Cabinet approves Scheme for Promotion of Surface Coal/Lignite Gasification Projects with a financial outlay of Rs.37,500 crore
May 13th, 03:29 pm
The Union Cabinet chaired by PM Modi has approved a Scheme for Promotion of Surface Coal/Lignite Gasification Projects with a financial outlay of Rs. 37,500 crore. The scheme strengthens energy security and reduces dependence on imports, while advancing the objectives of Atmanirbhar Bharat and Make in India. It is projected to create around 50,000 jobs across 25 projects in coal-bearing regions.Congress = shop of lies, insult to the people: PM Modi in Hojai, Assam
April 06th, 11:20 am
PM Modi addressed a massive public meeting in Hojai, Assam. In his speech, he cited examples from Congress-ruled states and said that their guarantees fail on the ground. He warned Assam’s voters to remain cautious of misleading promises. He also raised concerns over illegal infiltration and its impact on Assam’s identity, land, and employment.PM Modi addresses massive public meetings in Barpeta, Hojai and Dibrugarh
April 06th, 11:00 am
PM Modi addressed massive public meetings in Barpeta, Hojai and Dibrugarh, as election campaigning in Assam gathered strong momentum. Addressing enthusiastic crowds, PM Modi highlighted the vision of a self-reliant and Viksit Assam. He launched a strong attack on Congress, accusing it of promoting family-first politics, corruption, and false promises. He also spoke about expanding welfare initiatives along with ensuring reservation for women through the Nari Shakti Vandan Act.চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী
April 01st, 10:04 pm
আজ ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বিশেষ বৈঠকে চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক বা দপ্তর গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করা হল এবং আরও কিছু উদ্যোগ নিয়ে আলোচনা হল।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি
March 23rd, 02:15 pm
আমি এই সম্মানজনক কক্ষে এসেছি পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষ এবং ভারতের জন্য এটি কি সমস্যা সৃষ্টি করেছে, সেই নিয়ে বলতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২-৩ সপ্তাহে শ্রী জয়শঙ্কর জি এবং শ্রী হরদীপ পুরী জি এই বিষয়ে সভাকে প্রয়োজনীয় তথ্য। জানিয়েছেন । এখন এই সংকট তিন সপ্তাহের বেশি পেরিয়ে গেছে। ফলে. বিশ্ব অর্থনীতি এবং মানুষের জীবনে তার কুপ্রভাব চোখে পড়ছে। সমগ্র বিশ্ব দুই পক্ষের কাছেই দ্রুত এই সংকট সমাধানের আবেদন জানাচ্ছে।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের বিষয়ে লোকসভায় ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 23rd, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত এবং এর জেরে ভারতের সামনে এসে পড়া কঠিন নানা চ্যালেঞ্জ নিয়ে বিবৃতি দেন। এই সংকট তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে — একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, বিশ্বের সব দেশ, বিবাদে জড়িয়ে পড়া প্রতিটি পক্ষের কাছে এই সঙ্কটের দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে, এই যুদ্ধ অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যে জটিলতা তৈরি করেছে তা নজিরবিহীন। তিনি বলেন যে, যুদ্ধরত ও যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর সাথে ভারতের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সংঘাতদীর্ণ এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পরিবহণ পথের ওপর রয়েছে। ভারতের অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই মেটানো হয়। উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত ও কর্মরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের পাশাপাশি, ওই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভারতের সংসদ থেকে আন্তর্জাতিক মহলের কাছে একটি ঐক্যবদ্ধ সর্বসম্মত বার্তা যাওয়া জরুরি। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত-বিধ্বস্ত দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান যে, পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দু’দফায় কথা বলেছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার আশ্বাস মিলেছে। শ্রী মোদী বলেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিস্তারিত বিবরণও প্রধানমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন যে, সংঘাত-বিধ্বস্ত দেশগুলির ভারতীয় দূতাবাসগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এবং নিয়মিত পরামর্শমূলক নির্দেশিকা জারি করছে। পাশাপাশি ভারত ও সংঘাত-বিধ্বস্ত দেশ — উভয় স্থানেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও জরুরি হেল্পলাইন রয়েছে। ভারত থেকে যাওয়া কর্মী ও পর্যটক – সকলকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩,৭৫,০০০-এরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন; এর মধ্যে কেবল ইরান থেকেই ফিরেছেন প্রায় ১,০০০ ভারতীয়, যাঁদের মধ্যে ৭০০-এরও বেশি হলেন তরুণ চিকিৎসা-বিজ্ঞানের শিক্ষার্থী। তিনি আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা ভারতীয় স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর নির্ধারিত পরীক্ষা সিবিএসই বাতিল করেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।আসামের নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া কমপ্লেক্স গড়ার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
