তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 11th, 05:45 pm
শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
March 11th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”।প্রধানমন্ত্রী ১১ মার্চ কেরালা ও তামিলনাড়ু সফর করবেন
March 09th, 09:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ কেরালা এবং তামিলনাড়ু সফর করবেন। প্রধানমন্ত্রী কেরালার এর্নাকুলামে দুপুর ১:৩০ মিনিটে, প্রায় ১০,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী ১৮ জুলাই পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রধানমন্ত্রী ৫,০০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন
July 17th, 11:04 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জুলাই পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। বিহারে সকাল ১১-৩০ মিনিট নাগাদ মোতিহারিতে ৭,২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এক জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী ১২ জুলাই দেওঘর ও পাটনা সফর করবেন
July 09th, 09:35 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ জুলাই দেওঘর ও পাটনা সফর করবেন। দেওঘরে বেলা ১-১৫ মিনিট নাগাদ ১৬ হাজার কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর ২-৪০ মিনিটে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ মন্দিরে দর্শন ও পূজা করবেন। সন্ধ্যা ৬টা নাগাদ প্রধানমন্ত্রী পাটনায় বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী ১৪ই ফেব্রুয়ারি তামিলনাডু ও কেরালা সফর করবেন
February 12th, 06:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ১৪ই ফেব্রুয়ারি তামিলনাডু ও কেরালা সফর করবেন। তিনি সকাল ১১টা ১৫ মিনিটে চেন্নাইতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং সেনাবাহিনীর হাতে অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক (এমকে -১এ)তুলে দেবেন। শ্রী মোদী, বিকেল ৩টে ৩০ মিনিটে কোচিতে জাতির উদ্দেশে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং উন্নয়নের সম্ভাবনাকে বাস্তবায়িত করবে।