আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল হরিয়ানা সফর করবেন

April 12th, 04:48 pm

আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল হরিয়ানা সফর করবেন। তিনি হিসার যাবেন এবং সকাল ১০:১৫ টায় হিসার থেকে অযোধ্যা পর্যন্ত বাণিজ্যিক বিমানের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি একটি জনসভায়ও ভাষণ দেবেন।