নেদারল্যান্ডসের হেগ শহরে একটি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 16th, 01:30 pm
এটা প্রমাণ করে যে পাসপোর্টের রঙ বদলাতে পারে, ঠিকানা বদলাতে পারে, টাইম জোন বদলাতে পারে, কিন্তু ভারতমাতার সন্তানেরা যেখানেই বাস করুক না কেন, এই উষ্ণতা, এই প্রাণবন্ততা, জীবন উদযাপনের এই চেতনা সর্বদা আমাদের সঙ্গে থাকে। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি যখন এখানে প্রবেশ করছিলাম, তখন পুরো মহারাষ্ট্র, এবং ছত্রপতি শিবাজি মহারাজ, এবং আমার প্রিয় রাজস্থান, এবং 'আ' ফর আসাম...নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
May 16th, 01:20 pm
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্য হেগ শহরে ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জনানো হয় সেখানে।প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী
January 25th, 11:30 am
জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।নবরাত্রি উপলক্ষে পণ্ডিত যশরাজজির হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশনটি ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
September 22nd, 09:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে পণ্ডিত যশরাজজির একটি হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশন ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, নবরাত্রি সম্পূর্ণই ভক্তির এবং অনেক মানুষ এই ভক্তিকে সঙ্গীতের মাধ্যমে আত্মস্থ করেন। শ্রী মোদী বলেছেন, “যদি আপনি একটি ভজন গান অথবা আপনার যদি কোনও পছন্দের ভজন থাকে, সেটা আমার সঙ্গে ভাগ করে নিন। আমি আগামীদিনে তার কিছু পোস্ট করব।”