনুরূপ কোনও অভিজ্ঞতার সাক্ষী হবেন বলে তাঁর মনে হয়েছিল। এই অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আসাম সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আসামের কাছে আজ এক গর্বের দিন। চা বাগানের সঙ্গে জড়িত জনজাতি সম্প্রদায় ও আদিবাসী মানুষেরা এই উৎসব উদযাপনে অংশ নিয়েছেন। এই বিশেষ দিন উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

পিএম জনগণের অধীন প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এ ১ লক্ষ সুবিধাভোগীকে প্রথম কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 15th, 12:15 pm

শুভেচ্ছা নেবেন ! উত্তরায়ণ, মকর সংক্রান্ত্রি, পোঙ্গল এবং বিহু-র আবহে দেশজুড়ে এখন উৎসবের মেজাজ। উৎসবের এই আমেজ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। আজকের এই অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনায় নতুন আর এক প্রলেপ বলা যায়। আপনাদের সঙ্গে কথা বলে আমিও এই উৎসবের আনন্দে গভীরভাবে যুক্ত হয়েছি। বর্তমানে অযোধ্যায় উৎসবের অনাবিল আনন্দ যখন ভরপুর, সেই সময় একেবারে পিছিয়ে পড়া আমার পরিবারেরই আদিবাসী ভাই-বোনেরা নিজেদের ঘর পাওয়ার আনন্দে আকুল। এতে আমিও আনন্দিত। আজ তাদের পাকা বাড়ি নির্মাণে তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হচ্ছে। আমি এইসব পরিবারগুলিকে আন্তরিক অভিনন্দন জানাই, সেইসঙ্গে আনন্দদায়ক মকর সংক্রান্তিরও শুভেচ্ছা জানাই। এই মহৎ কর্মে নির্ণায়কের ভূমিকা পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।

পিএম-জনমন প্রকল্পের আওতায় ১ লক্ষ পিএমএওয়াই(জি)-র সুবিধাভোগীকে প্রথম কিস্তির অর্থ প্রদান প্রধানমন্ত্রীর

January 15th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (পিএম-জনমন) প্রকল্পের আওতায় ১ লক্ষ পিএমএওয়াই(জি)-র সুবিধাভোগীকে প্রথম কিস্তির অর্থ প্রদান করেছেন। এই উপলক্ষে পিএম-জনমন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

পোঙ্গল উদযাপনের মধ্যে যে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ চিন্তাদর্শ ফুটে ওঠে: প্রধানমন্ত্রী মোদী

January 14th, 12:00 pm

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এল মুরুগনের নয়াদিল্লির বাসভবনে আজ পোঙ্গল উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানিয়ে বলেন যে এই উৎসবটির আমেজ তামিলনাড়ুর ঘরে ঘরে অনুভব করা যায়। দেশের সকল নাগরিকদের জীবনে নিরন্তর সুখ, সমৃদ্ধি ও সন্তোষ বিরাজ করুক, এই প্রার্থনাও জানান তিনি।

শস্যোৎপাদন, দেশের কৃষক সম্প্রদায় এবং গ্রামীণ ঐতিহ্যের স্পর্শ রয়েছে আমাদের উৎসব ও পালা-পার্বণগুলির মধ্যে

January 14th, 11:30 am

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এল মুরুগনের নয়াদিল্লির বাসভবনে আজ পোঙ্গল উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

কাতি বিহু উপলক্ষে আসামবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

October 18th, 10:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতি বিহু উপলক্ষে আসামের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

কাশী বিশ্বনাথ নিয়ে নাগরিকদের মন্তব্য এবং বিহু উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

April 16th, 10:04 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ এবং বিহু উদযাপন নিয়ে দেশবাসীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

অসমের বিহু অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 14th, 06:00 pm

রঙালি বিহু উপলক্ষে অসমবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা!

আসামের গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে জাতির উদ্দেশে ১০ হাজার ৯০০ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রীর

April 14th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়হাটির সারুসাজাই স্টেডিয়ামে আজ ১০ হাজার ৯০০ কোটি টাকারও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আরও বেশ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে – ব্রহ্মপুত্র নদের ওপর পলাশবাড়ি ও সুয়ালকুচির মধ্যে সংযোগকারী সেতু এবং শিবসাগরের রঙঘরে সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস, নামরূপে ৫০০ টিপিডি মেনথল প্ল্যান্টের উদ্বোধন এবং ৫টি রেল প্রকল্পের উৎসর্গীকরণ। ১০ হাজারেরও বেশি বিহু নৃত্যশিল্পীদের অনন্য অনুষ্ঠানেরও সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল আসাম সফরে যাবেন

April 12th, 09:45 am

বেলা ১২টা নাগাদ প্রধানমন্ত্রী এইমস্‌ গুয়াহাটিতে পৌঁছবেন। সেখানে তিনি নবনির্মিত ভবন ঘুরে দেখবেন। এক অনুষ্ঠানে এইমস্‌ গুয়াহাটি ও আসামের অন্য ৩টি মেডিকেল কলেজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। তিনি আসাম উন্নত স্বাস্থ্য পরিষেবা উদ্ভাবন প্রতিষ্ঠান (এএএইচআইআই) – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ‘আপকে দ্বার আয়ুষ্মান’ প্রচারাভিযানের সূচনা করবেন এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবিপিএমজেএওয়াই) – এর কার্ড সুবিধাভোগীদের বিতরণ করবেন।

বোহাগ বিহু উপলক্ষে আসামবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

April 14th, 09:54 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বোহাগ বিহু উপলক্ষে আসামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।