March 19th, 04:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আসামের নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের মধ্যেই ইউরিয়া উৎপাদনের এই কেন্দ্রটি গড়ে উঠবে। এখানে প্রতি বছর ১২.৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। এই প্রকল্প নির্মাণে ব্যয় হবে ১০,৬০১ কোটি ৪০ লক্ষ টাকা। নতুন বিনিয়োগ নীতি অনুসারে একটি যৌথ উদ্যোগে ৭০:৩০ অনুপাতে ঋণ নেওয়ার সংস্থান থাকছে। মন্ত্রিসভা ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের এই প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে। পুরো প্রকল্প বাস্তবায়নে একটি আন্তঃমন্ত্রীগোষ্ঠী কাজ করবে।বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও, একটি বিষয় নিশ্চিত - ভারতের দ্রুত প্রবৃদ্ধি: অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী
February 25th, 11:10 am
আসামের গুয়াহাটিতে আজ অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় পর্বের বিনিয়োগ পরিকাঠামো শিখর সম্মেলন ২০২৫ – এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অভ্যাগতদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত ভবিষ্যতের নতুন যাত্রাপথে আজ শরিক। অ্যাডভান্টেজ আসাম – এর এই বৃহদায়তন উদ্যোগ বিশ্বের সঙ্গে আসামের অগ্রগতি ও সম্ভাবনার এক অবিশ্বাস্য যোগসূত্র গড়ে তুলবে।অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বে বিনিয়োগ পরিকাঠামো শিখর সম্মেলন ২০২৫ – এর উদ্বোধন প্রধানমন্ত্রীর
February 25th, 10:45 am
আসামের গুয়াহাটিতে আজ অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় পর্বের বিনিয়োগ পরিকাঠামো শিখর সম্মেলন ২০২৫ – এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অভ্যাগতদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত ভবিষ্যতের নতুন যাত্রাপথে আজ শরিক। অ্যাডভান্টেজ আসাম – এর এই বৃহদায়তন উদ্যোগ বিশ্বের সঙ্গে আসামের অগ্রগতি ও সম্ভাবনার এক অবিশ্বাস্য যোগসূত্র গড়ে তুলবে। ভারতের বিকাশের পথে ইতিহাস পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যক্ষদর্শী হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছি। ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল তাদের প্রকৃত সম্ভাবনার দ্বারকে এর মাধ্যমে উন্মুক্ত করার সুযোগ পাবে। এই বিরাট অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আসাম সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৩ সালে তাঁর কথার পুনরুল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, সেদিন আর বেশি দূরে নেই, যেদিন আসামের ‘এ’ রীতি হয়ে দাঁড়াবে।পিএম-কিষাণ দেশজুড়ে ক্ষুদ্র কৃষকদের জন্য খুবই কার্যকর প্রমাণিত হচ্ছে: বিহারের ভাগলপুরে প্রধানমন্ত্রী মোদী
February 24th, 02:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুরে পিএম কিষাণের ১৯তম কিস্তির অর্থ প্রদান করেছেন, সূচনা করেছেন একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের। প্রধানমন্ত্রী বলেন, মহাকুম্ভের এই সময়ে মন্দরাচলের ভূমিতে আসতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এই অঞ্চলে আধ্যাত্মিকতা, ঐতিহ্য এবং বিকশিত ভারতের অপরিসীম সম্ভাবনা রয়েছে। এখানেই শহীদ তিলকা মাঝি জন্মগ্রহণ করেছিলেন, এটি সিল্ক শহর হিসেবেও বিখ্যাত। বাবা অজগাইবিনাথের পবিত্র এই ভূমিতে এখন মহাশিবরাত্রির প্রস্তুতি চলছে।বিহারের ভাগলপুরে পিএম কিষাণ-এর ১৯তম কিস্তির অর্থ প্রদান, একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
February 24th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুরে পিএম কিষাণের ১৯তম কিস্তির অর্থ প্রদান করেছেন, সূচনা করেছেন একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের। প্রধানমন্ত্রী বলেন, মহাকুম্ভের এই সময়ে মন্দরাচলের ভূমিতে আসতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এই অঞ্চলে আধ্যাত্মিকতা, ঐতিহ্য এবং বিকশিত ভারতের অপরিসীম সম্ভাবনা রয়েছে। এখানেই শহীদ তিলকা মাঝি জন্মগ্রহণ করেছিলেন, এটি সিল্ক শহর হিসেবেও বিখ্যাত। বাবা অজগাইবিনাথের পবিত্র এই ভূমিতে এখন মহাশিবরাত্রির প্রস্তুতি চলছে। এমন একসময়ে পিএম কিষাণ-এর ১৯তম কিস্তির অর্থ প্রদান করতে পেরে তিনি আনন্দিত। সরাসরি সুবিধা হস্তান্তর পদ্ধতিতে প্রায় ২২ হাজার কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।The BJP has connected Haryana with the stream of development: PM Modi in Kurukshetra
September 14th, 03:47 pm
Today, Prime Minister Narendra Modi, while addressing a public meeting in Kurukshetra, passionately stated, I have come once again to ask for your support to form a BJP government on this sacred land. You have entrusted me with the opportunity to serve in Delhi for the third consecutive time, and the enthusiasm I see here today makes it clear, BJP’s hat-trick is inevitable.PM Modi addresses a massive gathering in Kurukshetra, Haryana
