বিহারে ২২ নম্বর জাতীয় মহাসড়কের মজঃফরপুর-সীতামাঢ়ি-সোনবার্সা অংশটিকে চার লেনের করে তোলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
August 19th, 03:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি বিহারে ২২ নম্বর জাতীয় মহাসড়কের মজঃফরপুর-সীতামাঢ়ি-সোনবার্সা অংশটিকে চার লেনের করে তোলার প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে। এই প্রকল্প রূপায়িত হবে হাইব্রিড অ্যানুইটি মোডে (এইচএএম)। ৮২.৫৭৮ কিলোমিটার জুড়ে প্রস্তাবিত এই প্রকল্পের মোট মূলধনী ব্যয় আনুমানিক ৩,৫৯০.৭৩ কোটি টাকা।বিহারের লখিসরাইয়ে পদপিষ্ঠ হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
August 17th, 12:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের লখিসরাইয়ে পদপিষ্ঠ হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
June 03rd, 03:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি আজ বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ১৪৩.৫২৯ কিলোমিটার রাস্তাকে চারলেনের করার জন্য খরচ হবে ৩,৯৩৬.০৫ কোটি টাকা। কাজ হবে বিওটি প্রণালীতে।বিহার সরকারে নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
May 07th, 07:09 pm
বিহার সরকারে নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন।টিএমসি শুধুমাত্র গালিগালাজ করে, হুমকি দেয় এবং মিথ্যা ছড়ায়: পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রধানমন্ত্রী মোদী
April 27th, 12:00 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন এবং তাঁর শক্তিশালী ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনতাকে উজ্জীবিত করেন। ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী মোদী ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার হিসেবে ব্যারাকপুরের ঐতিহ্য স্মরণ করেন এবং এটিকে আবারও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যারাকপুরই বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।প্রধানমন্ত্রী মোদীর উচ্চ-উদ্দীপনাপূর্ণ ভাষণ ব্যারাকপুরের জনতাকে উজ্জীবিত করেছে
April 27th, 11:30 am
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন এবং তাঁর শক্তিশালী ও আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে জনতাকে উজ্জীবিত করেন। ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী মোদী ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার হিসেবে ব্যারাকপুরের ঐতিহ্য স্মরণ করেন এবং এটিকে আবারও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ব্যারাকপুরই বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী
April 21st, 08:32 pm
বিহারের মুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন
April 15th, 02:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।বিহারের কাটিহারে এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
April 11th, 10:56 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের কাটিহারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণে নীতিশ কুমার’কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
April 10th, 02:07 pm
রাজ্যসভার সদস্য হিসেবে শ্রী নীতিশ কুমার শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।বিহারের নালন্দায় দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
March 31st, 12:50 pm
বিহারের নালন্দা জেলায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।এলডিএফ ও ইউডিএফ গোপন বোঝাপড়ার মাধ্যমে দশকের পর দশক ধরে কেরালাকে লুট করেছে: পালক্কাডে বললেন প্রধানমন্ত্রী মোদী
March 29th, 03:00 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার পালক্কাড়ে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তিনি সেখানে রাজ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান হাওয়ার কথা তুলে ধরেন এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি জনসমর্থন বৃদ্ধির বিষয়ে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, এবার আমি রাজ্যে এক ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। কেরালা পরিবর্তনের বার্তা দিচ্ছে।কেরালার পালাক্কাদে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ ঘিরে ব্যাপক উদ্দীপনা
March 29th, 02:45 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার পালাক্কাদে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তিনি রাজ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান জোয়ারের কথা তুলে ধরেন এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি জনসমর্থন বৃদ্ধির বিষয়ে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এবার রাজ্যে এক ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। কেরালা পরিবর্তনের বার্তা দিচ্ছে।বিহারের রাজ্যপাল দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে
March 25th, 06:15 pm
বিহারের রাজ্যপাল শ্রী সৈয়দ আটা হাসনাইন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।This is the New India that leaves no stone unturned for development: PM Modi
March 23rd, 08:30 pm
PM Modi addressed the TV9 Summit and emphasized that India's economy is progressing rapidly, leaving behind the pre-2014 conditions. He affirmed that India stands with its own interests, with peace and with dialogue and gave a detailed account of the country's development momentum over the last 23 days. Asserting that national interest must be placed above party interest, the PM drew inspiration from icons who always placed the nation above self.TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
March 23rd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।প্রধানমন্ত্রী বিহার দিবসে শুভেচ্ছা জানিয়েছেন
March 22nd, 09:09 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহার দিবস উপলক্ষ্যে বিহারের মানুষকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।পশ্চিমবঙ্গের কলকাতায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
March 14th, 02:15 pm
রাজ্যপাল শ্রী আর.এন. রবি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় আমার সহকর্মী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, সংসদে আমার সহকর্মী শমীক ভট্টাচার্য এবং অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,