September 14th, 03:40 pm
Today, Prime Minister Narendra Modi, while addressing a public meeting in Kurukshetra, passionately stated, I have come once again to ask for your support to form a BJP government on this sacred land. You have entrusted me with the opportunity to serve in Delhi for the third consecutive time, and the enthusiasm I see here today makes it clear, BJP’s hat-trick is inevitable.যারা তাদের জন্য ভোট জিহাদ করছে, তাদের মধ্যে সুবিধা ভাগ করে দেবে এসপি-কংগ্রেস: হামিরপুরে প্রধানমন্ত্রী মোদী
May 17th, 11:25 am
উত্তরপ্রদেশের হামিরপুরে তাঁর তৃতীয় জনসভায় প্রধানমন্ত্রী মোদী বিজেপি সরকারের অধীনে বুন্দেলখণ্ডের উন্নয়ন ও রূপান্তরের উপর জোর দিয়ে একটি শক্তিশালী ভাষণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন এবং এই অঞ্চলের ভবিষ্যতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের বারাবাঙ্কি, ফতেহপুর থেকে হামিরপুরে জনসভায় ভাষণ দিয়েছেন
May 17th, 11:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাবাঙ্কি, ফতেহপুর থেকে হামিরপুরে জনসভায় ভাষণ দিয়েছেন, সেখানে তিনি আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বিজেপির উন্নয়ন ও সংস্কারের এজেন্ডা অব্যাহত রাখার জন্য একটি নির্ণায়ক জনাদেশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। তাঁর সরকারের সাফল্য এবং বিরোধী দলগুলির সঙ্গে সম্পূর্ণ বৈপরীত্য তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বারাবাঙ্কি ও মোহনলালগঞ্জের মানুষের আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন।এসসি/এসটি/ওবিসি সম্প্রদায়ের অধিকার যে কোনও মূল্যে রক্ষা করা হবে, তা আমরা সুনিশ্চিত করব: বারগড়ে প্রধানমন্ত্রী মোদী
May 11th, 10:55 am
ওড়িশার বারগড়ে দিনের তৃতীয় জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী কৃষকদের পরিস্থিতির প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, মোদী গ্রামবাসী ও কৃষকদের জীবনযাত্রার উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। দশ বছর আগে ইউরিয়ার জন্য কৃষকদের সংগ্রামের কথা মনে আছে? আজ এই ধরনের কোনও সমস্যা নেই। বিজেপি সরকার তালচের সহ অনেক সার কারখানা আবার খোলা হয়েছে। তালচেরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী ৩,০০০ টাকা দামের একই ইউরিয়া ব্যাগ এখন ৩০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে।”"ধান চাষীরা যাতে ৩১০০ টাকার ন্যূনতম সহায়ক মূল্য পায়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ওড়িশা বিজেপি: বলাঙ্গিরে প্রধানমন্ত্রী মোদী "
May 11th, 10:50 am
ওড়িশার বলাঙ্গিরে দিনের দ্বিতীয় জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমাদের সরকারই ওড়িয়া সাহসিকতার প্রতীক পাইকা সংগ্রাম স্মৃতিসৌধ অনুমোদন করেছে। আমরা পাইকা সংগ্রামের সম্মানে একটি মুদ্রা এবং ডাকটিকিটও ইস্যু করেছিলাম। বিজেপি সরকারের অধীনে, একজন উপজাতি কন্যা প্রথমবার দেশের রাষ্ট্রপতি হয়েছেন। আজ ওড়িশার এক কন্যা দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত।প্রধানমন্ত্রী মোদী ওড়িশার কান্ধমাল, বলাঙ্গির এবং বারগড়ে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন
May 11th, 10:30 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার কান্ধমাল, বলাঙ্গির এবং বারগড়ে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী ওড়িশা রাজ্যে এবং জাতির প্রতি তার অমূল্য অবদানের জন্য অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন।আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং সে কারণেই কিছু মানুষ ধৈর্য হারিয়েছেন: প্রধানমন্ত্রী মোদী
March 31st, 04:00 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের মীরাট-এ একটি বিশাল সমাবেশের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার শুরু করেছেন। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, মীরাটের এই ভূমির সঙ্গে আমার এক বিশেষ বন্ধন রয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালে, এখান থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এখন ২০২৪ সালের নির্বাচনের প্রথম সমাবেশও হচ্ছে মীরাট-এ। ২০২৪ সালের নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়। ২০২৪ সালের নির্বাচন একটি বিকাশিত ভারত গড়ার বিষয় ।প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের মীরাট-এ একটি জনসভায় ভাষণ দিয়েছেন
March 31st, 03:30 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের মীরাট-এ একটি বিশাল সমাবেশের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার শুরু করেছেন। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, মীরাটের এই ভূমির সঙ্গে আমার এক বিশেষ বন্ধন রয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালে, এখান থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এখন ২০২৪ সালের নির্বাচনের প্রথম সমাবেশও হচ্ছে মীরাট-এ। ২০২৪ সালের নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়। ২০২৪ সালের নির্বাচন একটি বিকাশিত ভারত গড়ার বিষয় ।